On
the sunny Monday of June 26, 2000, Aminul Islam, the captain of the Bangladesh
side that beat Pakistan in 1999, got a call from Dhaka. It was someone from the
Bangladesh Cricket Board. Aminul was living in Portsmouth in Hampshire that
summer, playing in the Southern Premier League. He was asked to drive to Lord's
to be present for the press conference that would reveal Bangladesh as the
newest ICC Full Member and Test team. The cable TV boom had already happened in
south Asia, and one of the stations back home heard Aminul was going to be at
the press conference. They arranged a camera and got him to report it for them.
ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা ভারতীয় একাদশে নেই কোহলি
ক্রিকেট অস্ট্রেলিয়ার বিচারে ভারতের সর্বকালের সেরা একাদশে জায়গা হয়নি বর্তমান টেস্ট অধিনায়ক বিরাট কোহলির।
ভক্ত-সমর্থকদের দেয়া ৫০ হাজারেরও বেশি ভোটের মধ্য থেকে পর্যালোচনা করে সেরা ভারতীয় একাদশের তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার
থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে কানপুরে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের
মাধ্যমে ভারত নিজেদের টেস্ট ইতিহাসে ৫০০তম ম্যাচ খেলার রেকর্ড গড়বে।
সর্বকালের
সেরা ভারতীয় একাদশে যারা রয়েছেন : সুনীল গাভাস্কার, বীরেন্দ্র শেবাগ,
রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, সৌরভ গাঙ্গুলি, মাহেন্দ্র
সিং ধোনি, কপিল দেব, অনিল কুম্বলে, হারভাজন সিং ও জহির খান।-বাসস।
আফ্রিদীকে শেষ ম্যাচ খেলার সুযোগ দেয়া উচিত : ইনজামাম
পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদীকে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ দেয়া উচিত বলে মনে করেন পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। প্রায় দুই দশকেরও বেশি সময় দেশের প্রতিনিধিত্ব করা একজন খেলোয়াড়ের বিদায়বেলায় অন্তত এটুকু প্রাপ্য বলে দাবি জানিয়েছেন ইনজামাম।
অলরাউন্ডারকে বুঝতে অন্তত ৫০ টেস্ট পর্যবেক্ষণ দরকার : কপিল দেব
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক
কপিল দেবের মতে আন্তর্জাতিক ক্রিকেটে অলরাউন্ডারদের তুলনা তখনই করা যায়,
যখন ক্যারিয়ারে কেউ কমপক্ষে ৫০টি টেস্ট খেলে। একটি-দুটি সিরিজ দেখেই একজন
অলরাউন্ডার সম্পর্কে কোনো সিদ্ধান্তে আসা যায় না বলে মন্তব্য করেছেন ১৯৮৩
বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের এ অধিনায়ক।
কপিল
বলেন, 'একজন সেরা অলরাউন্ডারের সঙ্গে তুলনা করার আগে একজন ক্রিকেটারের
অন্তত ৫০ টেস্ট পর্যবেক্ষণ করা উচিত বলে আমি মনে করি। দুই অথবা তিনটি সিরিজ
দেখার পরই তুলনা করাটা মোটেই সমীচীন নয়।'
বিরাট কোহলির নতুন লুক
আবারো নিজের হেয়ারস্টাইল পরিবর্তন
করলেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। দেশের হয়ে ৫০০তম টেস্ট খেলতে নামার
আগে নিজের হেয়ার স্টাইলে পরিবর্তন আনলেন তিনি।
নতুন
চুলের ছাটের ছবি দিয়ে টুইটারে কোহলি বলেন, `অবশেষে মাথার সবদিকটা কভার
হল। দারুণ পছন্দ হয়েছে। নিজের হেয়ারস্টাইলিস্ট জর্জকে ধন্যবাদও জানিয়েছেন
কোহলি।’
তবে শুধু চুল নয় নিউজিল্যান্ডের বিপক্ষে নামার আগে নিজের ফিটনেস বাড়াতেও পরিশ্রম করছেন কোহলি।
রোনালদোকে পেছনে ফেলে সর্বোচ্চ হ্যাট্রিকের মালিক মেসি
রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড়
ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগে সর্বোচ্চ
হ্যাট্রিকের মালিক হয়ে গেলেন বার্সেলোনার লিওনেল মেসি। গতরাতে
চ্যাম্পিয়ন্স লিগের 'সি' গ্রুপের ম্যাচে সেল্টিকের বিপক্ষে হ্যাটট্রিক করেন
মেসি। টুর্নামেন্টে এটি মেসির ষষ্ঠ হ্যাটট্রিক। রোনালদো হ্যাট্রিক আছে
পাঁচটি।
চ্যাম্পিয়ন্স
লিগের সর্বোচ্চ হ্যাটট্রিক তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনজন। জার্মানির
মারিয়ো গোমেজ, ইতালির ফিলিপ্পে ইজাঘি ও ব্রাজিলের লুইজ আদ্রিয়ানো। বাসস।
বাংলাদেশ সফরের জন্য চূড়ান্ত দল ঘোষণা ইংল্যান্ডের
আসন্ন বাংলাদেশ সিরিজকে সামনে রেখে ১৭
সদস্যের টেস্ট ও ১৫ সদস্যের ওয়ানডেকে স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড
অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।দলে
জায়গা পেয়েছেন তিন নতুন মুখ। ল্যাঙ্কাশায়ারের ওপেনার হাসিব হামিদ,
নর্দাম্পটনশায়ারের মিডেলঅর্ডার ব্যাটসম্যান বেন ডাকেট ও সারের অলরাউন্ডার
জাফর আনসারিকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করেছে তারা। এছাড়া প্রায় ১১ বছর পর
দলে সুযোগ পেয়েছেন ৩৯ বছর বয়সী গ্যারেথ বাটি।
বাংলাদেশের
স্পিন কন্ডিশনের কথা দলে তিন জন প্রতিষ্ঠিত স্পিনার অন্তর্ভুক্ত করেছেন
ইংলিশ নির্বাচকরা।টেস্ট দলে থাকলেও ওয়ানডে দল থেকে বিশ্রাম দেয়া হয়েছে দলের
অন্যতম সেরা ব্যাটসম্যান জো রুটকে।
Subscribe to:
Posts (Atom)







