বিসিএল-এ আশরাফুলকে খেলানোর পক্ষে নন হাথুরুসিংহে
নিষেধাজ্ঞা ভেঙ্গে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি পেয়েছেন
বাংলাদেশ ক্রিকেটের একসময়ের ‘লিটল মাস্টার’ বলে খ্যাত মোহাম্মদ আশরাফুল। ঘুষ
কেলেঙ্কারির মাধ্যমে নিজের ক্যারিয়ার এবং দেশের সম্মানে যে কালিমা তিনি লেপন
করেছিলেন তার শাস্তি ভোগ করেছেন। শাস্তি হিসেবে আরও দুই বছর তাকে আন্তর্জাতিক
ক্রিকেটের বাইরে থাকতে হবে।
তাসকিন খুশি, বাউন্সারে ‘সমস্যা নেই’
টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ হন পেসার তাসকিন আহমেদ। এরপর দেশে ফিরেই অ্যাকশন শুধরানোর প্রক্রিয়া শুরু করে দেন তিনি। নেমে পড়েন পুনর্বাসন প্রক্রিয়ায়।
দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ায় তাসকিনের অ্যাকশনের ত্রুটি এখন অনেকটাই সেরে উঠেছে। বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির সদস্য ও সাবেক অলরাউন্ডার ওমর খালেদ রুমি মনে করেন, তাসকিনের বাউন্সারে এখন আর সমস্যা নেই।
রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রুমি সাংবাদিকদের বলেন, ‘বলা হচ্ছে তাসকিনের বাউন্সারে সমস্যা ছিল। আজ (রোববার) যা দেখলাম, কোনো সমস্যা দেখছি না। খেলতে নামলেও খুব একটা সমস্যা থাকবে বলে আমরা মনে হয় না। অবশ্য আরো কয়েকদিন দেখলে বোঝা যাবে প্রকৃত অবস্থা।’
তবে আপাতত তাঁর বাউন্সার পারফেক্টই মনে হচ্ছে সাবেক এই ক্রিকেটারের দৃষ্টিতে, ‘খালি চোখে যা দেখছি, মনে হচ্ছে একদম পারফেক্ট। কোনো সমস্যা নেই। অবশ্য আমার কাছে আগেও সমস্যা মনে
অস্ট্রেলিয়ায় হতে পারে তাসকিনের পরীক্ষা
টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ হন পেসার তাসকিন আহমেদ। এরপর দেশে ফিরেই অ্যাকশন শুধরানোর প্রক্রিয়া শুরু করে দেন তিনি। নেমে পড়েন পুনর্বাসনে।
দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ায় তাসকিনের অ্যাকশনের ত্রুটি এখন অনেকটাই সেরে ওঠেছে। বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির সদস্যরা এই তরুণ পেসারের বাউন্সারে আর কোনো সমস্যা দেখছেন না।
তাই অচিরেই এই ডানহাতি পেসারের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়া হবে আইসিসির অনুমোদিত কোনো ল্যাবে। হতে পারে অস্ট্রেলিয়ায়।
রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান সংবাদ মাধ্যমকে বলেন, ‘বোলিং অ্যাকশনের পরীক্ষার জন্য তাসকিনকে অস্ট্রেলিয়া পাঠানো হতে পারে। এ ব্যাপারে মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা। ইতিবাচক রিপোর্ট পেলে সঙ্গে আরাফাত সানিকেও পাঠানো হতে পারে।
ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচেই তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এরপর ১৪ মার্চ চেন্নাইতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তিনি। ১৯ মার্চ আইসিসি তাঁকে নিষিদ্ধ করে, ত্রুটি আছে এই
আর্জেন্টিনা দলে ফিরেছেন মেসি-দিবালা ও ডি মারিয়া, বাদ পড়েছেন হিগুয়েন
আন্তর্জাতিক টুর্নামেন্টের চার চারটি ফাইনালে গিয়েও শিরোপা
হাতছাড়া করার সব অভিমান উড়িয়ে দিয়ে দেশের জার্সিতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন
লিওনেল মেসি। সেপ্টেম্বরে আর্জেন্টিনার জার্সি গায়ে আবারো মাঠ মাতাবেন বার্সেলোনার
এই প্রাণভোমরা।
উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের
ম্যাচের জন্য আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউজা তার আন্তর্জাতিক দায়িত্ব পালনের
প্রথম স্কোয়াড ঘোষণা করেছেন। স্কোয়াড ঘোষণার আগে আর্জেন্টিনার কোচ বার্সেলোনায় উড়ে
গিয়ে মেসিরসঙ্গে বৈঠক করার পর মেসি অবসর
দেশে ফিরে ফের ক্রিকেট খেলার বিষয়ে যা বললেন মোহাম্মদ আশরাফুল
নিষেধাজ্ঞা থেকে আবারও ক্রিকেটে ফেরাকে নিজের পুনর্জন্ম
বলে মনে করছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
শনিবার
সকালে লন্ডন থেকে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই এ কথা বলেন এ লিটল
মাস্টার। আশরাফুল বলেন, এটা
আমার পুনর্জন্ম। দেশকে এখনও অনেক কিছু দেয়ার আছে।
বিপিএলের
দ্বিতীয় মৌসুমে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তিন বছর ঘরোয়া ক্রিকেটে
এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বছরের জন্য নিষিদ্ধ হন মোহাম্মদ আশরাফুল। এরপর থেকেই
ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। আজ (শনিবার) ঘরোয়া ক্রিকেটের
নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে।
খেলতে
পারবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি আয়োজিত সব ম্যাচ ধরনের ঘরোয়া ক্রিকেট ম্যাচ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলেও খেলতে পারবেন তিনি।
তবে
আরও দুই বছর নিষিদ্ধ থাকবেন আন্তর্জাতিক ক্রিকেটে। জানা গেছে, বাংলাদেশ দলের সাবেক এ
অধিনায়ক আইসিসির সদস্যভুক্ত কোনো দেশের বিপক্ষে কোনো প্রথম শ্রেণির ম্যাচে অংশ
নিতে পারবেন না।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলের
হয়ে অনেক রেকর্ডের সাক্ষী আশরাফুল ৬১টি টেস্ট, ১৭৭টি ওয়ানডে ও ২৩টি
টি ২০ ম্যাচ খেলেছেন। সবমিলে তার রান ৬ হাজার ৬৫৫।
জাতীয় দল ছাড়বেন নেইমারও!
মেসি
আর্জেন্টিনার হয়ে আর না-খেলার ঘোষণার রেশ ফুরাতে না ফুরাতে এবার খবর রটেছে ব্রাজিলে
আর খেলবেন না নেইমার! না, এখনই এমনটা ঘটছে না, তবে ঘটতে পারে! এমনই আশঙ্কা প্রকাশ করেছেন
ব্রাজিলের জাতীয় দলের কোচ রোজারিও। কোচের বক্তব্য, "যেভাবে সমালোচনা করা হচ্ছে,
যেভাবে নেইমারকে অশ্রদ্ধা করা হচ্ছে তাতে যখন তখন ব্রাজিল দল ছেড়ে দিতে পারেন নেইমার"।
Subscribe to:
Posts (Atom)






