ভারতের
সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর স্বপ্নের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)
একাদশে জায়গা পাননি দেশটির সাবেক দলপতি মহেন্দ্র সিং ধোনি। চলমান আইপিএল
নিয়ে নিজের স্বপ্নের একাদশ ঘোষণা করেছেন গাঙ্গুলী। সেই একাদশে ধোনি না
থাকলেও, বিরাট কোহলি-গৌতম গম্ভীর-স্টিভেন স্মিথ-এবি ডি ভিলিয়ার্সের মত
তারকা খেলোয়াড়দেরও নাম আছে।
জুনেই টেস্ট স্ট্যাটাস পাবার প্রত্যাশা আয়ারল্যান্ডের
আগামী
জুনেই টেস্ট স্ট্যাটাস পাবার প্রত্যাশায় রয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।
ক্রিকেটের সহযোগী দেশগুলোকে পূর্ণ সদস্য পদ দেয়ার ইচ্ছা ইন্টারন্যাশনাল
ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশ করায় টেস্ট স্ট্যাটাস পাওয়ার প্রত্যাশায়
রয়েছে আইরিশরা।
আয়ারল্যান্ডের আবেদনটি নতুন মেম্বারশিপ কমিটির সামনে সঠিক মনে হলেই তা গৃহীত হবে।
আয়ারল্যান্ড সিরিজে ইংল্যান্ডের উইকেটরক্ষক বিলিংস
আয়ারল্যান্ডের
বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের হয়ে স্যাম বিলিংস
উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানালেন দেশটির নিবার্চক জেমস
হুইটাকার। বর্তমানে আইপিএলে ব্যস্ত নিয়মিত উইকেটরক্ষক জশ বাটলার। আইপিএল
শেষ করেই জাতীয় দলের সাথে যোগ দেয়ার জন্য বাটলারকে পরামর্শ দিয়েছেন
হুইটাকার, ‘নিজেকে প্রমাণের ভালো সুযোগ পেয়েছে বিলিংস। আশা করি সুযোগটি
কাজে লাগাবে সে।’
বাংলাদেশ সফরে আসছে না পাকিস্তান
বাংলাদেশ সফর বাতিলের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ বছর জুলাই-আগস্টে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিলো পাকিস্তানের। আইসিসির মিটিং শেষে পাকিস্তান বোর্ড সভাপতি শাহরিয়ার খান বাংলাদেশে না আসার বিষয়টি নিশ্চিত করেন। জানান, দুই দেশের সমঝোতার মাধ্যমে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সবশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফর করেন আজহার আলী-ইরফানরা। ওইবার হোম সিরিজের বাহানায় বিসিবির কাছ থেকে ৩ লাখ ২৫ হাজার ডলার নেয় পিসিবি।
UEFA Champions League Semi final Schedule, Fixtures 2017, As Per Bangladesh & India Time
UEFA Champions League Schedule, Fixtures
2016-2017, Bangladesh time (BD Time), India, USA – Eastern
Time (ET), BST time. Bayern München will again play Arsenal in the round
of 16, with Paris Saint-Germain once more taking on Barcelona and holders Real
Madrid facing Napoli.The UEFA Champions League round of 16 draw.
UEFA Champions League – Bangladesh
Time, Indian time
Subscribe to:
Posts (Atom)







