দারুণ জয়ে সিরিজ সমতায় ফিরলো বাংলাদেশ

তাসকিন-মাশরাফির দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ। ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২০৪ রানে অলআউট হয়ে যায়।
 
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরলো বাংলাদেশ। প্রথম ম্যাচে ২১ রানে হেরেছিল বাংলাদেশ। 
 
রবিবার মিরপুর দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৩৮ রান করেছে টাইগাররা। ছোট রানের টার্গেট রক্ষায় বাংলাদেশের বোলিংয়ের শুরুটা হয় দারুণ। ইংল্যান্ডের টপ অর্ডার ধসিয়ে দেন মাশরাফি ও সাকিব। ভিন্সকে আউট করে শুরু করা মাশরাফি জেসন রয় ও বেন স্টোককেও তুলে নেন। সাকিব সরাসরি বোল্ড করেন বেন ডাকেটকে।

ইংলিশদের লক্ষ্য ২৩৯ রান

টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে মাহমুদুল্লাহর অর্ধশত ও শেষের দিকে অধিনায়ক মাশরাফির ঝড়ো ব্যাটিংয়ে ইংলিশদের ২৩৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। রবিবার মিরপুর দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৩৮ রান করেছে টাইগাররা।

২০১৮ বিশ্বকাপ খেলা থেকে বাদ পড়তে পারে আর্জেন্টিনা!

২০১৮ রাশিয়া বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের খেলায় পেরুর সঙ্গে ড্র করল আর্জেন্টিনা। লিমার মাঠে শেষের দিকে গোল খেয়ে - গোলে আটকে যায় হিগুয়েন-বাহিনী। এই ম্যাচে পয়েন্ট হারানোর ফলে বিপদ বাড়ল আর্জেন্টিনার। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে দক্ষিণ আমেরিকার গ্রুপে আর্জেন্টিনার অবস্থান এই মুহূর্তে পাঁচ নম্বরে।

মেনে নিতে পারছেন না মাশরাফি

২০১৪ সালে শ্রীলঙ্কার সঙ্গে বেশ কিছু ক্লোজ ম্যাচ হেরেছিল বাংলাদেশ। তীরে এসে তরী ভেড়াতে না পারার কষ্টটা তাই টাইগারদের ভালোই জানা আছে। যদিও মাশরাফির নেতৃত্বে গত দুই বছরে শেষ দিকের স্নায়ুচাপ জয় করে ম্যাচ জিততে ছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না টাইগাররা। টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে হারের পর শুক্রবার রাতে ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে ২১ রানের পরাজয় হতাশায় ডুবিয়েছে বাংলাদেশকে। অধিনায়ক মাশরাফি অকপটে বলছেন,এমন হার মেনে নেওয়া কঠিন।

আর একবার বাংলাদেশকে কান্নায় ভাসাল মাশরাফি বাহিনী ।

৩১০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২৭১ রান পর্যন্ত দাপটের সঙ্গেই খেলেছিল বাংলাদেশ। প্রতিটি মুহূর্তেই জয়ের পাল্লা ছিল বাংলাদেশের দিকেই। শেষমেষ হাতের মুঠোয় এসে বেরিয়ে গেল ম্যাচ। শেষ ৬ উইকেট তুলে নিতে সফরকারী বোলাররা ব্যয় করেছে মাত্র ১৭ রান। ১০ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৮৮ রান।
২৭১ রানের মাথায় সাকিব আল হাসান আউট হওয়ার পরও বাংলাদেশের হাতে ছিল ৫ উইকেট। প্রয়োজন ছিল মাত্র ৩৯ রান। কিন্তু সহজ এই লক্ষে পৌঁছাতে সক্ষম হননি শেষ ৫ ব্যাটসম্যান। ইমরুল কায়েসের ১১২ ও সাকিব আল হাসানের ৭৯ রানে নিশ্চিত জয়ই দেখছিল বাংলাদেশ।

মেসিবিহীন আর্জেন্টিনার দ্বিতীয় ড্র

টানা দ্বিতীয় ম্যাচ জয়হীন থাকলো মেসিবিহীন আর্জেন্টিনা। ভেনিজুয়েলার পর পেরুর মাঠেও ২-২ গোলে ড্র করেছে দলটি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে মেসির অভাবটা ভালোই টর পাচ্ছে তারা। তবে এদিন মেসিবিহীন আর্জেন্টিনার শুরুটা কিন্তু হয়েছিল দারুণ।
 
প্রথমে এগিয়ে গিয়েছিল ফুনেস মোরির গোলে। ১৫তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল জটলার মধ্যে থেকে জালে জড়ান এই ডিফেন্ডার। প্রথমার্ধ পর্যন্ত ওই লিড ধরে রেখেছিল আলবিসেস্তেরোই।

নেইমার নৈপুণ্যে ব্রাজিলের বড় জয়

বিশ্বকাপ বাছাইপর্বে নেইমারের নৈপুণ্যে বলিভিয়াকে ৫-০ গোলে হারাল ব্রাজিল। বৃহস্পতিবার ম্যাচের শুরুতে গোল করেন নেইমার। এরপর গ্যাব্রিয়েলের গোলেও এসিস্ট করেন।
 
তবে সুযোগ ছিলো ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যাওয়ার। তবে সুযোগটি কাজে লাগাতে পারেনি ব্রাজিল।  এর ঠিক তিন মিনিট পরেই শুরুটা করেন নেইমার।
ডিফেন্ডার রোনাল্দ রালদেসের পা থেকে বল কেড়ে বাড়ান জেসুসকে। ওয়ান-টু-ওয়ান পাসে শেষ পর্যন্ত বল জালে পাঠান নেইমারই।
Recent Posts Widget