নিউজিল্যান্ডের মাটিতে ভালো করা সম্ভব, তবে বাধা কন্ডিশন : মাশরাফি

দেশের মাটিতে দুইবার নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার সুখস্মৃতি রয়েছে টাইগারদের। কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে এই চিত্র একেবারেই উল্টো।  সেখানে কখনোই খুব ভালো করতে পারেনি মাশরাফি-সাকিবরা।

ঢাকার ঘরে উঠলো বিপিএল শিরোপা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের শিরোপা জিতলো ঢাকা ডায়নামাইটস। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রাজশাহী কিংসকে ৫৬ রানে হারিয়েছে সাকিব আল হাসানের ঢাকা।
 
এ নিয়ে বিপিএলের তৃতীয় শিরোপা জিতলো ঢাকা ডায়নামাইটস। এদিন ঢাকার দেয়া ১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০৩ রানে থামে রাজশাহী।

চার ম্যাচের জন্য নিষিদ্ধ অ্যাগুয়েরো

চার ম্যাচের নিষেধাজ্ঞার খড়গে পড়তে হলো ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসির বিপক্ষে রেফারির হাতে লাল কার্ড দেখায় এ নিষেধাজ্ঞা জারি করে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

আজকের ম্যাচে চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংসের সম্ভাব্য একাদশ


শেষের দিকের উত্তাপ। অনেকটাই শেষের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসর। লিগ পর্যায়ের খেলা রোববার শেষ হয়েছে। একদিন বিরতি দিয়ে আজ থেকে শুরু হচ্ছে প্লে-অফ।

এলিমিনেটর ম্যাচে দুপুরে মুখোমুখি হবে রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস। দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। মিরপুর থেকে যা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি সিক্স। এই ম্যাচে যে দল জিতবে তারা সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফায়ার

মাঠে ফিরলেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ

সাসেক্সের হয়ে ইংল্যান্ডে কাউন্টি লিগে খেলতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েন মোস্তাফিজ। গত ১১ আগস্ট লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে তার কাঁধে অস্ত্রোপচার করেন বিখ্যাত অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস। এ জন্য ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে খেলতে পারেননি তিনি। ঘরোয়া ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএল মিস করেন এ পেসার। নিউজিল্যান্ড সফরের আগেই ফিট হয়ে উঠেছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান।

বিপিএল : শেষ চারে উঠলো যারা

নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্ট প্লেঅফের চার দল। ১২ ম্যাচে শেষে পয়েন্ট তালিকায় উপরে থেকে প্লেঅফ নিশ্চিত করেছে ঢাকা, খুলনা, চিটাগাং, রাজশাহী।
 
এক ম্যাচ হাতে রেখেই বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে নেয় সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। সবার আগেই শেষ চার নিশ্চিত করেছে তারা।

ঢাকাকে ৬ উইকেটে হারিয়ে প্লেঅফে খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটসকে ৬ উইকেটে হারিয়ে প্লেঅফ নিশ্চিত করলো খুলনা টাইটান্স। রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকার দেয়া ১৫৮ রানের টার্গেট ৬ উইকেট হাতে রেখেই টপকে যায় খুলনা।
Recent Posts Widget