আগেই
রাশিয়ার টিকিট নিশ্চিত করেছিল ব্রাজিল তবুও চিলির বিপক্ষে ম্যাচটার
গুরুত্ব কোন অংশেই কম ছিল না। দলের সবাইও তাই অনুশীলনে মনযোগী। কিন্তু
অনুশীলন চলাকালীন হঠাৎ করেই উধাও হয়ে যান নেইমার। কোথায় গেলেন নেইমার? জানা
গেল, বিরল রোগে আক্রান্ত অসুস্থ এক শিশু ফুটবল ভক্তকে সময় দিতে অনুশীলনের
মাঝেই মাঠ ছাড়েন নেইমার।
স্পেনের হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলতে চান ইনিয়েস্তা
২০১০
সালে স্পেনের বিশ্বকাপ শিরোপা জয়ের নায়ক আন্দ্রেস ইনিয়েস্তা মনে করেন
আগামী বছর রাশিয়া বিশ্বকাপ হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার ক্যারিয়ারের
অন্তিম সময়। ৩৩ বছর বয়সী এই বার্সেলোনা মিডফিল্ডার গত সপ্তাহে কাতালানীয়
ক্লাবটির সঙ্গে ‘আজীবন’ চুক্তিতে স্বাক্ষর করেছেন। অবশ্য ছোটখাট কিছু
ইনজুরির কারণে গত মৌসুমটিতে তাকে কিছুটা ধুকতে হয়েছে। তারপরও ফিটনেস ধরে
রেখে ২০১৮ বিশ্বকাপে অংশ নিয়ে একটি অত্যাশ্চর্য আন্তর্জাতিক ক্যারিয়ার তৈরি
করতে চান তিনি।
রাতে পৃথক খেলায় মাঠে নামছে রিয়াল-বার্সা
ফাইল ছবি
বিশ্বকাপের
বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে বিস্ময়কর হ্যাটট্রিকের ঘোরের রেশ কাটতে না
কাটতে আজ শনিবার আবার লিওনেল মেসির জাদু দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
আন্তর্জাতিক বিরতি শেষে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে বার্সেলোনার জার্সিতে
নামছেন পাঁচবারের বর্ষসেরা। জোড়া গোল পেলেই সেভিয়ার জায়গায় অ্যাটলেটিকোর
বিপক্ষে লিগে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড ছুঁবেন মেসি।
সাকিবের ফেরায় উজ্জীবিত বাংলাদেশ দল
ফাইল ছবি
বাংলাদেশ
বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে রবিবার থেকে কিম্বারলির ডায়মন্ড ওভালে শুরু
হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজকে সামনে রেখে দলের তারকা
অলরাউন্ডার সাকিব আল হাসানের ফিরে আসা বাংলাদেশ দলকে অনেকটাই উজ্জীবিত করে
তুলেছে।
দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর আশা রিয়াদের
বাংলাদেশের
শততম টেস্টে দল থেকে বাদ পড়েছিলেন। এরপর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার
বিপক্ষে স্কোয়াডেই ছিলেন না। সেই মাহমুদউল্লাহ দলে ফিরে দক্ষিণ আফ্রিকায়
প্রথম টেস্টে সেরা পারফরমারদের একজন হলেন। তবে এই পারফরম্যান্সে স্বস্তি
নেই। কারণ, দল যে বাজেভাবে হেরেছে। গতকাল মঙ্গলবার পচেফস্ট্রমে বসে রিয়াদ
বলছিলেন, এখান থেকে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। প্রথম
টেস্টের পারফরম্যান্স ও দ্বিতীয় টেস্টের আশা নিয়ে কথা বলেছেন এই
অলরাউন্ডার—
এতো সমালোচনার কারণ দেখছেন না মাশরাফি
দক্ষিণ
আফ্রিকায় বিপক্ষে অসহায় আত্মসমর্পণের ম্যাচটি দেশে বসেই দেখেছেন বাংলাদেশের
ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা| এ নিয়ে অনেকেই দলের ক্রিকেটারদের
সমালোচনায় মুখর। তবে মাশরাফি বিন মুর্তজা বলেন, এতো সমালোচনা করার কোনো
কারণ নেই। টেস্ট খেলোয়াড়রা চেষ্টা করেছেন। একটা টেস্টে পারফরম্যান্স খারাপ
করার পর তাদের বরং সমর্থন প্রয়োজন বলে মনে করছেন এ ফাস্ট বোলার।
Subscribe to:
Posts (Atom)



