বিশ্বকাপ জিততে হলে মেসি ও সাম্পাওলির ভাগ্যের প্রয়োজন: পেলে

আর্জেন্টিনাকে রাশিয়ায় অনুষ্ঠিতব্য ২০১৮ বিশ্বকাপ ফুটবল শিরোপা জিততে হলে দলের তারকা খেলোয়াড় লিওনেল মেসি ও নতুন কোচ জর্জ সাম্পাওলির ভাগ্যের প্রয়োজন রয়েছেন বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তী পেলে।
 
২০১৪ সালে রিও ডি জেনিরোতে ফাইনালে জার্মানীর কাছে পরাজিত হয়ে ১৯৭৮ ও ১৯৮৬ বিশ^কাপ বিজয়ী আর্জেন্টিনাকে হতাশ হতে হয়েছিল। একই সাথে দলীয় অধিনায়ক হিসেবে লিওনেল মেসিও প্রথমবারের মত বড় কোন টুর্নামেন্টে দলকে শিরোপা উপহার দিতে ব্যর্থ হন।

ভারতে টিভি ভাঙচুর, ধোনিদের বাসার সামনে প্রহরা, ১৪৪ ধারা জারি

পাকিস্তানকে ১২৪ রানে হারিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে যাত্রা শুরু করেছিল ভারত। অথচ সেই পাকিস্তানের কাছেই ১৮০ রানে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয় টিম ইন্ডিয়ার। মুদ্রার অন্য পিঠ দেখে তাই হতবিহ্বল ভারতীয় সমর্থকেরা। চিরশত্রু পাকিস্তানের কাছে কোহলিদের এই ‘লজ্জাজনক’ হারে তারা ক্ষোভ জানিয়েছে টেলিভিশন সেট ভাঙচুর করে। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরুতে ঠিক উল্টো চিত্র দেখা গেছিল পাকিস্তানে। ভারতের কাছে হারার জ্বলুনি সহ্য করতে না পেরে পাকিস্তান সমর্থকরা টিভি ভাংচুর করে ক্ষোভ জানিয়েছিল। 

টিভিতে আজ কত লোকে দেখবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল?

আজ রবিবার বিকেলে লন্ডনের ওভালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। যে ম্যাচটি টিভিতে সারা দুনিয়ার কত লোক দেখবে, এটাও একটা জল্পনার বিষয় হয়ে উঠেছে। এই ম্যাচটি কি ৫০ কোটি লোক টিভিতে দেখবে? নাকি ১০০ কোটি?

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাক-ভারত লড়াই আজ

বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানের মধ্যকার আজকের ফাইনালে শেষ হাসি যেই হাসুক, দুদলের এই দ্বৈরথে আগাম আনন্দিত ক্রিকেটের বিশ্ব সংস্থা আইসিসির বাণিজ্যিক বিভাগ। কারণ এটা ক্রীড়ামোদীদের চেয়েও অনেক বেশি স্বপ্নের ফাইনাল আইসিসি ও তাদের স্বত্ব কেনা শরিকদের পাশাপাশি বাজিকরদের কাছেও। ধারণা করা হচ্ছে, দুনিয়া জুড়ে টেলিভিশনের সামনে ১০০ কোটি মানুষ খেলাটি দেখবে।

চ্যাম্পিয়ন্স ট্রফি বিশ্বকাপেরও চেয়েও কঠিন : মাশরাফি

বিশ্বকাপ ক্রিকেট সবচেয়ে বড় আসর হলেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অপেক্ষাকৃত কঠিন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ শেষে আজ দেশে ফিরে টাইগার অধিনায়ক বলেন, ‘বিশ্বকাপে অনেক বেশী দল অংশগ্রহণ করে এবং এটি অবশ্যই সবচেয়ে বড় টুর্নামেন্ট। তবে চ্যাম্পিয়ন্স টফিতে শীর্ষ র‌্যাংকধারী ৮টি দল অংশগ্রহণ করে থাকে। তাই সেখানে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মখে পড়তে হয়।’

ভারতকেই ফেভারিট মানছেন সৌরভ, সাঙ্গাকারাও

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম ম্যাচে বৃহস্পতিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ম্যাচ জিতলে সেমিফাইনাল নিশ্চিত হবে বিরাট কোহলিদের আর জয় পেলে টুর্নামেন্টে টিকে থাকবে শ্রীলঙ্কা তবে লড়াইয়ে ভারতকে ফেভারিট মানছেন দুদলের দুকিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি  কুমার সাঙ্গাকারা

তাসকিন হতে পারে সত্যিকারের গতিতারকা

গতি তারকা কাকে বলে, তা এই সময়ের ক্রিকেট দর্শকদের ভুলে যাওয়ার কথা। লিলি-থমসন, মার্শাল-গার্নারদের যুগ বাদ দিন। এই যে শোয়েব আখতার কিংবা ব্রেট লির মতো গতি তারকাও তো এখন দুনিয়ায় নেই। নিজে ছিলেন গতি তারকা, জুটি বেঁধে বল করতেন আরেক স্পিডস্টার কার্টলি অ্যামব্রোসের সাথে। এই সময়ে এসে সেই কোর্টনি ওয়ালশ দেখছেন গতির শূন্যতা।
Recent Posts Widget