বাংলাদেশের
শততম ওয়ানডে জয়ের অপেক্ষা বাড়লো, দ্বিতীয় ওয়ানডেতে দুই উইকেটে জয় পেয়েছে
আফগানিস্তান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের ছুড়ে দেয়া
২০৮ রানের লক্ষ্য আফগানরা পেরিয়ে যায় দুই উইকেট ও দুই বল হাতে রেখে।
বুধবার
টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের পরে মোসাদ্দেক হোসেনের ব্যাটে
ভর করে আফগানিস্তানকে ২০৯ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। বোলিংয়ে
বাংলাদেশের শুরুটা ভালোই ছিল, আফগানদের জোড়া আঘাত করেন বিশ্বসেরা
অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে নওরোজ
মাঙ্গালকে তাইজুলের ক্যাচে পরিণত করেন সাকিব। একই ওভারের শেষ বলে
এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন রহমত শাহকে।







