কুমিল্লাকে সহজেই ৩৩ রানে হারিয়ে শীর্ষে উঠেছে ঢাকা। রান রেটে বরিশাল বুলস ও খুলনা টাইটান্সকে পেছনে ফেলেছে তারা। চার ম্যাচে তিন দলেরই পয়েন্ট ৬ করে। শুরু থেকে নিয়মিত উইকেট হারানোয় কুমিল্লা কখনও জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি। ৯ উইকেটে গতবারের চ্যাম্পিয়নরা তুলতে পারে ১৬১ রান।
এ নিয়ে চারটি ম্যাচের সবকটিতেই হারল মাশরাফি বিন মুর্তজার দল। বিশাল লক্ষ্য তাড়ায় ইমরুল কায়েসের ওপর অনেকখানি নির্ভর করেছিল কুমিল্লা। দলকে হতাশ করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। চমৎকার শুরু করেও নাসির হোসেনের বাজে বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে আলাউদ্দিন বাবুকে সহজ ক্যাচ দিয়ে ফিরেন তিনি।









