বিপিএলের চতুর্থ আসরের ্প্রথম ম্যাচেই হারতে হলো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে। মঙ্গলবার তামিম ইকবালের চিটাগাং ভাইকিংসের কাছে ২৯ রানে হারলো মাশরাফির কুমিল্লা।
এদিন চিটাগাংয়ের দেয়া ১৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩২ রানেই গুটিয়ে যায় কুমিল্লা। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা।







