অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে দক্ষিণ আফ্রিকাকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অস্থায়ী অধিনায়কের দায়িত্ব পালন করা ফাফ ডু প্লেসিস। কিন্তু ডু প্লেসিসের সাফল্য সত্বেও দলের নিয়মিত অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের ওপরেই আস্থা রাখতে চাচ্ছেন প্রোটিয়া নির্বাচকরা।
বাম কনুইয়ের ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সিরিজে খেলা হয়নি তারকা ব্যাটসম্যান ডি ভিলিয়ার্সের। ইনজুরির মাত্রা গুরুতর হওয়ায় অস্ত্রোপচার পর্যন্ত করতে হয়েছে। সে কারনেই দলের নেতৃত্ব দেয়া হয় ডু প্লেসিসের ওপর। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্টে ইতোমধ্যেই ২-০তে সিরিজ নিশ্চিত হওয়া দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে ডু প্লেসিস প্রশংসার জোয়াড়ে ভাসছেন। আগামী সপ্তাহে তৃতীয় ও শেষ দিবা-রাত্রির ম্যাচটিতে জিততে পারলে অস্ট্রেলিয়া ঘরের মাঠে প্রথমবারের মত হোয়াইট ওয়াশের লজ্জায় ডুববে। কিন্তু তারপরেও নির্বাচকরা ডু প্লেসিসকে স্থায়ী অধিনায়ক হিসেবে এখনই নিয়োগ দিতে চাচ্ছেন না।