ডেভিস কাপের ফাইনালে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচ দেখতে শুক্রবার জাগ্রেবে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা। ম্যাচে ম্যারাডোনা তার স্বদেশী হুয়ান মার্টিন ডেল পোত্রোকে সমর্থন করতেই উপস্থিত ছিলেন।
ম্যাচটিতে ডেল পোত্রো কঠিন লড়াইয়ে পরে ৩৭ বছর বয়সী ইভো কারলোভিচকে হারিয়ে আর্জেন্টিনাকে ১-১ সমতায় ফিরিয়েছেন।







