র‌্যাংকিংয়ে ৩৭ ধাপ এগোলেন মোসাদ্দেক

ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে ৩৭ ধাপ এগোলেন বাংলাদেশের অফ স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। বর্তমানে মোসাদ্দেকের অবস্থান ১৩৩ নম্বরে।
 
রোববার সন্ধ্যায় আইসিসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মোসাদ্দেক ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন। এবার আইসিসি ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এলেন।

নাসির প্রসঙ্গে যা বললেন হাথুরুসিংহে

নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়ে গেছে। তিন ম্যাচেই হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয়ের সম্ভাবনা তৈরি করেও পারেনি মাশরাফি বিন মর্তুজারা। প্রতিটি ম্যাচের শেষেই একটা কমন বিষয় উঠে এসেছে, প্রায় সবার মুখে, ‘নাসির থাকলে আজ হতো না। নাসির থাকলে আজ এভাবে বিপর্যয়ে পড়তে হতো না কিংবা নাসির থাকলে নিশ্চিত ম্যাচটা শেষ করে আসতে পারতেন।’ কেউ কেউ তো এমনও বলেছেন, ফিনিশার নাসির কোথায়? তাকে কেন দলে নেয়া হচ্ছে না?

রোনালদো শিরোপা জিতলেও গোলে এগিয়ে মেসি

বছরের শেষ দিনটাই তার সামনে এনে দিয়েছিল দারুণ এক সুযোগ। কিন্তু সুযোগটা মুঠোয় পুরতে পারলেন না জলাতান ইব্রাহিমোভিচ। লিওনেল মেসিকে ছাড়িয়ে যেতে দরকার ছিল জোড়া গোল। একটা গোল করলেও ছুঁতে পারতেন। ম্যানচেস্টার ইউনাইটেড ২ গোল পেয়েছিলও। যদিও একটি মার্শিয়ালের, অন্যটি পগবার। মিডলসবরোর বিপক্ষে ২-১ গোলের জয়ে তাই ব্যক্তিগত আনন্দের উপলক্ষ পেলেন না ইব্রা।

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মুস্তাফিজ

অভিষেকের পর থেকেই নিয়মিত আলো ছড়াচ্ছেন। আন্তর্জাতিক ক্রিকেটে থেকে শুরু করে আইপিএল মাতানো মুস্তাফিজুর রহমান হয়েছেন আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার। এবারপেলেন আরেক সুখবর।

শ্রীলঙ্কা সফরে অজিদের কোচ পন্টিং

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়া জাতীয় দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেলেন দেশটির সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ফেব্রুয়ারিতে জাস্টিন ল্যাঙ্গার ও জেসন গিলেস্পির সাথে একসঙ্গে কাজ করবেন।

৪১ বছর বয়সী পন্টিং এর আগে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে কাজ করেছেন।

ভারতের বিরুদ্ধে মামলার হুমকি পাকিস্তানের

ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই ক্রিকেটপ্রেমিদের মাঝে আলাদা উত্তেজনা। তবে দুই দেশের রাজনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে উত্তেজনার পারদ চড়ানো সেই সব ম্যাচ। আর এবার চুক্তি করেও দ্বিপক্ষীয় সিরিজ না খেলায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে এবার আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তাইজুল-শুভাগতকে নিয়ে বাংলাদেশের প্রথম টি-২০ স্কোয়াড

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টুয়েন্টি-টুয়েন্টি সিরিজের প্রথমটির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে দলে না থাকা তাইজুল ইসলাম ও শুভাগত হোম সুযোগ পেয়েছেন প্রথম টি-২০তে। তবে বাদ পড়েছেন মেহেদি হাসান মিরাজ ও তানবীর হায়দার। আর প্রথমবারের মত টি-২০ দলে ডাক পেলেন পেসার শুভাশিষ রয়।
 
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অভিষেক হয় শুভাশিষের। ১০ ওভারে ৪৫ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। এবার টি-২০ স্কোয়াডেও প্রথমবারের মত ডাক পেলেন তিনি।
Recent Posts Widget