বিপিএলে সর্বনিম্ন রানে অলআউট খুলনা টাইটান্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হয়েছে খুলনা টাইটান্স। ১০.৪ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে তারা তুলতে করেছে মাত্র ৪৪ রান। 
 
টস জিতে রংপুর রাইডার্সের অধিনায়ক নাঈম ইসলাম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। 
 
ব্যাট করতে নেমে রংপুর রাইডার্সের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি খুলনা টাইটান্সের ব্যাটসম্যানরা। ব্যাট হাতে শুভাগত হোম ছাড়া কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। শূন্য রানে আউট হয়েছেন খুলনার নিকোলাস পুরান (০), অলক কাপালি (০), জুনায়েদ খান (০) ও মোহাম্মদ আসগর (০)।

তিন সেঞ্চুরিতে রানের পাহাড়ে ইংল্যান্ড

বাংলাদেশ সফরে দুই টেস্টে ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি নেই, অথচ ভারতে দুই দিনেই তিন সেঞ্চুরি করেছে ইংলিশ ব্যাটসম্যানরা। জো রুট-মঈন আলী-বেন স্টোকস। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন রুটের সেঞ্চুরিতে ৫৩৭ রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। 
 
রুট ১২৪, মঈন ১১৭ ও স্টোকস ১২৮ রান করেন। দিন শেষে বিনা উইকেটে ৬৩ রান তুলেছে স্বাগতিক ভারত। দ্বিতীয় দিন শেষে এখনো তারা পিছিয়ে আছে ৪৭৪ রানে।

নাটকীয় ম্যাচে খুলনার জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ ম্যাচে রাজশাহী কিংসকে ২ রানে হারালো খুলনা টাইটানস। বারবার রং বদলানো ম্যাচে নাটকীয়তা শেষে জয় তুলে নেয় খুলনা।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ১৩৩ রানেই গুটিয়ে যায় খুলনা। মূলত আবুল হাসান রাজুর বোলিং তোপেই অল্প রানে গুটিয়ে যায় খুলনা। রাজুর বলে একাধারে আউট হন ওয়েসয়েলস, মাহমুদউল্লা, অলক কাপালি, আরিফুল হক ও শফিউল ইসলাম।

টানা চতুর্থবার ওয়েলসের বর্ষসেরা বেল

টানা চতুর্থবারের মত ওয়েলসের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব নিজের করে নিলেন রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল। গত সাত বছরে অবশ্য এটা ষষ্ঠ।
 
মঙ্গলবার ফুটবল এসোসিয়েশন অব ওয়েলস (এফএডব্লিউ) এক অনুষ্ঠানের মাধ্যমে বেলের হাতে এই পুরস্কার তুলে দেয়। 

সহজ জয়ে শুরু সাকিবের ঢাকা ডায়নামাইটসের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে সবচেয়ে বেশি তারকার সমাগম দেখা গেছে ঢাকা ডায়নামাইটসে। সাকিব আল হাসানের নেতৃত্বে খেলছেন কুমার সাঙ্গাকারা, ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, রবি বোপারা, নাসির হোসেনদের মতো তারকারা। তবে ঢাকার প্রথম ম্যাচে নজর কেড়েছেন মেহেদী মারুফ নামের অখ্যাত এক বাংলাদেশি ব্যাটসম্যান। বরিশাল বুলসের বিপক্ষে ৪৫ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দিয়েছেন ২৮ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান। ৮ উইকেটের সহজ জয় দিয়ে বিপিএলের শুরুটা ভালোভাবেই করেছে ঢাকা ডায়নামাইটস।

The wonderful catch by Nasir Hossain in BPL T20 2016 | নাছির হোসেনের অসাধারণ ক্যাচ! হয়তো এইটাই বিপিএলের সেরা ক্যাচ 2016 !

বিপিএলের প্রথম ম্যাচেই চ্যাম্পিয়নদের হার

বিপিএলের চতুর্থ আসরের ্প্রথম ম্যাচেই হারতে হলো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে। মঙ্গলবার তামিম ইকবালের চিটাগাং ভাইকিংসের কাছে ২৯ রানে হারলো মাশরাফির কুমিল্লা।

এদিন চিটাগাংয়ের দেয়া ১৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩২ রানেই গুটিয়ে যায় কুমিল্লা। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা।
Recent Posts Widget