রাকিটিচের গোলে বিলবাওয়ের মাঠে বার্সার জয়
গোল মিসের মহড়ার দিন ইভান রাকিটিচের একমাত্র গোলে জয় পেল বার্সেলোনা। অ্যাথলেটিকো বিলবাওয়ের মাঠে হওয়া লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিতে সক্ষম হল লুইস এনরিকের শিষ্যরা।
রবিবার বিলবাওয়ের মাঠ সান মামেসে শুরুতেই গোল খেতে বসেছিল বার্সেলোনা। ডি বক্সের বাঁ-দিক থেকে সতীর্থের ব্যাকপাস ধরে আলতো করে সামনে বাড়িয়েছিলেন মার্ক-আন্দ্রে টের স্টেগান। ছুটে এসে সেই বল ধরে শট নেন স্প্যানিশ মিডফিল্ডার বেনাত; তবে সেটা জার্মান গোলরক্ষকের মুখে লেগে ফিরলে বেঁচে যায় অতিথিরা। পরের ১০ মিনিটে আরো দুটি ভালো আক্রমণ করলেও নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা।
আগামী মার্চে শ্রীলংকা সফর করবে টাইগাররা
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী বছরের মার্চে শ্রীলংকা সফর যাবে বাংলাদেশ ক্রিকেট দল। রবিবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
শ্রীলংকা সফরের বিষয়ে বিসিবির সিইও বলেন, শ্রীলংকার সঙ্গে বাংলাদেশের এফটিপি কমিটমেন্ট অনুযায়ী আগামী বছরের মার্চে বাংলাদেশ দল এ সফর করবে। সফরে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ থাকবে বলেও তিনি জানান।
এফটিপি সূচি অনুযায়ী, শ্রীলঙ্কা ক্রিকেট দল ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরবে। এরপর মে মাস পর্যন্ত এফটিপি সূচি অনুযায়ী তাদের কোনো সিরিজ নেই। তাই এই ফাঁকা সময়ে সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমন্ত্রণ জানায় শ্রীলংকায় ক্রিকেট বোর্ড।
ইরানকে বড় ব্যবধানে হারিয়ে উড়ন্ত শুরু বাংলাদেশের
ইরানকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে এফসি অনূর্ধ্ব-১৬ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। মার্জিয়া, জাহান মৌসুমি ও তাহুরার গোলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
ম্যাচে শুরু থেকে নিজেদের কাছে খেলার নিয়ন্ত্রণ রাখলেও গোল পেতে বেশ সময় নেয় বাংলাদেশের মেয়েরা। প্রথম গোলটি আসে মার্জিয়ার কাছ থেকে। ম্যাচে দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে গোল করে বাংলাদেশের এই খেলোয়াড়। এরপর অবশ্য আর ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে। শুরু থেকে নিজেদের রক্ষণভাগ আগলে ধরে আক্রমণের চেষ্টা করা ইরানের মেয়েদের রক্ষণভাগতে দুমড়ে-মুচড়ে ৩ মিনিট পরেই দ্বিতীয় গোলটি করেন মৌসুমি। পরপর দুই গোল হজম করার পর আবারো রক্ষণভাগকে শক্ত করে ঘুরে দাঁড়াবার চেষ্টা করে ইরান। কিন্তু ম্যাচে ৮৬ মিনিটে শেষ পেরেকটি ঠুকে দেয় তাহুরা। তার গোলে ৩-০ গোলে এগিয়ে থেকে ম্যাচ শেষ করে বাংলাদেশের মেয়েরা।
ছক্কায় ক্যারিবিয়ানদের বিশ্ব রেকর্ড
ম্যাচের প্রথম বলে ওয়াইড, দ্বিতীয় বলে ডট, আর তারপর ছয়। এভাবেই শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ-ভারতের মধ্যকার চলতি টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। ক্রিজে থেকে সামির বলে প্রথম ছক্কাটি হাঁকিয়েছিলেন জনসন চার্লস। এরপর বাকিটা লেখা থাকল রেকর্ড বইয়ে। টি-২০ এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মেরে রেকর্ড গড়ে নিল ক্যারিবিয়ানরা।
এর আগে টি-২০ ফরম্যাটে সর্বোচ্চ ১৯টি ছক্কার রেকর্ড ছিল নেদারল্যান্ডসের। ২০১৪ সালের বিশ্বকাপে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েছিল তারা। আর টি-২০ ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়নরা সেই রেকর্ডটি নিজেদের করে নিতে হাঁকিয়েছেন ২১টি ছক্কা!
কন্তের অধীনে ইপিএলে চেলসির টানা তৃতীয় জয়
অ্যান্তোনিও কান্তের অধীনে থেকে দুর্দান্তভাবে মৌসুম শুরু করেছে চেলসি। প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় ধরে রেখেছে তারা। প্রিমিয়ার লিগে নবাগত বার্নলির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নরা। চেলসির পক্ষে গোল করেছেন হ্যাজার্ড, উইলিয়ান ও মোজেজ।
Subscribe to:
Posts (Atom)







