আর্জেন্টিনার বিশ্বকাপে খেলার ব্যাপারে আশাবাদী আলভেস

লিয়নেল মেসিকে ছাড়াও বিশ্বকাপের বাছাইপর্বের বাঁধা পেরিয়ে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ঠিকই মূল পর্বে জায়গা করে নিবে বলে বিশ্বাস করেন ব্রাজিলিয়ান ফুল-ব্যাক ডানি আলভেস। 
 
গত মাসে চিলির বিপক্ষে রেফারীর সাথে অশোভন আচরণের দায়ে মেসিকে চার ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। ইতোমধ্যেই বলিভিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ী বাছাইপর্বেল ম্যাচটিতে মেসি অনুপস্থিত ছিলেন। বর্তমানে বাছাইপর্বে পঞ্চম স্থানে রয়েছে এডগার্ডো বাওজার দল। হাতে থাকা বাকি ম্যাচগুলো থেকে অবশ্যই পয়েন্ট সংগ্রহ করতে হবে। 

পিতা-পুত্রের একই ট্যাটু গ্যালারির পুরো লাইমলাইট কেড়ে নিল

বাপকা বেটা শাহরুখ পুত্র আবরাম খান। পিতা-পুত্রের দারুণ সখ্যতা প্রায় সময় পেজ-থ্রির পাতায় স্থান করে নেয়। এবারো তার ব্যতীক্রম হল না।
 
শুক্রবার আইপিএল এর তৃতীয় ম্যাচে কেকেআর ও গুজরাট লায়ন্সের ম্যাচ দেখেতে মাঠে হাজির হন কেকেআর মালিক ও বলিউড সুপারস্টার শাহরুখ খান। ভারতের পাঞ্জাবে দ্যা রিং সিনেমার শুটিং করেই তিনি উড়ে চলে আসেন গুজরাটে। সঙ্গে ছিল আদরের ছোট ছেলে আবরাম।

রেকর্ড জয়ে আইপিএল অভিযান শুরু করল কেকেআর


আইপিএলের দশম মৌসুমের শুরুতেই বাজিমাত করল কলকাতা নাইট রাইডার্সের। চোখ ধাঁধানো রেকর্ড জয় দিয়ে করল গৌতম গম্ভীরের দল। অথচ শুক্রবার রাজকোটে শুরুটা একেবারেই ভাল হয়নি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতার অধিনায়ক। তবে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে নির্দয় প্রহারের শিকার হলেন নাইট বোলাররা। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলল সুরেশ রায়নার দল। পুরনো দলের বিরুদ্ধে ৪৭ বলে ৫৮ রান করলেন প্রাক্তন নাইট ওপেনার ব্রেন্ডন ম্যাকালাম। মারলেন ৪টি বাউন্ডারি এবং দু’‌টি ওভার বাউন্ডারি। কিউয়ি তারকাকে আটকাতে রীতিমতো কালঘাম ছুটে গিয়েছিল কলকাতার বোলারদের। 

'কোহলি তিন ফরম্যাটেই বেস্ট; আমি তা পারিনি' --- ভিলিয়ার্স

এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান কে প্রশ্নটি নিয়ে বিতর্কটা প্রায়ই হয়। বিরাট কোহলি, স্টিভ স্মিথ, এবি ডি ভিলিয়ার্স অথবা জো রুট এই চারজনকে নিয়েই বিতর্ক তোলে ক্রিকেট ভক্ত থেকে বিশেষজ্ঞরা।

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে সিরিজ শুরু ক্যারিবীয়দের

জেসন মোহাম্মদ ও এ্যাশলে নার্সের সপ্তম উইকেট জুটিতে ২৭ বলে অবিচ্ছেদ্য ৫০ রানে ভর করে সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ৩০৯ রানের বড় টার্গেট তাড়া করে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত এক জয়ের স্বাদ পায় ক্যারিবিয়রা। গায়ানাতে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও গেলো জেসন হোল্ডারের দল। নিজেদের ওয়ানডে ইতিহাসে এই প্রথমবার ৩শ রানের বেশি টার্গেট তাড়া করে ম্যাচ জিতলো ওয়েস্ট ইন্ডিজ।

মাশরাফি বন্দনায় আনন্দবাজার | বিদায় ক্যাপটেন


দুই পায়ে মোট আটবার অস্ত্রোপচার। পা বাঁচাতে যখন মাশরাফিকে না খেলার পরামর্শ দেয়া হয়েছিল, তখন তিনি বলেছিলেন, ‘পায়ে গুলি খেয়ে যদি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতে পারে, তাহলে আমি কেন সামান্য সার্জারি নিয়ে মাঠে খেলতে পারবো না?’ দৃঢ়চেতা মনোভাব, ব্যক্তিত্ব আর সহজাত ক্রিকেটীয় মেধার সঙ্গে দারুণ নেতৃত্বগুণ অন্য আরো ১০ জন ক্রিকেটার থেকে আলাদা করে চিনিয়েছে বাংলাদেশের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজাকে। তিনিই দেখিয়েছেন কেবল তীব্র ইচ্ছাশক্তি আর দেশের প্রতি প্রচণ্ড ভালোবাসা থাকলে- অনেক কিছুই সম্ভব।ম্যাচ জিতিয়ে গোটা দেশ যখন আনন্দে মাতে, মাশরাফি তখন হাঁটুর ব্যাথায় কাতরান ড্রেসিংরুমে।  ক্রিকেটে তাঁর মতো ইনজুরি জয় করা খেলোয়াড় আর একজন আছেন বলে ইতিহাস সাক্ষী দেয় না। বাংলাদেশের ক্রিকেটে তিনি তাই ধ্রুবতারা!

প্রথমবারের মত পূর্ণাঙ্গ সিরিজ না হেরে দেশে ফিরেছে টাইগাররা

শ্রীলঙ্কার সফর শেষে আজ সকালে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই প্রথমবারের মত বিদেশের মাটিতে কোন পূর্ণাঙ্গ সিরিজ না হেরে দেশে ফিরল বাংলাদেশ দল। 
 
এবারের শ্রীলঙ্কা সফরে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি-২০ সিরিজ খেলে বাংলাদেশ। টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ২৫৯ রানে হারে টাইগাররা। তবে পরের বীরের মত ফিরে আসে মুশফিকুরের দল। নিজেদের শততম টেস্টে শ্রীলংকাকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করে টাইগাররা। 
Recent Posts Widget