এবারের বিপিএলে সাত দল, ফিরছে খুলনা ও রাজশাহী



সাতটি দল নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। আগামী ৪ নভেম্বর মাঠে গড়াচ্ছে বিপিএল। সামনের আসরে আবারও ফিরছে খুলনা ও রাজশাহী।

আজ বুধবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।

গত আসরের মতো এবারের বিপিএলে অংশ নেবে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, কুমিল্লা। এ পাঁচটি দলের সঙ্গে যুক্ত হচ্ছে খুলনা ও রাজশাহী। এবারের বিপিএলে থাকছে না সিলেট।

৭ ডিসেম্বর শেষ হবে বিপিএলের চতুর্থ আসর।

Eid-UL-Adha New Bangla Natok 2016


Recent Posts Widget