বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুরকে ৯
উইকেটের ব্যবধানে হারালো চিটাগাং ভাইকিংস। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয়
স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে চিটাগাংকে ১২৫ রানের টার্গেট দিয়েছে
রংপুর। জবাবে ব্যাট করতে তামিম ইকবালের ফিফটিতে(৬২) মাত্র এক উইকেট হারিয়ে
জয়ের বন্দরে পৌঁছে যায় চিটাগাং।
এদিন
নিজের প্রথম ম্যাচেই সমর্থকদের প্রত্যাশা মেটান গেইল। তামিমের সঙ্গে
ওপেনিংয়ে নেমে ২৬ বলে ৪০ রান করে আউট হন ক্যারিবীয় ‘ব্যাটিং দানব’। তাতে
ছিল ২টি চার ও ৪টি ছক্কার মার। নবম ওভারে শহীদ আফ্রিদিকে পরপর দুই ছক্কা
হাঁকানোর পর শেষ বলে আনোয়ার আলীর হাতে ধরা পড়েন।