এই মুহূর্তের সবচেয়ে
বড় ধামাকার নাম বিরাট কোহালি। এমনই তার ঝলসানি যে অশ্বিনের জাদুবিদ্যা, বিজয় নামের
পাহাড়, জয়ন্ত যাদবের চমককেও মনে থাকবে এক লহমার জন্য! যার আগে গোটা হৃদয় জুড়ে থাকবে
ওই অপার্থিব ডাবল সেঞ্চুরি। খুঁতহীন, চকমকে।
তবে এর বাইরেও কোহালির
ব্যাটিংয়ের একটা জিনিস আমাকে ভীষণ ভাবে টানে। মানুষের মন হল তার সর্বোচ্চ সীমানার প্রতিবিম্ব।
মনের মধ্যে সব সময় একটা সীমা টানা থাকে। যেটাকে টপকে যাওয়া সম্ভব নয়। যেমন স্রোতের
বিপক্ষে সাঁতার কাটা। বা, উল্টে যাওয়া গাড়িকে সোজা করার চেষ্টা। অথবা, একটা চিতাকে
দৌড়ে হারানো! আপনি জানেন যে, এ কাজ পারবেন না।







