লা লিগা মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো ২০ ডিসেম্বর

২০১৭-১৮ লা লিগা মৌসুমে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার প্রথম এল ক্ল্যাসিকো ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর বুধবার। দুই দলের মধ্যে হাই ভোল্টেজ ফিরতি ম্যাচটি অনুষ্ঠিত হবে মে মাসে।
 
স্প্যানিশ লিগের শীতকালীন বিরতির ঠিক আগে ফাইনাল রাউন্ডে সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ প্রথম এল ক্ল্যাসিকোতে বার্সেলোনাকে আতিথ্য দিবে। ক্যাম্প ন্যুতে ফিরতি ম্যাচটি মৌসুম শেষের তিনদিন আগে অনুষ্ঠিত হবে। ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপ শেষের চারদিন পরেই স্পেনের দুই সেরা ক্লাব একে অপরের মুখোমুখি হবে। ক্লাব বিশ্বকাপে মাদ্রিদ তাদের শিরোপা ধরে রাখতে মাঠে নামবে।

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের কালো মেঘে কাটেনি

ক্রিকেট বোর্ডের সঙ্গে বেতন-ভাতা নিয়ে খেলোয়াড়দের সমস্যা এখনো সমাধান না হওয়ায় অস্ট্রেলিয়া দলের নির্ধারিত বাংলাদেশ সফরের কালো মেঘ এখনো কাটেনি। কেবল বাংলাদেশ সফর নয় চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজ নিয়েও সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নতুন চুক্তি না করলে খেলোয়াড়রা এ বছরের অ্যাশেজ সিরিজ না খেলার হুমকি দিয়েছে বলে শনিবার দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে।

নেইমারের দলবদলের বিষয়টি উড়িয়ে দিলেন বার্সা কোচ

বেশ কিছুদিন ধরেই ব্রাজিলিয়ান তারকা নেইমারের বার্সেলোনা ছেড়ে রেকর্ড মূল্যে প্যারিস সেইন্ট-জার্মেইতে যাবার খবরে বিশ্ব ফুটবলে তোলপাড় চলছে। কিন্তু সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে বলেছেন, নেইমার কোথাও যাচ্ছেন না, পুরো দলই তাকে দলের সঙ্গে দেখতে চায়।

‘অস্ট্রেলিয়া সিরিজ কঠিন হবে’

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়কে এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের সেরা সাফল্য বলা হয়। গত বছর অক্টোবরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে তিন দিনেই ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। ওই সিরিজের পর ঘরের মাঠে পরের সিরিজটিই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে মুশফিকুর রহিমের দল। সবকিছু ঠিক থাকলে আগস্টের মাঝামাঝি দুই ম্যাচের টেস্টে সিরিজ খেলতে স্টিভেন স্মিথের দল আসছে বাংলাদেশ সফরে।

বিশ্বের সেরা ব্যাটসম্যান কোহলি: মোহাম্মদ আমির

বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান নির্বাচন করাটা ক্রিকেট বিশ্বের জন্য কঠিন হলেও পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির স্পষ্ট করে বলেছেন, আর কেউ নন বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সম্প্রতি নিজের টুইনটারে আয়োজিত এক চ্যাট অধিবেশনের আয়োজন করেন আমির। এ সময় বর্তমান সময়ে তার প্রিয় সেরা ব্যাটসম্যানের নাম জানতে চাইলে বাঁ-হাতি এ পেসার লিখেছেন ‘বিরাট কোহলি’।

সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা মচকালো সাকিবের

নিজ বাসার সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা মচকে গেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। আজ শনিবার পায়ে ব্যান্ডেজ নিয়েই এসেছিলেন কন্ডিশনিং ক্যাম্পে। কিন্তু চোটের কারণে ক্যাম্পে যোগ দেননি।
 
এ খবর নিশ্চিত করে বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, চোটটা পায়ের গোড়ালিতে লেগেছে। ৪৮ ঘণ্টা পরে ব্যান্ডেজ খুলে দেয়া হবে।

ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

যৌতুক নিরোধ আইনে স্ত্রী হিসেবে দাবি করা এক তরুণীর যৌতুকের মামলায় ক্রিকেটার আরাফাত রহমান সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
 
আরাফাত সানির আইনজীবীর সময়ের আবেদন নাকচ করে রবিবার ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপু এ মামলায় অভিযোগ গঠনের পাশাপাশি সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেন। গত ২০ জানুয়ারি এ মামলা করেন ওই তরুণী।
Recent Posts Widget