দশম আইপিএলে আট দলের হয়ে কারা হতে পারেন গেমচেঞ্জার



এ বি ডি অব ক্রিকেট: ক্রিকেটে এমন অলরাউন্ড ব্যাটসম্যান আর দেখা যায়নি। যেমন টেস্ট ক্রিকেটে জেতাতে পারেন তেমন ড্রয়ের খেলা খেলতে পারেন। তেমনই বিধ্বংসী হতে পারেন ওয়ান ডে বা টি-টোয়েন্টিতে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে গত বার বিরাট কোহালির দুরন্ত মরসুমের মধ্যেও উজ্জ্বল ছিলেন এ বি। ১৬ ম্যাচে করেছিলেন ৬৮৭ রান। স্ট্রাইক রেট ছিল ১৬৮.৭৯। ব্যাট হাতে তিনি খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন যে কোনও সময়। রকমারি সব স্ট্রোক আছে।  সুইপ, রিভার্স সুইপের সঙ্গে ধ্রুপদী শটও মারতে পারেন।
ম্যাড ম্যাক্স: সদ্য সমাপ্ত ভারত-অস্ট্রেলিয়া উত্তপ্ত সিরিজে তিনি শিরোনামে ছিলেন। শুধু সেঞ্চুরি করার জন্য নয়, কোহালির কাঁধের চোটকে টিপ্পনি কেটেও। তবে কে অস্বীকার করতে পারবেন টি-টোয়েন্টিতে গ্লেন ম্যাক্সওয়েলের প্রভাব! স্ট্রাইক রেট ১৫৬। একটা সেঞ্চুরিও আছে। প্রীতি জিন্টার কিংগস ইলেভেন পঞ্জাব গত বার খুবই খারাপ ফল করেছিল। ম্যাক্সওয়েলও ব্যর্থ হয়েছিলেন। এ বার অধিনায়ক হিসেবে দলের হাল ফেরানোর চ্যালেঞ্জ থাকছে।

ইনজুরির কারন এ শুরুর আগেই বিবর্ণ আইপিএল



আইপিএল শুরু হতে সপ্তাহ খানেকও বাকি নেই তবে এরই মধ্যে শীর্ষ তারকাদের হারিয়ে বসেছে টুর্নামেন্টটি মুস্তাফিজুর রহমান, রবিচন্দ্রন অশ্বিন, লোকেশ রাহুল, কুইন্টন ডি কক, আন্দ্রে রাসেল, ট্রেন্ট বোল্টের মতো তারকারা ছিটকে পড়েছেন বিরাট কোহলি, ড্যারেন ব্রাভোদের মতো ব্যাটসম্যানরা ভুগছেন ইনজুরিতে খেলবেন কি না তা এখনো নিশ্চিত নয় এর আগে মিচেল স্টার্ক, মিচেল মার্শ জেপি ডুমিনিও ছিটকে পড়েছেন এবারের আসর থেকে এর আগে টানা ক্রিকেটের মধ্যে থাকায় আইপিএলের প্রথম দু-তিন সপ্তাহ বিশ্রামে থাকবেন উমেশ যাদব রবীন্দ্র জাদেজা

পাকিস্তানে দল পাঠাচ্ছে বিসিবি!



২০০৮ সালের পর পাকিস্তানের মাটিতে গিয়ে কোনো সিরিজ খেলেনি বাংলাদেশ গত কয়েকদিন ধরে আলোচনা শোনা যাচ্ছে, জুনে চ্যাম্পিয়নস ট্রফির পর পাকিস্তানে গিয়ে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বিসিবিকে প্রস্তাব দেয় পিসিবি বিসিবি নাকি এই প্রস্তাব নাকোচও করে দিয়েছে
এখন শোনা যাচ্ছে অন্য খবর, জাতীয় দলকে না পাঠালেও বিকল্প কিছু ভাবছে বিসিবি পাকিস্তানে সফরে যাচ্ছে বিসিবির হাই পারফরম্যান্স দল পিসিবি সভাপতি শাহরিয়ার খান কথা বলেছেন

শুরু থেকেই ঝড় তুলতে চান ক্রিস গেইল



আশাহত হচ্ছেন না গেইল বলেছেন, ‘দলের অবস্থা ভালো নয় তাই বলে হতাশ হচ্ছি না ধাপে ধাপে এগোতে হবে এটা অনেকটা ম্যারাথনের মতোগত বছর ফাইনালে হারতে হয়েছিল ডেভিড ওয়ার্নারদের বিরুদ্ধে বুধবার গতবারের চ্যাম্পিয়ন সেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে দশম আইপিএল অভিযান শুরু হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের ক্রিস গেইল জানালেন, ওই ম্যাচেই নিজের দক্ষতা ছাপিয়ে যেতে মরিয়া তিনি
গেইল বলেন, ‘ভালো খেলেও চ্যাম্পিয়ন না হওয়ার যন্ত্রণা রয়ে গেছে তাই এবার প্রথম ম্যাচে সানরাইজার্সকে হারিয়েই আমরা শুরু করতে চাইতিনি যোগ করেন, ‘ব্যক্তিগত স্তরে এটা বলতে পারি, বুধবারের ম্যাচের জন্য আমি মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছি নিজস্ব দক্ষতা এবং ক্ষমতা অতিক্রম করাই প্রধান লক্ষ্য আমার ধারণা, ভক্তরা আমার কাছ থেকে যে ক্রিকেট চেয়ে থাকেন, সেটা প্রথম ম্যাচ থেকেই তাদের উপহার দিতে পারবচোটের কারণে নেই অধিনায়ক বিরাট কোহলি প্রশ্নচিহ্ন রয়েছে লোকেশ রাহুলের ফেরা নিয়ে পিঠের চোটে কাবু এবি ডি ভিলিয়ার্সও টুর্নামেন্টের প্রথম বলের আগেই গতবারের রানার্স দলের ড্রেসিংরুমের ছবি মোটেও সুখকর নয় তবে গেইল আশাহত হচ্ছেন না ইংল্যান্ডের পেসার টাইমাল মিল? সম্পর্কে ভূয়সী প্রশংসা করে গেইল বলেছেন, ‘আমার ধারণা, এবার আইপিএলে সেরা আকর্ষণ হতে চলেছে মিলস ওর গতি সামলানো কঠিন হবে প্রতিপক্ষ ব্যাটসম্যানদেরওয়েবসাইট

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতেও খেলছেন না ম্যাথিউজ

বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেছেন শ্রীলংকান অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথিউজ। শ্রীলংকার ক্রিকেট ম্যানেজার আসাঙ্কা গুরুসিনহা এই তথ্য নিশ্চিত করেছেন। 
 
কাফ ইনজুরিতে ভুগছেন লংকান অধিনায়ক। জানুয়ারিতে দক্ষিন আফ্রিকা সফরে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় ম্যাথুস বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের খেলতে পারেননি। এবার বাংলাদেশ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সংক্ষিপ্ত টি টোয়েন্টি সফরে তিনি দলে থাকছেন না বলে গুরুসিনহা নিশ্চিত করেছেন। গুরুসিনহা বলেছেন, ‘আশা করা হয়েছিল প্রথম টি টোয়েন্টিতে বাদ পড়লেও দ্বিতীয় ম্যাচে তিনি ফিরে আসবেন। কিন্তু হতাশার বিষয় হচ্ছে পুরো সিরিজেই ম্যাথিউজ খেলতে পারছেন না। 
Recent Posts Widget