বাংলাদশের হয়ে তিন ফর্ম্যাটের ক্রিকেটে ব্যক্তিগত সেরা ইনিংস তাঁর, সর্বাধিক রান সংগ্রাহকও বাঁ হাতি ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল। কোনও দেশের হয়ে এমন রেকর্ড নেই কোনও ব্যাটসম্যানের।
বাংলাদেশ ব্যাটসম্যানদের
মধ্যে সবার আগে পেয়েছেন ন’হাজারি ক্লাবের সদস্যপদ।
এই তিন তিনটি রেকর্ড গড়েছেন এ বছরই তামিম। ৪২ টেস্টে ৭ সেঞ্চুরির পাশে ১৫৫ ওয়ানডেতে ৬টি সেঞ্চুরি, ৫২ টি২০তে সেখানে সেঞ্চুরি একটি। রান সংগ্রহে পিছন থেকে বন্ধু সাকিবকে একটার পর একটা ভার্সনে রানে ছাড়িয়ে গিয়েছেন। লড়াইটা ছিল ওয়ানডে সেঞ্চুরিতে। ১৫৬তম
ওয়ানডে ম্যাচে সপ্তম সেঞ্চুরি (১১৮) উপহার
দিয়ে সাকিবের ৬ সেঞ্চুরিকে টপকে গেলেন তামিম। পাকিস্তানকে ওয়ানডে সিরিজে ৩-০তে হোয়াইট ওয়াশের এই নায়ককে পরবর্তী সেঞ্চুরি পেতে অপেক্ষা করতে হয়েছে ১২ ইনিংস। সময়ের হিসেবে ১৭ মাস ১১দিন! বাংলাদেশের সেঞ্চুরি জয়ের ম্যাচে তামিমের সেঞ্চুরি
! বাংলাদেশের সেঞ্চুরি জয়ের ম্যাচে ম্যাচ সেরা এবং সিরিজ সেরার পুরস্কার পেয়ে ইতিহাসের অংশ হয়ে গিয়েছেন তামিম। এমন বিরল রেকর্ডও দেখল বিশ্ব।
আর হোঁচট খেতে চান না জিদান
কী যে হলো রিয়াল মাদ্রিদের! একের পর এক ম্যাচে পয়েন্ট হারাচ্ছে তারা। কাঙ্ক্ষিত ফলটা পাচ্ছে না ইউরোপের সবচেয়ে সফল দলটি। টানা তিন ম্যাচে পয়েন্ট হারিয়ে হতাশ রিয়াল কোচ জিনেদিন জিদান। তবে সামনে আর হোঁচট খেতে চান না ফরাসি কিংবদন্তী। মাঠ ছাড়তে চান পূর্ণ তিন পয়েন্ট নিয়েই।
স্প্যানিশ লা লিগার খেলায় আজ রাত ১০টা ৩০ মিনিটে এইবারের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স। এইবারের বিপক্ষে আর পয়েন্ট হারাতে চান না জিদান।
ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা
ইংল্যান্ডের
বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচের জন্য ১৩ সদস্যের বাংলাদেশ ক্রিকেট বোর্ড
(বিসিবি) একাদশ ঘোষণা করা হয়েছে। দলে আছেন সদ্য শেষ হওয়া আফগানিস্তানের
বিপক্ষে সিরিজে জাতীয় দলে থাকা তিনজন খেলোয়াড়।
এন্ডারসন, উডকে ছাড়াই বাংলাদেশে আসছে ইংল্যান্ড
ইনজুরির কারণে বাংলাদেশ সফর থেকে
বোলার জেমস এন্ডারসন ও মার্ক উড নাম প্রত্যাহার করে নিয়েছেন। বৃহস্পতিবার
ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের(ইসিবি) পক্ষ থেকে এ কথা জানানো হয়।
জেনে নিন বিপিএল টে২০ তে কার পারিশ্রমিক কত ।
সিনিয়র পাঁচ ক্রিকেটারে অনুরোধেই এবারের বিপিএলে ‘এ’ প্লাস গ্রেডের ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, নিজ নিজ দল ঠিক করে নেয়ার স্বাধীনতাও দেয়া হয়েছে শীর্ষ গ্রেডের সাত ক্রিকেটারকে।
গত বিপিএলে আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল ৩৫ লাখ টাকা। বিদেশি ক্রিকেটারদের শীর্ষ গ্রেডের তুলনায় যা ছিল বেশ কম। ব্যাপারটি নিয়ে সেবার সমালোচনা হয়েছিল বেশ। এবার তাই দেশের শীর্ষ গ্রেডের ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানো হয়েছে।
মেসিকে ছাড়া বার্সেলোনার আরেকটি জয়
লিওনেল মেসি নেই। খেলাটা দেশের বাইরে। আবার সেই খেলায় পিছিয়েও পড়ল বার্সেলোনা। কিন্তু সব কিছু জয় করে দারুণ খেলে ঘুরে দাঁড়ায় তারা। শেষ পর্যন্ত জার্মানি থেকে ফেরে জয় নিয়ে। গেল রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে কাতালানরা ২-১ গোলে হারিয়েছে বরুসিয়া মনশেনগ্লাডবাচকে। গ্রুপের শীর্ষেই তারা। তবে একই রাতে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি ৩-৩ গোলে ড্র করেছে সেল্টিকের সাথে। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ম্যানসিটি।
Subscribe to:
Posts (Atom)






