পিঠে
ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টুয়েন্টি টুয়েন্টি সিরিজে খেলতে
পারবেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু- প্লেসিস। ফলে টি-২০ সিরিজে দলের
নেতৃত্ব দিবেন বাঁ-হাতি ব্যাটসম্যান জেপি ডুমিনি। ডু- প্লেসিসের জায়গায়
টি-২০ দলে সুযোগ পেলেন অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতের দল ঘোষণা
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছ ভারত।
প্রথমবার
ভারতীয় দলে সুযোগ পেলেন মুম্বাইয়ের ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার ও
হায়দারাবাদের পেসার মহম্মদ সিরাজ। দলে ফিরছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুরলী
বিজয়।
দর্শক উপস্থিতিতে রেকর্ড গড়লো টটেনহ্যাম
লিভারপুলের
বিপক্ষে রবিবার ওয়েম্বলীতে অনুষ্ঠিত প্রিমিয়ার লীগের ম্যাচে অনন্য এক
রেকর্ড গড়েছে স্বাগতিক টটেনহ্যাম হটস্পার। স্বাগতিক দলকে সমর্থন যোগাতে
এদিন ওয়েম্বলীতে উপস্থিত ছিল সর্বমোট ৮০ হাজার ৮২৭জন সমর্থক। দর্শক
উপস্থিতির দিক থেকে প্রিমিয়ার লীগে এটি একটি রেকর্ড।
বান্ধবীর সঙ্গে লন্ডনের রেস্টুরেন্টে ম্যারাডোনা
বান্ধবীসহ
ওয়েস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে দেখা গেছে আর্জেন্টিনার ফুটবল লিজেন্ড
দিয়েগো ম্যারাডোনাকে। প্রায় তিন দশকের জুনিয়র বান্ধবীর সঙ্গে ২০১৪ সালের
ভ্যালেন্টাইন ডে’তে বাগদান সম্পন্ন করেন। সেই বান্ধবী রোকিও ওলিভার সঙ্গে
তাকে লন্ডনের একটি হোটেল থেকে বের হতে দেখা যায়। এ সময় ম্যারাডোনাকে
বান্ধবীর হাত ধরে গাড়িতে ট্যাক্সিতে তোলে দিতে দেখা যায়।
BPL T20 2017 Schedule and Fixtures as per Bangladesh Time – BST | বিপিএলের সূচি
BPL T20 2017
time table announced by BCB, and already announced two new franchises
name & All Player List where Rajshahi & Khulna took place. Bad luck of
Sylhet division as they can’t participating in this tournament.
‘এই সফর বাংলাদেশ ক্রিকেটের জন্য বিপদসংকেত’
দক্ষিণ
আফ্রিকা সফরে বাংলাদেশ টেস্ট বা ওয়ানডে কোনো ফরম্যাটেই বাংলাদেশ
প্রতিদ্বন্দ্বীতা পর্যন্ত গড়তে পারেনি। ঘরের মাটিতে কয়েকটি সিরিজে
দুর্দান্ত পারফরম্যান্স দেখায় টাইগাররা। তাই দক্ষিণ আফ্রিকা সিরিজকে
উপমহাদেশের বাইরে নিজেদের প্রমাণের সফর হিসেবে নিয়েছিল। কিন্তু এখানে উল্টো
মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের পারফরম্যান্স। ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর
বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এই অবস্তাকে ‘বাংলাদেশের ক্রিকেটের
জন্য বিদপসংকেত’ বলে উল্লেখ করেছেন।
সাকিবের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছেন মাশরাফি
টেস্ট
ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা
দেখছেন মাশরাফি বিন মর্তুজা। ইস্ট লন্ডনে রবিবার শেষ ম্যাচে ২০০ রানের বড়
ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
Subscribe to:
Posts (Atom)


