অভিষেকের পর থেকেই একের পর এক বিস্ময় উপহার দিয়ে চলছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। বিশ্বের সব ব্যাটসম্যানই তার বল খেলে থাকেন অতি সাবধানেই। কাটারমাস্টার তাই ডাক পান বিশ্বের জনপ্রিয় সব লিগে।
এবার সাবেক ইংলিশ ক্রিকেটার নিক নাইটের গড়া বিশ্ব একাদশে জায়গা করে নিলেন বাংলাদেশের এই বিস্ময় বালক। দুই সাবেক ইংলিশ ক্রিকেটার ও বর্তমান ধারভাষ্যকার নিক নাইট ও নাসের হুসাইন নিজেরদের সর্বকালের সেরা একাদশ বাছাই করেছেন।







