বৃষ্টির বাধায় পিছিয়ে গেল বিপিএল



টানা দুদিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে। বৃষ্টির বাধায় এখন পর্যন্ত মাঠে গড়ায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটি বলও। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আরো দুদিন বৃষ্টি হতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাই বাধ্য হয়েই দুদিন পিছিয়ে দিয়েছে বিপিএলের চতুর্থ আসর। 

শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল গভর্নিং কাউন্সিল এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছে, ৮ নভেম্বর থেকে নতুন করে মাঠে গড়াবে বিপিএল। অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে বসেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

রিয়ালে রোনালদোর নতুন চুক্তি

রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুনভাবে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। বেলের সঙ্গে রিয়াল চুক্তি নবায়নের পর থেকে বিষয়টি শোনা যাচ্ছে। বর্তমানে রিয়ালের হয়ে সর্বোচ্চ পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হয়েছেন ওয়েলসের গ্যারেথ বেল। কিন্তু এই সপ্তাহের মঙ্গলবার তার থেকে বেশি পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড রোনালদো।

সেলফির জন্য জীবন বাজি রেখে ধোনিকে ধাওয়া নারী ভক্তের!

দিনের ব্যস্ত সময়ে রাঁচির রাস্তা দিয়ে প্রবল গতিতে ছুটছে একটি গাড়ি। পিছনেই ওই গাড়ির গতির সঙ্গে প্রাণপণে পাল্লা দেওয়ার চেষ্টায় ধাওয়া করছে একটি স্কুটি। না, এটা কোনো চোর-পুলিশ খেলা নয়। প্রিয় নায়কের পিছু নিয়েছে এক নাছোড় ভক্ত। বেশি কিছু না, একটা সেলফি তোলা চাই-ই তার। আর তাই এই পিছু পিছু ধাওয়া করে যাওয়া!

এসেছিলেন খেলা দেখতে, ফিরলেন গান শুনে



একে তো ছুটির দিন, তার ওপর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচ। আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। বড় আশা করে মাঠে খেলা দেখতে এসে অনেকটা হতাশ হয়েই ফিরতে হয়েছে তাদের। কারণ বৃষ্টির কারণে দুটি ম্যাচের একটিও মাঠে গড়ায়নি। 

ফিফা বর্ষসেরা: মেসি-নেইমারসহ ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ



পুরনো সিদ্ধান্তে ফিরে গেছে ফিফা বছরের সেরা ফুটবলারের পুরস্কারটির নাম তাই ফিফা বর্ষসেরা পুরস্কার (ফিফা ফুটবলার অব দ্য ইয়ার) ২০১৬ সালের ফিফা বর্ষসেরা হবেন কে?

আপাতত সেই ফুটবলারটিকে বাছাই করার জন্য ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা যে তালিকায় প্রত্যাশিতভাবেই রয়েছেন মেসি, নেইমার এবং রোনালদোসহ সুয়ারেজরা।।

মাঠে ফিরছেন ‘কাটার মাস্টার' মুস্তাফিজ



২২ গজে আবারও দেখা যাবে জাদুকরী মনোমুগ্ধকর 'কাটার' অ্যাকশন কারণ কাঁধে অপারেশনের পর পুনর্বাসন প্রক্রিয়ায় মধ্য দিয়ে যাওয়া মুস্তাফিজের ২২গজে ফেরার সময় হলো ইনজুরি আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে দেশের অন্যতম সেরা পেসারকাটার মাস্টারখ্যাত মুস্তাফিজুর রহমান আসন্ন নিউজিল্যান্ডের সফরের জন্য প্রস্তুতি ক্যাম্পে ডাক পাওয়া ২২ জনের স্কোয়াডে ডাক পেয়েছেনদ্য ফিজ

পরিত্যক্ত ম্যাচ দিয়েই শুরু বিপিএল

শুক্রবার বেলা আড়াইটায় মাঠে গড়ানোর কথা ছিলো ঘরোয়া ক্রিকেটের সবচেয় আকর্ষণীয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসর। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি।
 
তবে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামতে পারেনি ব্যাটিংয়ে। বৃষ্টির কারণে একটি বলও গড়ায়নি মাঠে। ফলে পরিত্যক্ত ম্যাচ দিয়েই শুরু হলো এবারের আসর। 
 
শুক্রবার উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুরে মুখোমুখি হওয়ার কথা ছিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নবাগত দল রাজশাহী কিংস।  এবারের বিপিএলে কোনো উদ্বোধনী অনুষ্ঠান নেই। ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
Recent Posts Widget