শুক্রবার থেকে শুরু হতে যাওয়া
ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মিরপুরে শেরে
বাংলা স্টেডিয়ামে অনুশীলন সম্পন্ন করেছে। নিরাপত্তা অনুশীলনে ১ প্যারা
কমান্ডো ব্যাটালিয়ন, আর্মি অ্যাভিয়েশন উইং, বাংলাদেশ এয়ার ফোর্স ও
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেয়।
ফিফা সভাপতি : আমি শতভাগ ভাল নই, কিন্তু আমি চোর না
ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা নিয়ে
আলোচনা চলছে দীর্ঘদিন যাবৎ। বিশেষত এই সংগঠনের সাবেক প্রধান সেফ ব্লাটার ও
তার সঙ্গে থাকা সংগঠনটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতির সঙ্গে জড়িত
থাকার বিষয়টি নিয়ে ক্ষোভ ছিল সারাবিশ্বে। সাংবাদিকদের প্রশ্নের মধ্যে এখনও
আছে সেই ক্ষোভের ছাপ। আর সে কারণেই বর্তমান ফিফা সভাপতি হিসেবে বিষয়টি নিয়ে
মুখ খুললেন জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা অতীতের সকল দুর্নীতিকে পাশ কাটিয়ে
এগিয়ে যেতে পারবে, নাকি নতুন সভাপতিও দুর্নীতিতে জড়িয়ে যাবেন?
মাশরাফি বিন মর্তুজার জন্মদিন আজ
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তুজার ৩৩ তম জন্মদিন আজ। ১৯৮৩ সালের ৫ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন।
মাশরাফির জন্মদিনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তার মা। অভিনন্দন জানিয়েছেন মাশরাফির অসংখ্য ভক্ত সমর্থকরা।
মাশরাফির জন্মদিন উপলক্ষে মাশরাফি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিকালে কেক কাটা, আলোচনা সভার আয়োজন করা হয়েছে জেলা পাবলিক লাইব্রেরিতে।
মাঠে ফিরতে মুখিয়ে আছেন মেসি
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান
কোচ এডগার্ডো বাওজা বলেছেন, দ্রুত লড়াইয়ে ফেরার জন্য মুখিয়ে আছেন লিওনেল
মেসি। গত ২১ সেপ্টেম্বর লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে অনুষ্ঠিত
ম্যাচের দ্বিতীয়ার্ধে নতুন করে ইনজুরির কবলে পড়েন আর্জেন্টাইন সুপার স্টার
মেসি।
মুস্তাফিজের এমআরআই রিপোর্টে দুঃসংবাদ
অস্ত্রোপচারও লাগতে পারে মুস্তাফিজেরএমআরআই রিপোর্টে দুঃসংবাদই পেলেন মুস্তাফিজুর রহমান।
বিসিবির ফিজিও-ডাক্তারদের শঙ্কা সত্যি প্রমাণ করে তাঁর বাম কাঁধের স্ল্যাযাপেই (সুপিরিয়র ল্যাব্রাম অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র) সমস্যা ধরা পড়েছে।
আগামী জানুয়ারিতে ৪৮টি দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজন
আগেই শোনা যাচ্ছিলো ফুটবল বিশ্বকাপে দলের সংখ্যা বাড়তে পারে। এর পক্ষে অবস্থান নিয়েছিলেন খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এবার বিশ্বকাপের চূড়ান্ত আসর ৪৮টি দেশ নিয়ে আয়োজনের প্রস্তাব দিলেন তিনি।
প্রস্তাবে
তিনি বলেন,শুরুতে এক ম্যাচের নকআউট রাউন্ডে ১৬টি দল বাদ পড়বে। এরপর ৩২টি
দল নিয়ে বর্তমান ফরম্যাটের মতো গ্রুপ পর্ব শুরু হবে।
ফুটবলে আরো এক দশক থাকবেন রোনালদো!
নিকট
ভবিষ্যতে ফুটবলকে বিদায় জানানোর কোন ইচ্ছা নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। ৩১
বছর বয়সী রোনালদো বলেছেন, কমপক্ষে আরো ১০ বছর ফুটবল খেলা চালিয়ে যেতে চান
তিনি।
ক্লাব
ফুটবলের অনন্য সব রেকর্ডের মালিক রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে
অবস্থানকালে ২৯১টি ম্যাচ থেকে তিনি গোল করেছেন ১১৮টি। আর রিয়াল মাদ্রিদের
হয়ে পর্তুগালের এই আন্তর্জাতিক তারকা ৩৫৪ টি ম্যাচে অংশ নিয়ে ঈর্ষণীয় সফলতা
অর্জন করেন। গোল করেছেন ৩৬৭টি। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের
সর্বোচ্চ গোলদাতা।
Subscribe to:
Posts (Atom)







