কোহলিকে অস্ট্রেলিয়ানদের ক্ষমা করার পরামর্শ গাঙ্গুলীর

নিজেদের মাঠে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে স্লেজিংয়ের জন্য অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের ক্ষমা করতে এবং মাঠের সকল তর্ক-বির্তক ভুলে যেতে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে ভুলে যাওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ভারত-অস্ট্রেলিয়া চার ম্যাচের টেস্ট সিরিজ শেষে কোহলির উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন প্রিন্স অব কোলকাতা।

এক বছর নিষিদ্ধ ইরফান ও দশ লাখ রূপি জরিমানা

ক্রিকেটার শারজিল খান, খালিদ লতিফের পর এবার কপাল পুড়লো পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানের। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাঁহাতি এই পেসার।
 
বুধবার এক বিবৃতিতে ইরফানকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে অবশ্য ইরফানকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিলো পিসিবি। নিষেধাজ্ঞার ছাড়াও ইরফানকে পড়তে হয়েছে জরিমানার মুখেও। একই সাথে তাকে দশ লক্ষ রূপি জরিমানাও করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

সিরিজের স্বপ্নে আবার কলম্বোতে বাংলাদেশ দল

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ খেলতে কলোম্বো পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। ডাম্বুলাতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় তৃতীয় ম্যাচটি তাই অঘোষিত ‘ফাইনাল’ এ পরিণত হয়েছে। সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে এই ম্যাচ আগামি ১ এপ্রিল সকাল ১০ টায় ম্যাচটি শুরু হবে।

ঘরের মাঠে প্যারাগুয়েকে ৩-০ গোলে হারাল ব্রাজিল

ব্রাজিলের সাও পাওলোতে প্যারাগুয়েকে ৩-০ গোলে হারাল ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে এই জয়ের মাধ্যমে শীর্ষস্থান আরো নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচে প্যারাগুয়েকে কোন সুযোগ না দিয়ে দুর্দান্ত ছন্দে থেকে ম্যাচ শেষ করে নেইমাররা।
এই ম্যাচে জয়ের মাধ্যমে ৩৩ পয়েন্ট অর্জন করেছে ব্রাজিল। তাদের পরবর্তী অবস্থানে থাকা কলম্বিয়ার পয়েন্ট ২৪। এই হিসেবে এরই মধ্যে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। অন্যদিকে পয়েন্ট তালিকার তলানিতে থাকা বলিভিয়ার কাছে হেরে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে ছিটকে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে আর্জেন্টিনার।

বলিভিয়ার কাছে হারল মেসি বিহীন আর্জেন্টিনা

মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার কাছে ২-০ গোলে হেরে গেল আর্জেন্টিনা। দেশটির উচ্চতা নিয়ে বরাবরই বাহিরের দেশের ফুটবলারদের ধুকতে হয়, সেই সঙ্গে এই ম্যাচে যোগ হয়েছিল ইনজুরি সমস্যা। ভাঙ্গাচোরা আর্জেন্টিনা দল নিয়ে বলিভিয়ায় খেলতে গিয়েছিলেন এদোয়ার্দো বাউসা।

ব্রাজিলের খেলায় মুগ্ধ মেসিও



বেশি নয়, মাত্র চার দিন আগের কথা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে একই দিনে মাঠে নেমেছিল ব্রাজিল আর আর্জেন্টিনা জয় পেয়েছে দুই দলই কিন্তু খেলার ধরনে দুই দল যেন ছিল দুই মেরুতে অসাধারণ আক্রমণাত্মক ফুটবল খেলে উরুগুয়ের মাঠ থেকে ব্রাজিল ফিরেছিল - গোলের জয় নিয়ে আর ঘরের মাঠে চিলিকে হারালেও মেসির পেনাল্টি গোলের সেই জয় মন ভরাতে পারেনি আর্জেন্টাইন সমর্থকদের
দুঙ্গার বিদায়ের পর তিতের অধীনে ব্রাজিল যেন উড়ছে টানা আটটি জয় পেয়েছে তারা এর মধ্যে সাতটিই বিশ্বকাপ বাছাইপর্বে, একটি প্রীতি ম্যাচে এই ব্রাজিল মানো মেনেজেস, দুঙ্গা আর স্কলারি যুগের তুলনায় সুন্দর ফুটবলও উপহার দিচ্ছে বিশ্বজোড়া ফুটবল রোমান্টিকদের প্রশংসাও পাচ্ছেন নেইমাররা আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিও মুগ্ধ ব্রাজিলের খেলায় মেসির এই মুগ্ধতার কথা জানিয়েছেন তাঁর বার্সা সতীর্থ নেইমার, ‘শুধু মেসিরই নয়, ব্রাজিলের এই দলটি অনেক মানুষেরই নজর কাড়ছে আমরা ভালো খেলছি

বিশ্বকাপ বাছাই পর্বে চার ম্যাচ নিষিদ্ধ মেসি!


বলিভিয়া ম্যাচের মাত্র আর কয়েক ঘণ্টা বাকি আছে এর মধ্যেই আর্জেন্টিনা শুনল সবচেয়ে বড় দুঃসংবাদ নিষিদ্ধ হয়েছেন অধিনায়ক লিওনেল মেসি! শুধু আজকের ম্যাচ নয়, বিশ্বকাপ বাছাইপর্বে মোট চারটি ম্যাচে নিষিদ্ধ থাকবেন আর্জেন্টাইন অধিনায়ক অভিযোগ, দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে সর্বশেষ ম্যাচে ব্রাজিলিয়ান সহকারী রেফারি ডিউসন সিলভার উদ্দেশে কুৎসিত গালি দিয়েছিলেন মেসি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন মেসিকে আজই এই শাস্তির কথা জানিয়েছে ফিফা আর্জেন্টিনা অনুমিতভাবেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে তবে আজ বলিভিয়া ম্যাচে মেসির খেলা হচ্ছে না, এটা রকম নিশ্চিত আর আপিল করেও ফল পক্ষে না এলে উরুগুয়ে, ভেনেজুয়েলা পেরুর বিপক্ষেও খেলতে পারবেন না মেসি ফিরতে পারবেন ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে
আর্জেন্টিনার হয়ে অভিষেক ম্যাচে লাল কার্ড দেখা মেসি তাঁর পুরো ক্যারিয়ারে আর কখনো লাল কার্ডও দেখেননি এটাই তাঁর ক্যারিয়ারে শৃঙ্খলাজনিত কারণে সবচেয়ে বড় শাস্তি সেটিও আর্জেন্টিনার সবচেয়ে কঠিন সময়গুলোর একটিতে
তবে সহকারী রেফারিকে কুৎসিত কথা বলার কারণে শাস্তি পেলেও, চিলি ম্যাচের পর প্রধান রেফারি সান্দ্রো রিচ্চির প্রতিবেদনেই মেসির এই গালাগালির কথা লেখা ছিল না বরং একটি ভিডিওতে নাকি ধরা পড়ে, মেসি সহকারী রেফারিকে তাঁর মায়ের সম্পর্কে কুৎসিত গালি দিয়েছেন ব্যাপারে রিচ্চি অবশ্য বলেছেন, ‘লিওনেল মেসি বা অন্য কারও কাছ থেকে আমার ব্যাপারে কোনো আক্রমণাত্মক কিছু আমি শুনিনি যদি তেমন কিছু শুনতাম, তাহলে অবশ্যই খেলাটির নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতাম
Recent Posts Widget