২০১৩ সালের নভেম্বরে অবসর নেন শচিন টেন্ডুলকর। দীর্ঘদিন পর শুক্রবার নিজের অবসর নিয়ে মুখ খুললেন শচিন।
জানা
যায়, ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ প্রতিযোগিতা চলাকালীন প্রথম অবসর
নেয়ার কথা ভাবেন শচিন টেন্ডুলকর। তার মনে হয়, থামার সময় এসেছে। এর এক মাস
পরেই অবসরের কথা ঘোষণা করেন এই কিংবদন্তী ক্রিকেটার। এতো দিন শুক্রবার
লিঙ্কডইনে নিজের অবসরের ভাবনার বিষয়টি খোলসা করেছেন শচিন।







