Showing posts with label Cricket. Show all posts
Showing posts with label Cricket. Show all posts

চারদিনের টেস্ট খেলতে অনাগ্রহী স্মিথ-ওয়ার্নার

চারদিনের টেস্ট খেলতে অনাগ্রহী স্মিথ-ওয়ার্নার
চারদিনের টেস্ট খেলার ব্যপারে নিজেদের অনাগ্রহের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ ও ওপেনার ডেভিড ওয়ার্নার। চলতি মাসে অকল্যান্ডে অনুষ্ঠিত এক বোর্ড সভায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বহুল প্রতিক্ষিত টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পরিকল্পনা প্রকাশ করে।

‘এই সফর বাংলাদেশ ক্রিকেটের জন্য বিপদসংকেত’

‘এই সফর বাংলাদেশ ক্রিকেটের জন্য বিপদসংকেত’
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ টেস্ট বা ওয়ানডে কোনো ফরম্যাটেই বাংলাদেশ প্রতিদ্বন্দ্বীতা পর্যন্ত গড়তে পারেনি। ঘরের মাটিতে কয়েকটি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় টাইগাররা। তাই দক্ষিণ আফ্রিকা সিরিজকে উপমহাদেশের বাইরে নিজেদের প্রমাণের সফর হিসেবে নিয়েছিল। কিন্তু এখানে উল্টো মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের পারফরম্যান্স। ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এই অবস্তাকে ‘বাংলাদেশের ক্রিকেটের জন্য বিদপসংকেত’ বলে উল্লেখ করেছেন।

দলের সঙ্গে পাকিস্তানে যাচ্ছেন না শ্রীলংকান কোচ

দলের সঙ্গে পাকিস্তানে যাচ্ছেন না লংকান কোচ
শ্রীলংকা ও পাকিস্তানের মধ্যে আসন্ন তিন টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরে। তবে এ ম্যাচে দলের সঙ্গে পাকিস্তান সফরে যাবেন না শ্রীলংকা কোচ নিক পোথাস। কেবলমাত্র পোথাস নন, লংকান দলের ফিজিও নিরমালান ধনাবলাসিংগাম এবং নিয়মিত সাত খেলোয়াড়ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে লাহোর সফর থেকে বিরত থাকছেন।

জেনে নিন বিপিএলে কে কোন দলে | দেখে নেয়া যাক কেমন হলো বিপিএলের ফ্রাঞ্চাইজিগুলোর স্কোয়াড

চূড়ান্ত হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলোর স্কোয়াড। শনিবার রাজধানীর হোটেল র‌্যাডিসনে প্লেয়ার্স বাই চয়েজ ‘প্লেয়ার্স ড্রাফট’ অনুষ্ঠিত হয়। সেখানে লটারির মাধ্যমে ক্রিকেটার বাছাই করে ফ্র্যাঞ্চাইজিগুলো। ক্রিকেটার বাছাই প্রক্রিয়ায় এবার প্রথমবারেরমত উপস্থিত ছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা।

এদিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ঢাকা ডায়নামাইটসের হয়ে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান। এছাড়া চিটাগং ভাইকিংসের হয়ে তামিম ইকবাল, খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং বরিশাল বুলসের হয়ে উপস্থিত ছিলেন মুশফিকুর রহীম।

এদিন সন্ধ্যা পৌনে সাতটায় শুরু হয় বিপিএলের প্লেয়ার ড্রাফট। শুরুতে স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠান শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুরুতেই নতুন দুই ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইটান্স ও রাজশাহী কিংসের মধ্যে ভাগ্য পরীক্ষায় খুলনার পরে খেলোয়াড় নেয়ার সুযোগ পায় রাজশাহী। প্রথমে খেলোয়াড় নেবার সুযোগ পেয়ে খুলনা মোশাররফ হোসেন রুবেল ও শফিউল ইসলামকে দলে ভেড়ায়। এরপর নুরুল হাসান সোহান এবং মেহেদী হাসান মিরাজকে নিশ্চিত করে নেয় রাজশাহী।

