Showing posts with label Football. Show all posts
Showing posts with label Football. Show all posts
হিগুয়েইনকে বিশ্বকাপ দলে চান মেসি

বিশ্বকাপ
বাছাইয়ে শেষ কয়েকটি ম্যাচে দলে ছিলেন গঞ্জালো হিগুয়েইন। জর্জ সাম্পাওলির
বিবেচনায় কখনো যোগ্য মনে হয়নি তাকে। তবে খোদ অধিনায়ক লিওনেল মেসিই এবার
জানালেন, হিগুয়েইনকে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে রাখার পক্ষে তিনি।
আগামী বছর ফুটবলকে গুডবাই বলবেন রোনালদিনহো

বার্সেলোনার
ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে দায়িত্ব পালন করা রোনালদিনহো দুই বছর ধরে
কোনো ক্লাব পাচ্ছেন না। তাই ফুটবলকে এবার গুডবাই-ই বলে দিচ্ছেন। ২০১৮ সালেই
পেশাদার ফুটবল থেকে অবসরের কথা ভাবছেন তিনি।
নেইমারের বাবার সঙ্গে রিয়াল সভাপতির গোপন বৈঠক!

প্যারিস
সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন নেইমার?
আন্তর্জাতিক গণমাধ্যম এমন খবরেই উৎকণ্ঠায় ফেলেছে পিএসজি সমর্থকদের।
নেইমারের বাবা নাকি এরই মধ্যে রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে
গোপনে বৈঠকেও বসছেন নিয়মিত! ডেইলি সানের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন
তথ্য।
ছুটিতে বান্ধবীর সঙ্গে রোমান্সে ফ্যাব্রেগাস

শনিবারই
বোর্নমাউথের বিপক্ষে জিতেছে চেলসি। তাই দলটির ম্যানেজার অ্যান্টোনিও
কোন্টে রবিবার দিনটা ছুটি দিয়েছিলেন শিষ্যদের। সেই ছুটিতে বান্ধবীকে নিয়ে
দারুণ রোমান্সে মাতেন দলটির স্প্যানিশ মিডফিল্ডার সেস ফ্যাব্রেগাস।
মেসির ছবি বিকৃত করে রাশিয়া বিশ্বকাপে হামলার হুমকি

আর্জেন্টিনার
জাতীয় দলের অধিনায়ক ও বার্সেলোনার তারকা লিওনেল মেসির ছবি বিকৃত করে ২০১৮
সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে হামলার হুমকি দিয়েছে আইএস।
বিশ্বকাপের বাজেট বাড়িয়েছে রাশিয়া

২০১৮
সালে রাশিয়া বিশ্বকাপ ফুটবল আসরের জন্য বাজেট ৩৪.৫ বিলিয়ন রুবেলস (৬০০
মিলিয়ন মার্কিন ডলার, ৫১০ মিলিয়ন ইউরো) পর্যন্ত বাড়ানো হয়েছে বলে দেশটির
সরকারি ওয়েবসাইটে নিশ্চিত করা হয়েছে।
বর্ষসেরা একাদশেও রিয়ালের জয়জয়কার

ফিফার
বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো, কোচ হয়েছেন জিনেদিন জিদান। রিয়াল
মাদ্রিদের এই আধিপত্য দেখা গেছে ফিফার বর্ষসেরা একাদশেও। এই ক্লাব থেকেই
একাদশে স্থান পেয়েছেন মোট পাঁচজন।
বর্ষসেরা কোচ জিদান

বর্ষসেরা
কোচের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদ বস জিনেদিন জিদান। রিয়ালকে টানা
দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন এই ফরাসি কোচ। এছাড়া গত
মৌসুমে তার অধীনে লা লিগা ট্রফিও জিতেছে রিয়াল। সেসব সাফল্যের স্বীকৃতি
হিসেবে সোমবার লন্ডনের পলেডিয়াম থিয়েটারে জিদানের নাম ঘোষণা করা হয়েছে সেরা
কোচ হিসেবে।
পঞ্চমবারের মতো বর্ষসেরা রোনালদো

ফের
বর্ষসেরা ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের
পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। সোমবার লন্ডনের পলেডিয়াম
থিয়েটারে বার্সেলোনার মেসি ও পিএসজির নেইমারকে পেছনে ফেলে টানা
দ্বিতীয়বারের মতো জিতে নেন এই পুরস্কার। জমকালো অনুষ্ঠানে বিজয়ী হিসেবে তার
নাম ঘোষণা করেন দু্ই কিংবদন্তি আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা ও
ব্রাজিলের রোনালদো।
কোচ কোম্যানকে বরখাস্ত করল এভারটন

কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটন। সোমবার কোম্যানকে বরখাস্তের ঘোষণা দিল ক্লাব কর্তৃপক্ষ।
ক্লাবের
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'এভারটন ফুটবল ক্লাব নিশ্চিত করে জানাচ্ছে
যে রোনাল্ড কোম্যান ক্লাব ত্যাগ করছেন। গত ১৬ মাস ধরে ক্লাবকে সার্ভিস
দেওয়ায় ক্লাব তাকে ধন্যবাদ জানাচ্ছে। '
দর্শক উপস্থিতিতে রেকর্ড গড়লো টটেনহ্যাম

