আগামী বছর ফুটবলকে গুডবাই বলবেন রোনালদিনহো

আগামী বছর ফুটবলকে গুডবাই বলবেন রোনালদিনহো
বার্সেলোনার ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে দায়িত্ব পালন করা রোনালদিনহো দুই বছর ধরে কোনো ক্লাব পাচ্ছেন না। তাই ফুটবলকে এবার গুডবাই-ই বলে দিচ্ছেন। ২০১৮ সালেই পেশাদার ফুটবল থেকে অবসরের কথা ভাবছেন তিনি।

ইংল্যান্ডের ওয়ানডে দলে স্টোকস

ইংল্যান্ডের ওয়ানডে দলে স্টোকস
ব্রিস্টলে এক যুবককে প্রহার করে পুলিশি তদন্তের মধ্যে পড়েছেন বেন স্টোকস। তাই ইংল্যান্ডের অ্যাশেজ দলে থাকলেও তাই অস্ট্রেলিয়াতে যেতে পারেননি তিনি। এরই মধ্যে ইংল্যান্ডের ওয়ানডে দলে ডাক পেলেন তিনি। আগামী ১৪ জানুয়ারি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড থেকে শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

নতুন হেয়ারস্টাইল নিয়ে ফের আলোচনায় ধোনি

নতুন হেয়ারস্টাইল নিয়ে ফের আলোচনায় ধোনি
বয়স কেবল একটা সংখ্যা, আসল তারুণ্য মনেই বাস করে। এই অপ্ত বাক্য যেন ভারতের সফলতম অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রে একদম সত্য। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও নিজের স্টাইলিশ তকমায় কোনো ঘাটতি রাখতে চান না সাবেক ভারত অধিনায়ক।

বাংলাদেশের তরুণদের পাশে থাকতে চান ওয়াকার

বাংলাদেশের তরুণদের পাশে থাকতে চান ওয়াকার
সর্বকালের সেরা বোলারদের একজন তিনি। তাকে কাছে পেলে অনেক অভিজ্ঞ বোলারেরও বর্তে যাওয়ার কথা। সেখানে এবার সিলেট সিক্সার্সের বোলাররা মেন্টর হিসেবে পাচ্ছেন পাকিস্তানের গ্রেট পেসার ওয়াকার ইউনুসকে। অল্প সময়ের জন্য দলটির সাথে যোগ দেওয়া এই সাবেক ফাস্ট বোলার বলছেন, তরুণদের সাহায্য করাই তার এই আসার লক্ষ্য।

রাশিয়া বিশ্বকাপে ইরানি রেফারি

রাশিয়া বিশ্বকাপে ইরানি রেফারি
রাশিয়ায় আগামী বছর অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের অফিসিয়াল রেফারি হিসেবে থাকবেন ইরানের আলী রেজা ফাগহানি। রবিবার প্রেস টিভির এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার জন্য আলী রেজা ফাগহানি এশিয়ার ষষ্ঠ রেফারি।

টি-টেন ক্রিকেট লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের সাকিব - তামিম - মুস্তাফিজ

সাকিবের সঙ্গী তামিম-মুস্তাফিজ
আগেই শোনা গিয়েছিল, টি-টেন ক্রিকেট লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের সাকিব আল হাসান। এবার জানা গেল, মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিতব্য এই লিগে খেলতে যাচ্ছেন আরো দুই বাংলাদেশি। তারা হলেন ওপেনার তামিম ইকবাল ও বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান।

নেইমারের বাবার সঙ্গে রিয়াল সভাপতির গোপন বৈঠক!

নেইমারের বাবার সঙ্গে রিয়াল সভাপতির গোপন বৈঠক!
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন নেইমার? আন্তর্জাতিক গণমাধ্যম এমন খবরেই উৎকণ্ঠায় ফেলেছে পিএসজি সমর্থকদের। নেইমারের বাবা নাকি এরই মধ্যে রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে গোপনে বৈঠকেও বসছেন নিয়মিত! ডেইলি সানের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। 
Recent Posts Widget