বায়ার্নের উপদেষ্টা হিসেবে থাকবেন গার্দিওলা

বায়ার্ন মিউনিখ সফর করেছেন দলটির সাবেক কোচ পেপ গার্দিওলা। কার্লো আনচেলত্তিকে বরখাস্তের পর এই সাক্ষাত হলো তাদের। তবে আপাতত ম্যানচেস্টার সিটি ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই এই স্প্যানিশ কোচের। এরপরও বায়ার্ন যাকে কোচ হিসেবে নিয়োগ দেবে তাকে পরামর্শ দিয়ে সহায়তা করবেন গার্দিওলা।

দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর আশা রিয়াদের

বাংলাদেশের শততম টেস্টে দল থেকে বাদ পড়েছিলেন। এরপর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াডেই ছিলেন না। সেই মাহমুদউল্লাহ দলে ফিরে দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্টে সেরা পারফরমারদের একজন হলেন। তবে এই পারফরম্যান্সে স্বস্তি নেই। কারণ, দল যে বাজেভাবে হেরেছে। গতকাল মঙ্গলবার পচেফস্ট্রমে বসে রিয়াদ বলছিলেন, এখান থেকে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। প্রথম টেস্টের পারফরম্যান্স ও দ্বিতীয় টেস্টের আশা নিয়ে কথা বলেছেন এই অলরাউন্ডার—

এতো সমালোচনার কারণ দেখছেন না মাশরাফি

দক্ষিণ আফ্রিকায় বিপক্ষে অসহায় আত্মসমর্পণের ম্যাচটি দেশে বসেই দেখেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা| এ নিয়ে অনেকেই দলের ক্রিকেটারদের সমালোচনায় মুখর। তবে মাশরাফি বিন মুর্তজা বলেন, এতো সমালোচনা করার কোনো কারণ নেই। টেস্ট খেলোয়াড়রা চেষ্টা করেছেন। একটা টেস্টে পারফরম্যান্স খারাপ করার পর তাদের বরং সমর্থন প্রয়োজন বলে মনে করছেন এ ফাস্ট বোলার।

ক্রিকেটার সাকিব এখন পুঁজিবাজারে

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ফিন্যান্সিয়াল লিটারেসির শুভেচ্ছা দূত হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান 

অবসরে রোমাঞ্চে মজেছেন পগবা

যেসব তরুণ নাড়া দিয়ে ফুটবলে ক্যারিয়ার শুরু করেছেন নিঃসন্দেহে পল পগবা তাদের একজন। ফ্রান্স জাতীয় দলের পাশাপাশি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে চুক্তিবদ্ধ। বর্তমানে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আছেন খেলার বাইরে। কবে মাঠে ফিরবেন সেটাও এখনো নিশ্চিত হয়নি।

‘জারজ’ গালি খেলেন পিকে

কাতালুনিয়ার স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়ে জেরার্ড পিকে দুদিন আগে বার্সেলোনা সমর্থকদের রাজসিক সংবর্ধনা পেয়েছেন। সেদিন ক্লোজ ডোর ম্যাচ শেষে প্রয়োজনে স্পেন দল ছাড়ার হুমকিও দেন তিনি। সেই পিকে সোমবার স্পেন দলের অনুশীলনে যোগ দিয়েছেন। তবে সেখানে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে। বার্সেলোনার এই মিডফিল্ডারকে এক সমর্থক তো ‘জারজ’ বলেই গালি দেন।

২০১৮ বিশ্বকাপকে সামনে রেখে ইতালির চার তারকা যুক্ত নতুন লোগো

রাশিয়ায় অনুষ্ঠেয় ২০১৮ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে সোমবার চার তারকা যুক্ত নতুন লোগো উন্মোচন করেছে ইতালীয় ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। 
 
ব্রাজিল সর্বাধিক ৫টি বিশ্বকাপ শিরোপা জয় করলেও একটি কম শিরোপা নিয়ে পরের অবস্থানেই রয়েছে ইতালি। ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বকাপের শিরোপা জয় করে আজ্জুরিরা। ফেডারেশনের সভাপতি কার্লো তাভেচ্ছিও বলেন,‘ আমাদের ইতিহাসকে সঙ্গী করে তিন বছর আগে শুরু হয়েছিল এফআইজিসি’র নতুন লোগো তৈরির কার্যক্রম। নতুন এই লোগোতে চার বারের বিশ্বকাপ শিরোপা জয়ের একটি দৃশ্যমান প্রমাণ উপস্থাপিত হবে। কারণ গোটা জাতিই এই গৌরবে গৌরবান্বিত।’
Recent Posts Widget