দেখে নেয়া যাক কেমন হলো বিপিএলের ফ্রাঞ্চাইজিগুলোর স্কোয়াড

৫৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ধাওয়ান

শ্রীলংকার বিপক্ষে গল টেস্টের প্রথম দিনই ১৯০ রান করেছেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান। এই ইনিংস খেলে অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন তিনি।
 
ভারতের হয়ে দিনের দ্বিতীয় সেশনে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ধাওয়ান। গল টেস্টের প্রথম দিন দ্বিতীয় সেশনে ১২৬ রান করেছেন তিনি। ফলে দ্বিতীয় সেশনে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নয়া রেকর্ড গড়েন ধাওয়ান।

শিরোপা জয়ের স্বাদ নিল ইংলিশ নারীরা

খুব করে ইতিহাস গড়ার অপেক্ষায় ছিল ভারতের মিতালি রাজ, হারমনপ্রীত কাউররা; কিন্তু ফাইনালে ইংল্যান্ডের দেয়া ২২৯ রানের লক্ষ্য পার হতে পারেনি ভারত। থেমে গেলো ২১৯ রানে। ফলে ৯ রানের ব্যবধানে ভারতকে হারিয়ে নারী বিশ্বকাপের শিরোপা জিতে নিল ইংল্যান্ড।
 
অনেকে ২০১১ বিশ্বকাপের চেয়ে এবারের নারী বিশ্বকাপটাকেই বেশি গুরুত্ববহ হিসেবে আখ্যা দিতে শুরু করেছিলেন। সেমিফাইনালে হারমনপ্রীত কাউরের অবিশ্বাস্য ১৭১ রানের ইনিংসই সবচেয়ে বেশি স্বপ্ন দেখায় ভারতকে।

কার্যকারিতা ফেরানোর চেষ্টায় মুস্তাফিজ

কাঁধের অস্ত্রোপচারের পর গত বছরের শেষ দিকে নিউজিল্যান্ড সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন মুস্তাফিজুর রহমান। তারপর ১৩ ওয়ানডেতে ১৮ উইকেট, দুই টেস্টে আট উইকেট, চার টি-টোয়েন্টি ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন এ বাঁহাতি পেসার। যদিও ম্যাচগুলো বিদেশের মাটিতে খেলেছেন তিনি। সর্বশেষ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচে সাত উইকেট এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে চার ম্যাচে এক উইকেট নিয়েছেন এ তরুণ। 

এ্যাশেজে এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া : মিচেল জনসন

অস্ট্রেলিয়ার সাবেক পেসার মিচেল জনসন বলেছেন, নিজ মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন এ্যাশেজ সিরিজে স্পস্টভাবেই এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বাজে পারফরমেন্সে তাদের ছন্দহীনতাকে আসন্ন এ্যাশেজে অস্ট্রেলিয়ার ভালভাবে কাজে লাগানো উচিত। 
 
নটিংহামের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩৪০ রানের বড় ব্যবধানে হারিয়ে চার ম্যাচ সিরিজে সমতা ফিরিয়ে আনে সফরকারী দক্ষিণ আফ্রিকা। একই সঙ্গে নিজেদের ১০ টেস্টের মধ্যে সাতটিতে পরাজিত হয় জো রুটের দলটি।

মেয়েদের বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি ভারত-ইংল্যান্ড

ভারত এর আগে কখনোই মেয়েদের বিশ্বকাপ জেতেনি। ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ফাইনালে উঠেও শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৮ রানের পরাজয় বরণ করতে হয় দলটিকে। অন্যদিকে, ইংল্যান্ডের মেয়েরা তিনবার জিতেছে বিশ্বকাপ। খেলেছে ছয়টি ফাইনাল।
 