লিভারপুলের
বিপক্ষে রবিবার ওয়েম্বলীতে অনুষ্ঠিত প্রিমিয়ার লীগের ম্যাচে অনন্য এক
রেকর্ড গড়েছে স্বাগতিক টটেনহ্যাম হটস্পার। স্বাগতিক দলকে সমর্থন যোগাতে
এদিন ওয়েম্বলীতে উপস্থিত ছিল সর্বমোট ৮০ হাজার ৮২৭জন সমর্থক। দর্শক
উপস্থিতির দিক থেকে প্রিমিয়ার লীগে এটি একটি রেকর্ড।
বান্ধবীর সঙ্গে লন্ডনের রেস্টুরেন্টে ম্যারাডোনা

বান্ধবীসহ
ওয়েস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে দেখা গেছে আর্জেন্টিনার ফুটবল লিজেন্ড
দিয়েগো ম্যারাডোনাকে। প্রায় তিন দশকের জুনিয়র বান্ধবীর সঙ্গে ২০১৪ সালের
ভ্যালেন্টাইন ডে’তে বাগদান সম্পন্ন করেন। সেই বান্ধবী রোকিও ওলিভার সঙ্গে
তাকে লন্ডনের একটি হোটেল থেকে বের হতে দেখা যায়। এ সময় ম্যারাডোনাকে
বান্ধবীর হাত ধরে গাড়িতে ট্যাক্সিতে তোলে দিতে দেখা যায়।
নেইমারের লালকার্ডকে ‘অন্যায্য’ বললেন পিএসজি কোচ

লালকার্ড
পাওয়া নেইমারের পাশে দাঁড়ালেন পিএসজি কোচ উনাই রিমেরি| ব্রাজিলিয়ান
ফরোয়ার্ডকে লালকার্ড দেখানো অন্যায্য হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
মার্সেইর বিপক্ষে ২-২ গোলে ড্র করা এই ম্যাচে পিএসজি তারকা নেইমার ৮৭
মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়ে চলে যান।
হঠাৎ ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যারাডোনা

ওয়েম্বলি
স্টেডিয়ামে টটেনহ্যাম হটস্পারের ম্যাচ দেখতে অতিথি হয়ে গিয়েছিলেন দিয়েগো
ম্যারাডোনা। খেলায় তিনি সমর্থন যোগান দলটিকে। প্রথমার্ধের খেলা শেষে তিনি
নিজ নাম স্বমলিত হটস্পারের জার্সি প্রদর্শন করেন। আর্জেন্টাইন এই ফুটবল
লিজেন্ডের উপস্থিতিতেই লিভারপুলের বিপক্ষে ৪-১ গোলের দুর্দান্ত জয় পায়
স্পাররা।
তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন মেসি

বার্সেলোনার
আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন।
দীর্ঘদিন মন দেয়া নেয়ার পর বান্ধবী আন্তানেল্লা রোকুজ্জার সঙ্গে চলতি বছর
বিয়ের পিঁড়িতে বসেন লিওনেল মেসি। স্ত্রী রোকুজ্জা ইনস্টাগ্রামে পোস্ট করা
এক ছবিতে একথা জানান।
মহানুভব নেইমার ছুটে গেলেন বিরল রোগাক্রান্ত শিশুর কাছে

আগেই
রাশিয়ার টিকিট নিশ্চিত করেছিল ব্রাজিল তবুও চিলির বিপক্ষে ম্যাচটার
গুরুত্ব কোন অংশেই কম ছিল না। দলের সবাইও তাই অনুশীলনে মনযোগী। কিন্তু
অনুশীলন চলাকালীন হঠাৎ করেই উধাও হয়ে যান নেইমার। কোথায় গেলেন নেইমার? জানা
গেল, বিরল রোগে আক্রান্ত অসুস্থ এক শিশু ফুটবল ভক্তকে সময় দিতে অনুশীলনের
মাঝেই মাঠ ছাড়েন নেইমার।
‘জারজ’ গালি খেলেন পিকে
কাতালুনিয়ার
স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়ে জেরার্ড পিকে দুদিন আগে বার্সেলোনা
সমর্থকদের রাজসিক সংবর্ধনা পেয়েছেন। সেদিন ক্লোজ ডোর ম্যাচ শেষে প্রয়োজনে
স্পেন দল ছাড়ার হুমকিও দেন তিনি। সেই পিকে সোমবার স্পেন দলের অনুশীলনে যোগ
দিয়েছেন। তবে সেখানে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে। বার্সেলোনার এই
মিডফিল্ডারকে এক সমর্থক তো ‘জারজ’ বলেই গালি দেন।
Subscribe to:
Posts (Atom)




