বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী তিনটি আসরের খেলা দেখাবে দুটি বেসরকারী টেলিভিশন চ্যানেল মাছরাঙা ও গাজী টিভি।
২০১৭ থেকে তিন বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে মিডিয়া স্বত্ব পাওয়া ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম বুধবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে।
তিন বছরের জন্য রেডিও পার্টনার হয়েছে রেডিও ভূমি ও রেডিও স্বাধীন।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ও বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক জানান, বাণিজ্যিক দিক বিবেচনা করে দুই চ্যানেলে খেলা দেখানোর অনুমোদন দিয়েছেন তারা।