বিশ্বকাপের ফাইনালে আজ লর্ডসে মুখোমুখি হবে এই দুই দল— স্বাগতিক ইংল্যান্ড ও উপমহাদেশের দল ভারত। কাগজে-কলমে এগিয়ে ইংলিশরাই। নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ে ফেভারিট হিসেবেই মাঠে নামবে ইংলিশরা। তবে সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করায় আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ভারতের  বিপক্ষে তাদের কঠিন পরীক্ষা দিতে হবে।

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের কালো মেঘে কাটেনি

ক্রিকেট বোর্ডের সঙ্গে বেতন-ভাতা নিয়ে খেলোয়াড়দের সমস্যা এখনো সমাধান না হওয়ায় অস্ট্রেলিয়া দলের নির্ধারিত বাংলাদেশ সফরের কালো মেঘ এখনো কাটেনি। কেবল বাংলাদেশ সফর নয় চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজ নিয়েও সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নতুন চুক্তি না করলে খেলোয়াড়রা এ বছরের অ্যাশেজ সিরিজ না খেলার হুমকি দিয়েছে বলে শনিবার দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে।

‘অস্ট্রেলিয়া সিরিজ কঠিন হবে’

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়কে এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের সেরা সাফল্য বলা হয়। গত বছর অক্টোবরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে তিন দিনেই ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। ওই সিরিজের পর ঘরের মাঠে পরের সিরিজটিই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে মুশফিকুর রহিমের দল। সবকিছু ঠিক থাকলে আগস্টের মাঝামাঝি দুই ম্যাচের টেস্টে সিরিজ খেলতে স্টিভেন স্মিথের দল আসছে বাংলাদেশ সফরে।

বিশ্বের সেরা ব্যাটসম্যান কোহলি: মোহাম্মদ আমির

বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান নির্বাচন করাটা ক্রিকেট বিশ্বের জন্য কঠিন হলেও পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির স্পষ্ট করে বলেছেন, আর কেউ নন বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সম্প্রতি নিজের টুইনটারে আয়োজিত এক চ্যাট অধিবেশনের আয়োজন করেন আমির। এ সময় বর্তমান সময়ে তার প্রিয় সেরা ব্যাটসম্যানের নাম জানতে চাইলে বাঁ-হাতি এ পেসার লিখেছেন ‘বিরাট কোহলি’।

অশ্বিন স্মার্ট ক্রিকেটার: মুরালিধরন

ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ভুয়সী প্রশংসা করে স্পিন গ্রেট শ্রীলঙ্কার মুত্তিয়া মুরলিধরন বলেছেন, তামিলনাড়ুর এ তারকা খেলোয়াড়ের যথেষ্ট উন্নতি হয়েছে এবং তিনি একজন স্মার্ট ক্রিকেটার।
 
তামিলনাড়ু প্রিমিয়ার লিগের এক অনুষ্ঠানের পাশে মুরলিধরন সাংবাদিকদের বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে অশ্বিনের অনেক উন্নতি হয়েছে। সাম্প্রতিক ম্যাচগুলোতে সে সত্যিকারার্থেই ভাল ক্রিকেট খেলেছে। আগামী দিনগুলোতে নিজের দক্ষতা প্রমাণের জন্য তার অভিজ্ঞতা ও মেধা আছে। আমার দৃষ্টিতে প্রকৃতপক্ষে সে একজন স্মার্ট ক্রিকেটার। তার পারফরমেন্স দেখার অপেক্ষায় আছি।’

২০১৯ বিশ্বকাপে ক্যারিবিয়রা সরাসরি খেলতে চায় : গেইল

সম্প্রতি নিজ মাঠে জিম্বাবুয়ের কাছে শ্রীলংকার ওয়ানডে সিরিজ পরাজয়ের পর ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশ নেয়ার আশার আলো দেখছে ওয়েস্ট ইন্ডিজ এবং ক্যারিবিয়ান আক্রমণাত্মক ওপেনার ক্রিস গেইল বলেছেন, ইংল্যান্ডে অনুষ্ঠিত এ মেগা ইভেন্টে সরাসরি খেলার সুযোগ পেতে তারা কঠোর পরিশ্রম করবে।
 
