নেইমারের লালকার্ডকে ‘অন্যায্য’ বললেন পিএসজি কোচ

নেইমারের লালকার্ডকে ‘অন্যায্য’ বললেন পিএসজি কোচ
লালকার্ড পাওয়া নেইমারের পাশে দাঁড়ালেন পিএসজি কোচ উনাই রিমেরি| ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে লালকার্ড দেখানো অন্যায্য হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। মার্সেইর বিপক্ষে ২-২ গোলে ড্র করা এই ম্যাচে পিএসজি তারকা নেইমার ৮৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়ে চলে যান।

দলের সঙ্গে পাকিস্তানে যাচ্ছেন না শ্রীলংকান কোচ

দলের সঙ্গে পাকিস্তানে যাচ্ছেন না লংকান কোচ
শ্রীলংকা ও পাকিস্তানের মধ্যে আসন্ন তিন টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে লাহোরে। তবে এ ম্যাচে দলের সঙ্গে পাকিস্তান সফরে যাবেন না শ্রীলংকা কোচ নিক পোথাস। কেবলমাত্র পোথাস নন, লংকান দলের ফিজিও নিরমালান ধনাবলাসিংগাম এবং নিয়মিত সাত খেলোয়াড়ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে লাহোর সফর থেকে বিরত থাকছেন।

হঠাৎ ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যারাডোনা

হঠাৎ ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যারাডোনা
ওয়েম্বলি স্টেডিয়ামে টটেনহ্যাম হটস্পারের ম্যাচ দেখতে অতিথি হয়ে গিয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা। খেলায় তিনি সমর্থন যোগান দলটিকে। প্রথমার্ধের খেলা শেষে তিনি নিজ নাম স্বমলিত হটস্পারের জার্সি প্রদর্শন করেন। আর্জেন্টাইন এই ফুটবল লিজেন্ডের উপস্থিতিতেই লিভারপুলের বিপক্ষে ৪-১ গোলের দুর্দান্ত জয় পায় স্পাররা।

মরিনহোর সঙ্গে চুক্তি নবায়ন চায় ম্যানইউ

মরিনহোর সঙ্গে চুক্তি নবায়ন চায় ম্যানইউ
ইউরোপের সেরা ক্লাবগুলোতে কোচিংয়ের অভিজ্ঞতা আছে। রয়েছে উল্লেখযোগ্য সাফল্যও। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজারের দায়িত্বে রয়েছেন তিনি। তার অধীনে গত মৌসুমে ম্যানইউ বড় কোনো শিরোপা জিততে পারেনি, তবে এবার মৌসুমের শুরুতেই দারুণ ফর্মে আছে দলটি।

মুস্তাফিজের পরিবর্তে দলে শফিউল

মুস্তাফিজের পরিবর্তে দলে শফিউল
টেস্ট সিরিজ শেষ করে ইতোমধ্যে দেশেও ফিরে এসেছেন পেসার শফিউল ইসলাম। তবে তাকে আবার যেতে হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। ইনজুরির কারণে আরেক পেসার মুস্তাফিজুর রহমান দল থেকে ছিটকে পড়ায় তার জায়গায় দলে জায়গা পেতে যাচ্ছেন শফিউল।  

বিয়ে করলেন স্টোকস

বিয়ে করলেন স্টোকস
নাইটক্লাবে মারামারি করে গ্রেফতার ও পরে নিষিদ্ধ হওয়ায় আসন্ন এ্যাশেজ সিরিজে খেলা দোদুল্যমান থাকা অবস্থার মধ্যেই গতকাল বিয়ে করেছেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস।
 
দীর্ঘ দিনের বান্ধবী ক্লেয়ার র‌্যাটক্লিফির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন স্টোকস। লন্ডনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকা ইস্ট ব্রেন্টে বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ইংল্যান্ড টেস্ট অধিনায়ক জো রুট, সাবেক অধিনায়ক এলিস্টার কুক এবং ফাস্ট বোলার স্টুয়ার্ট উপস্থিত ছিলেন।

তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন মেসি

তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন মেসি
বার্সেলোনার আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন। দীর্ঘদিন মন দেয়া নেয়ার পর বান্ধবী আন্তানেল্লা রোকুজ্জার সঙ্গে চলতি বছর বিয়ের পিঁড়িতে বসেন লিওনেল মেসি। স্ত্রী রোকুজ্জা ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে একথা জানান।
Recent Posts Widget