সাসেক্স খেলতে নেমেছে। কিন্তু মুস্তাফিজুর রহমানের খেলা হচ্ছে না এই ম্যাচে। আজ রবিবার গ্লস্টারশায়ারের
সাথে তাদের মাঠে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে অভিষেক হওয়ার কথা ছিল 'দ্য ফিজ' এর। কিন্তু শনিবার অনুশীলনে পাওয়া চোটের কারণে একাদশে নেই তিনি। খেলছেন না এই ম্যাচ।
অনুশীলনে বাঁ কাঁধেই চোট পেয়েছেন মুস্তাফিজ। ওখানে ব্যথা পুরনো। আজ এমআরআই করা হচ্ছে। সাসেক্সের ফিজিওর ধারণা, সমস্যা গুরুতর না। নতুন কিছুও না। আগের ব্যথাই ফিরে এসেছে। সেরে উঠতে পারবেন দ্রুত। ২৭ জুলাই হ্যাম্পাশায়ারের বিপক্ষে ওয়ানডেতে






