মেসির থেকে রোনাল্ডোর আয় বেশি

২০১৬-১৭ মৌসুমে ফুটবল বিশ্বে সবচেয়ে বেশি আয় করেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। গত মৌসুমে রোনাল্ডো সর্বমোট আয় করেছেন ৮৭.৫ মিলিয়ন ইউরো (৯৫.৩ মিলিয়ন মার্কিন ডলার)। যা তাকে আর্জেন্টাইন প্রতিদ্বন্দ্বী লিয়নেল মেসির থেকে এগিয়ে রেখেছে। মেসির আয় ৭৬.৫ মিলিয়ন ইউরো বলে সূত্রমতে জানা গেছে। ফ্রান্স ফুটবল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ডাম্বুলায় মুষুলধারে বৃষ্টি, দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত

ডাম্বুলায় বাংলােদশ ও শ্রীলংকার দ্বিতীয় ওয়ান্ডে ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেছে। ইনিংস বিরতিতেই বৃষ্টি নামে। হালকা বৃষ্টি দিয়ে শুরু হলেও পরে প্রচণ্ড বৃষ্টিতে সব পণ্ড হয়ে যায়। 
 
এদিকে তাসকিন আহমেদের হ্যাটট্রিক সত্ত্বেও ডাম্বুলায় দ্বিতীয় ওডিআই ম্যাচে বড় স্কোর দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা। ৪৯.৫ ওভারে ৩১১ রানে অলআউট হয় লঙ্কানরা। ৫০ তম ওভারে ওডিআই ক্রিকেটে নিজের প্রথম হ্যাটট্রিক তুলে নেন বাংলাদেশি গতি তারকা। 

সিরিজ জয়ের চ্যালেঞ্জ আজ

শ্রীলঙ্কানরা খুব তেতে আছে। কেউ খেলোয়াড়দের শাস্তি চাচ্ছেন, কেউ দলে বদল চাচ্ছেন। আবার ম্যানেজমেন্ট চাচ্ছে সবুজ ঘাসের উইকেট বানিয়ে বাংলাদেশকে আজ চমকে দিতে। সে লক্ষ্যে দলে বাড়তি দুই পেসারও যোগ করেছে তারা।

আর বাংলাদেশের লক্ষ্য একটাই— এ সব তোড়জোড়, আলোচনা শেষ করে দিয়ে আজই সিরিজটা নিজেদের করে নেওয়া।

আইপিএল এর দশম আসরে নতুন জার্সিতে নামবে কেকেআর

সাকিব আল হাসানের দল কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আইপিএল এর দশম আসরে নতুন রঙ্গের জার্সি গায়ে জড়িয়ে মাঠ কাঁপাতে মাঠে নামবে। দুইবারের আইপিএল ট্রফি বিজয়ী দলটি আগে বেগুনী-স্বর্ণালী জার্সিতে মাঠে দেখা গেলেও এবারের আসরে নামবে লাল-কালো রংয়ের জার্সি পড়ে।
বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন কেকেআর তাদের আইপিএল যাত্রা শুরু করেছিল কালো-সোনালী রংয়ের জার্সি দিয়ে যেটা তৃতীয় সিজন পর্যন্ত অপরিবর্তিত থাকে। 

