বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির বিবেচনায়
২০১৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচত হয়েছেন ক্রিকেটার মোস্তাফিজুর
রহমান। এছাড়া ও সাঁতারু মাহফুজা খাতুন শিলা জিতে নেন ২০১৬ সালের বর্ষসেরা
ক্রীড়াবিদের পুরস্কার।
সোমবার রাজধানীর সোনারগাঁ হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
উপস্থিত
ছিলেন আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা এআইপিএস এশিয়ার প্রেসিডেন্ট
মোহাম্মদ কাশিম ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং মালিক
মোহাম্মদ সাঈদ। সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন।







