আমিরের পাপ-মোচন

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের নায়ক কে? এই প্রশ্নের জবাবে, সবার আগেই আসবে পাকিস্তানের ওপেনার ফখর জামানের নাম। দারুণ এক সেঞ্চুরি করা এই বাঁ-হাতি ব্যাটসম্যানের হাতেই তো উঠেছিল ম্যাচ সেরার পুরস্কার।
 
তবে, নিঃসন্দেহে মোহাম্মদ আমির না থাকলে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে মোকাবিলা করাটা কষ্টকর হতো পাকিস্তানের জন্য। এই পেসারই তো এক হাতে গুঁড়িয়ে দিয়েছিলেন ভারতের বিখ্যাত টপ-অর্ডার। সেই অবস্থা থেকে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি বিরাট কোহলির দল। হারতে হয়েছে ১৮০ রানের বিশাল ব্যবধানে।

মেসির প্রতিই অনুরক্ত ম্যারাডোনা, রোনালদোকে বললেন ‘অসাধারণ’

তুলনামূলক বিচারে ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে স্বদেশী লিওনেল মেসির প্রতিই বেশী অনুরক্ত আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনা। তবে পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকেও ‘অসাধারণ’ খেতাবে ভূষিত করেছেন তিনি। 
 
টিভিসি স্পোর্টসকে ম্যারাডোনা বলেন, ‘লিওনেল মেসি খারাপ খেলেছেন এমন কোন ঘটনা আমার মনে পড়ে না। আমি রোনালদোর চেয়ে মেসিকেই এ কারণে বেশি পছন্দ করি। তবে লিখিতভাবে এই কথাটি বলে দিতে পারি যে রোনালদো ‘অসাধারণ’।’

কোচের পদ থেকে কুম্বলের পদত্যাগ

ভারতের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন অনিল কুম্বলে। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বনিবনা না হওয়ার জল্পনার মধ্যেই গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নেন তিনি।
 
কুম্বলে প্রথমে সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের সঙ্গে যাবেন না তিনি। এরপর দায়িত্বটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ভারতের অন্যতম সেরা সাবেক এই ক্রিকেটার। 

বিশ্বকাপ জিততে হলে মেসি ও সাম্পাওলির ভাগ্যের প্রয়োজন: পেলে

আর্জেন্টিনাকে রাশিয়ায় অনুষ্ঠিতব্য ২০১৮ বিশ্বকাপ ফুটবল শিরোপা জিততে হলে দলের তারকা খেলোয়াড় লিওনেল মেসি ও নতুন কোচ জর্জ সাম্পাওলির ভাগ্যের প্রয়োজন রয়েছেন বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তী পেলে।
 
২০১৪ সালে রিও ডি জেনিরোতে ফাইনালে জার্মানীর কাছে পরাজিত হয়ে ১৯৭৮ ও ১৯৮৬ বিশ^কাপ বিজয়ী আর্জেন্টিনাকে হতাশ হতে হয়েছিল। একই সাথে দলীয় অধিনায়ক হিসেবে লিওনেল মেসিও প্রথমবারের মত বড় কোন টুর্নামেন্টে দলকে শিরোপা উপহার দিতে ব্যর্থ হন।

ভারতে টিভি ভাঙচুর, ধোনিদের বাসার সামনে প্রহরা, ১৪৪ ধারা জারি

পাকিস্তানকে ১২৪ রানে হারিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে যাত্রা শুরু করেছিল ভারত। অথচ সেই পাকিস্তানের কাছেই ১৮০ রানে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয় টিম ইন্ডিয়ার। মুদ্রার অন্য পিঠ দেখে তাই হতবিহ্বল ভারতীয় সমর্থকেরা। চিরশত্রু পাকিস্তানের কাছে কোহলিদের এই ‘লজ্জাজনক’ হারে তারা ক্ষোভ জানিয়েছে টেলিভিশন সেট ভাঙচুর করে। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরুতে ঠিক উল্টো চিত্র দেখা গেছিল পাকিস্তানে। ভারতের কাছে হারার জ্বলুনি সহ্য করতে না পেরে পাকিস্তান সমর্থকরা টিভি ভাংচুর করে ক্ষোভ জানিয়েছিল। 

টিভিতে আজ কত লোকে দেখবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল?

আজ রবিবার বিকেলে লন্ডনের ওভালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। যে ম্যাচটি টিভিতে সারা দুনিয়ার কত লোক দেখবে, এটাও একটা জল্পনার বিষয় হয়ে উঠেছে। এই ম্যাচটি কি ৫০ কোটি লোক টিভিতে দেখবে? নাকি ১০০ কোটি?

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাক-ভারত লড়াই আজ

বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানের মধ্যকার আজকের ফাইনালে শেষ হাসি যেই হাসুক, দুদলের এই দ্বৈরথে আগাম আনন্দিত ক্রিকেটের বিশ্ব সংস্থা আইসিসির বাণিজ্যিক বিভাগ। কারণ এটা ক্রীড়ামোদীদের চেয়েও অনেক বেশি স্বপ্নের ফাইনাল আইসিসি ও তাদের স্বত্ব কেনা শরিকদের পাশাপাশি বাজিকরদের কাছেও। ধারণা করা হচ্ছে, দুনিয়া জুড়ে টেলিভিশনের সামনে ১০০ কোটি মানুষ খেলাটি দেখবে।
Recent Posts Widget