নাজমুল হাসানের জন্যই ওয়ানডে দলে মিরাজ



তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্তাব্যক্তি তিনিই সর্বেসর্বা! কখনও কখনও প্রধান নির্বাচকও! কলম্বো টেস্ট থেকে মাহমুদউল্লাহকে বাদ দেয়ার ১০ দিন পর নাজমুল হাসান জানালেন, শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজকে নেয়ার পেছনে ছিলেন তিনি টেস্ট সিরিজ শেষ হওয়ার পর মিরাজ ঢাকায় ফিরেছিলেন গত ২০ মার্চ তিনদিন পর তড়িঘড়ি করে তাকে নেয়া হয় ওয়ানডে দলে, এই প্রথম
বিসিবি সভাপতি জানান, তিনিই প্রথম মেহেদীকে ওয়ানডে দলে নেয়ার জন্য প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনকে বলেছিলেন নাজমুল হাসান বলেন, ‘প্রথম ওডিআইতে মেহেদীকে প্রথম একাদশে রাখার সিদ্ধান্ত নেয়া হয় বাংলাদেশ দল মাঠে আসার পর বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলামকে খেলানো যায় কিনা, নিয়েও আলোচনা হয়েছেবিসিবি সভাপতি বলেন, ‘আমি মিনহাজুলকে বলি মিরাজকে শ্রীলংকায় পাঠানোর জন্য তখন জানতে পারি মিরাজ খুলনায় তাকে বলি দ্রুত ঢাকায় ফেরার জন্য শ্রীলংকায় যেতে হবেনাজমুল হাসান যোগ করেন, ‘শ্রীলংকা দলে বেশ কয়েকজন বাঁ-হাতি ব্যাটসম্যান থাকায় আমরা মিরাজকে দলে রাখার সিদ্ধান্ত নিই মিরাজ টেস্টে ভালো বোলিং করেছে আর সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ তবে প্রথম ওয়ানডের দিন সকালে আমি যখন দলের সবার সঙ্গে আলোচনায় বসি, তখন মিরাজ নাকি সানজামুল, কাকে খেলানো হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি সিদ্ধান্ত নেয়া হয় মাঠে আসার পরগত পরশু ডাম্বুলায় প্রথম ওডিআইতে মেহেদী বোলিং উদ্বোধন করেন তিনি পুরো ১০ ওভার বোলিং করে দুটি উইকেট নেন ৪৩ রান দিয়ে

'মেসি-রোনালদোর চাইতে বর্তমান সময়ে নেইমারই সেরা'

বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এবং রিয়াল মাদ্রিদের 'গেম মেকার' খ্যাত ক্রিশ্চিয়ানো রোনালদোর তুলনায় বর্তমানে বার্সার ব্রাজিলিয়ান তারকা নেইমার সেরা বলে মন্তব্য করেছেন আলেসান্দ্রো কোস্তাকুর্তা। ইতালির এই সাবেক ফুটবলার জানান, আগামীতে ব্যালন ডি'অর লড়াইয়ে শীর্ষে থাকবে নেইমারের নাম।
 
অবশ্য এই উক্তির মাধ্যমে মেসি বা রোনালদোকে মোটেও খাট করার চেষ্টা করেনি ইতালির ক্লাব মিলানের সাবেক ডিফেন্ডার। তিনি বলেন, মেসি ও রোনালদো তাদের নিজেদের যুগের সেরা খেলোয়াড়। কিন্তু তাদের সময় শেষ হয়ে আসছে। সামনে তাদের মত এই লড়াইয়ে সবার ওপরে থাকবে নেইমারের নাম। তবে পার্থক্য হল তাকে টক্কর দেয়ার মত হয়ত কেউ থাকবে না।

সমানতালে লড়ছে ভারত ও অস্ট্রেলিয়া

ধর্মশালা টেস্টে সমানতালে লড়ছে ভারত ও অস্ট্রেলিয়া। সফরকারী অস্ট্রেলিয়ার ৩০০ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ২৪৮ রান তুলেছে স্বাগতিকরা। ফলে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ৫২ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।
 
প্রথম দিন অস্ট্রেলিয়াকে ৩০০ রানে গুটিয়ে দিয়ে ১ ওভার ব্যাট করার সুযোগ পায় ভারত। ওই ১ ওভারে কোন রান যোগ করতে পারেনি টিম ইন্ডিয়া। কোন উইকেটও হারাতে হয়নি তাদের। তাই দ্বিতীয় দিন নতুনভাবেই শুরু করে ভারত। তবে দলীয় ২১ রানে ওপেনার মুরালি বিজয়কে হারাতে হয় তাদের। ১১ রান করে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউডের শিকার হন বিজয়।
Recent Posts Widget