বার্সা-পিএসজি ম্যাচ বাতিলে ২ লাখ ফুটবল ভক্তের পিটিশন

অতিমানবীয় ফুটবল খেলায় প্যারিস সেইন্ট জার্মেইনকে (পিএসজি) ৬-১ ব্যবধানে হারিয়েছিল বার্সেলোনা। বিশেষত ম্যাচের শেষ ৮ মিনিট ছিল সবচাইতে গুরুত্বপূর্ণ যেখানে ৩টি গুরুত্বপূর্ণ গোল পায় বার্সেলোনা। কিন্তু অনেক ফুটবল ভক্তের মতে ম্যাচটিতে বার্সেলোনা জয় পেয়েছে রেফারির কারসাজিতে। আর সে কারণেই ম্যাচটি আবারো হওয়ার জন্য পিটিশনে স্বাক্ষর করে চলেছে তারা।
 
অবশ্য গোল ডটকম জানিয়েছে, এই পিটিশনে সবচাইতে বেশি স্বাক্ষর জমা পড়ছে রিয়াল সমর্থকদের। পিটিশনে স্বাক্ষরের পাশাপাশি তারা বিভিন্ন মন্তব্যও করছে। সেখানে তাদের অনেকেই জানিয়েছে, পিএসজি'র সঙ্গে অনিয়ম করা হয়েছে।

ব্যক্তিগত এজেন্ডা নয়, ক্রিকেটই এক নম্বর অগ্রাধিকার হওয়া উচিত: স্যামি

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে দুইবারের টি২০ বিশ্বকাপ বিজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি আশাবাদ ব্যক্ত করে বলেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে প্রায় সময়ই যে ধরনের বিতর্কের সৃষ্টি হয় তা সমাধানযোগ্য, এমন কোন বড় সমস্যা এখানে কখনই হয়নি। এছাড়া ছোট ফর্মেটে এখনও তিনি খেলতে আগ্রহী বলেই জানিয়েছেন। 
 
এক বছর আগে ওয়েস্ট ইন্ডিজের স্মরণীয় টি২০ বিশ্বকাপ জয়ের পর থেকে ৩৩ বছর বয়সী স্যামি কোন ম্যাচ খেলেননি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নিয়ে বিরুপ মন্তব্য করায় তাকে দল থেকে বাদ দেয়া হয়। একইসাথে তার বর্ণাঢ্য অধিনায়কত্বেরও অবসান হয়। তার অধীনে ওয়েস্ট ইন্ডিজ ৪৭টি ম্যাচে ২৭টিতে জয়ী হয়। ৩০টিরও বেশী টি২০ ম্যাচে তিনি ক্যারিবীয়দের নেতৃত্ব দিয়েছেন যা যেকোন দলের জন্য সর্বোচ্চ। 

এফএ কাপে ম্যানইউকে হারিয়ে সেমিতে চেলসি

এফএ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা চেলসিকে অবশ্য বেশ ঘাম ঝরাতে হয়েছে ১০ সদস্যের ম্যানইউকে হারাতে।
 
এন'গোলো কান্তের একমাত্র গোলে জয় পায় চেলসি। ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য কাটানোর পর দ্বিতীয়ার্ধে ৫১তম মিনিটে গোলটি করেন তিনি।

শততম টেস্টে বাংলাদেশ টিম পাচ্ছে বিশেষ ব্লেজার

শ্রীলংকার বিপক্ষে কলম্বোতে নিজেদের ক্রিকেট ইতিহাসে শততম টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী ১৫ মার্চ শুরু হবে বাংলাদেশের ঐতিহাসিক টেস্টটি। ঐ টেস্টকে স্মরণীয় করে রাখতে বিশেষ উপহার পাচ্ছেন মুশফিকরা। দলের খেলোয়াড়দের দেওয়া হবে ১০০তম টেস্ট লেখা নীল রঙের বিশেষ ব্লেজার। 

শততম টেস্টে কী করবে বাংলাদেশ

সুযোগ ছিল, সম্ভাবনাও ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পুরনো রোগে গল টেস্টে বিশাল হারই সঙ্গী হয়েছে বাংলাদেশের। শেষদিনের প্রথম ঘণ্টাতেই ম্যাচ বাঁচানোর আশার সমাধি। মাত্র দেড় সেশনেই অলআউট হয় ২৫৯ রানের বিশাল হার। তবে গলের দুঃস্বপ্নে আচ্ছন্ন হয়ে থাকার সুযোগ নেই। পরের ম্যাচটাই যে বাংলাদেশের শততম টেস্ট। মাঝে আর দু’দিন। এরই মধ্যে ভাঙা আত্মবিশ্বাস জোড়া দিয়ে ঐতিহাসিক উপলক্ষটি রাঙিয়ে রাখার জন্য প্রস্তুত হতে হবে মুশফিকুরদের। গলের ব্যর্থতা ভুলে কলম্বোয় ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।

যমজ সন্তানের বাবা হচ্ছেন রোনালদো

ক্রিশ্চিয়ানো জুনিয়র-এর বাবা হয়েছিলেন সাত বছর আগেই। এ বার সারোগেসির মাধ্যমে ফের যমজ পুত্র সন্তানের বাবা হতে চলেছেন রিয়াল মার্দিদ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এমনই খবর জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’।

বউ-বান্ধবী নিয়ে সূর্যস্নানে ইংলিশ ক্রিকেটাররা

ক্যারিবিয়ান দ্বীপের সৌন্দর্য্য যে কাউকে মুগ্ধ করে। ছোট ছোট দ্বীপের সমুদ্র সৈকতে বসে সূর্যস্নান নিয়ে মাস্তি করা ওয়েস্ট ইন্ডিজে গেলে যেকোন ভ্রমণ পিপাসু মানুষের তো এগুলোই চাই । ইংলিশ ক্রিকেটারদের ক্ষেত্রে তাইলে ব্যতীক্রম হবে কেন। ওডিআই সিরিজ খেলতে মরগানের দল এখন ক্যারিবিয়ানে। 
Recent Posts Widget