বর্তমানে ওয়ানডে দলে না থাকা এ তারকা খেলোয়াড় সাংবাদিকদের বলেন, ‘আমরা ২০১৯ বিশ্বকাপ জিততে চাই। ওয়েস্ট ইন্ডিজকে সরাসরি খেলার অংশীজন হতে অবশ্যই আমরা কঠোর পরিশ্রম করব।’
 
আগ্রাসী এ ব্যাটসম্যানের আশা তার মত খেলোয়াড়দের ২০১৯ বিশ্বকাপ দলে রাখতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নিয়ম-কানুন সহজ করবে।

টি২০ দলে ফিরলেন গেইল

ভারতের বিপক্ষে একমাত্র টোয়েন্টি২০ ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রিস গেইল। আগামী ৯ জুলাই কিংস্টোনের সাবিনা পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
 
জ্যামাইকান এই তারকা ওপেনার সর্বশেষ ২০১৬ সালে এপ্রিলে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। ম্যাচটিতে ইংল্যান্ডকে পরাজিত করে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয়বারের মত টি২০ বিশ্বকাপের শিরোপা জিতে। টি২০ ফর্মেটে ক্যারিবীয়দের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক গেইল। চলতি বছরের এপ্রিলে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনি টি২০ ক্রিকেটে দশ হাজার রানের কোটা পূর্ণ করেছেন।

প্রধান নির্বাচক হিসেবে আরও ছয় মাস থাকছেন জয়সুরিয়া

শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে মেয়াদ বাড়লো সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়ার। গত ৩০ জুন নির্বাচক কমিটির মেয়াদ শেষ হয়েছিলো। এখন তা বাড়িয়ে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। আজ এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

ভারতীয় ক্রিকেটারদের দারুণ ভক্ত পাকিস্তানি ক্রিকেটারদের সন্তানরা

উপমহাদেশের চীর প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী। রাজনৈতিক বৈরিতা দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসছে। দুই দেশের কিছু উগ্র মানষিকতার মানুষ একে অন্যের দোষ খুঁজতে সর্বক্ষণ ব্যস্ত থাকে। কিন্তু খেলাধুলা, সংস্কৃতি দুই দেশের মানুষকে এতদিন কাছাকাছি আনত। 

আমিরের পাপ-মোচন

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের নায়ক কে? এই প্রশ্নের জবাবে, সবার আগেই আসবে পাকিস্তানের ওপেনার ফখর জামানের নাম। দারুণ এক সেঞ্চুরি করা এই বাঁ-হাতি ব্যাটসম্যানের হাতেই তো উঠেছিল ম্যাচ সেরার পুরস্কার।
 
তবে, নিঃসন্দেহে মোহাম্মদ আমির না থাকলে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে মোকাবিলা করাটা কষ্টকর হতো পাকিস্তানের জন্য। এই পেসারই তো এক হাতে গুঁড়িয়ে দিয়েছিলেন ভারতের বিখ্যাত টপ-অর্ডার। সেই অবস্থা থেকে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি বিরাট কোহলির দল। হারতে হয়েছে ১৮০ রানের বিশাল ব্যবধানে।

কোচের পদ থেকে কুম্বলের পদত্যাগ

ভারতের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন অনিল কুম্বলে। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বনিবনা না হওয়ার জল্পনার মধ্যেই গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নেন তিনি।
 
কুম্বলে প্রথমে সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের সঙ্গে যাবেন না তিনি। এরপর দায়িত্বটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ভারতের অন্যতম সেরা সাবেক এই ক্রিকেটার। 
Recent Posts Widget