নিজের আমলে কোন শিরোপা জয় না করার অর্থই হচ্ছে ব্যর্থতা, এমনটাই মনে করেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
গত
মাসে আবুধাবীতে সাক্ষাতের সময় গার্দিওলার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত
করেছিলেন সিটির মালিক শেখ মনসুর। এই মৌসুমে কোন ট্রফি না পেলেও তাকে
বরখাস্ত করা হবে বলে কোন ধরনের পরোক্ষ সাবধান বাণীও এ সময় স্প্যানিশ কোচের
প্রতি উচ্ছারণ করেননি ওই আরব শেখ।







