ক্রিকেটেও আসছে লাল কার্ড!
লাল
কার্ড দেখতে কোনো ফুটবলার বা টিমই চায় না। ফুটবলে এই লাল কার্ডের বিষয়টা
সবচেয়ে বেশি দেখা যায়। শুধু ফুটবল নয়; লাল কার্ড ব্যবহার করা হয়
অ্যাথলেটিক্স এবং ব্যাডমিন্টনেও।
লাল
কার্ডের সূত্রে একটা ম্যাচের ভোলই বদলে যেতে পারে। একজন প্লেয়ার মাঠের
বাইরে মানেই তার প্রভাব পড়বে টিমের খেলাতেও। এতদিন ক্রিকেটে না থাকলেও
এবার লাল কার্ড 'জেন্টলম্যান গেম'-এও চালু করার সুপারিশ করেছে এমসিসি-র
ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি, যা এবার প্রধান কমিটির কাছে যাবে।
একবছরে রোনালদোর আয় ২২৫ মিলিয়ন ইউরো
২০১৫ সালে ২২৫ মিলিয়ন ইউরো আয় করেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা। বৃহস্পতিবার নিজের আয়ের আর্থিক রেকর্ড প্রকাশ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
যেখানে
রিয়াল মাদ্রিদের এই সুপারস্টার ২০১৫ সালে আয় দেখিয়েছেন ২২৫ মিলিয়ন ইউরোরও
বেশি। বর্তমানে তিনি আয়কর-ফাকি সংক্রান্ত জটিলতার মধ্যে রয়েছেন।
নিউজিল্যান্ডের মাটিতে ভালো করা সম্ভব, তবে বাধা কন্ডিশন : মাশরাফি
দেশের মাটিতে দুইবার নিউজিল্যান্ডকে
হোয়াইট ওয়াশ করার সুখস্মৃতি রয়েছে টাইগারদের। কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে
এই চিত্র একেবারেই উল্টো। সেখানে কখনোই খুব ভালো করতে পারেনি
মাশরাফি-সাকিবরা।
ঢাকার ঘরে উঠলো বিপিএল শিরোপা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ
আসরের শিরোপা জিতলো ঢাকা ডায়নামাইটস। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয়
স্টেডিয়ামে রাজশাহী কিংসকে ৫৬ রানে হারিয়েছে সাকিব আল হাসানের ঢাকা।
এ নিয়ে বিপিএলের তৃতীয় শিরোপা জিতলো ঢাকা ডায়নামাইটস। এদিন ঢাকার দেয়া ১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০৩ রানে থামে রাজশাহী।
চার ম্যাচের জন্য নিষিদ্ধ অ্যাগুয়েরো
চার ম্যাচের নিষেধাজ্ঞার খড়গে পড়তে হলো ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসির বিপক্ষে রেফারির হাতে লাল কার্ড দেখায় এ নিষেধাজ্ঞা জারি করে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
আজকের ম্যাচে চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংসের সম্ভাব্য একাদশ
শেষের দিকের উত্তাপ। অনেকটাই শেষের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসর। লিগ পর্যায়ের খেলা রোববার শেষ হয়েছে। একদিন বিরতি দিয়ে আজ থেকে শুরু হচ্ছে প্লে-অফ।
এলিমিনেটর ম্যাচে দুপুরে মুখোমুখি হবে রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস। দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। মিরপুর থেকে যা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি সিক্স। এই ম্যাচে যে দল জিতবে তারা সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফায়ার
Subscribe to:
Posts (Atom)





