রোনালদোকে ছাড়িয়ে শীর্ষে মেসি

লা লিগায় রিয়াল-বার্সার শিরোপা লড়াইয়ের পাশাপাশি চলে আরেক ব্যক্তিগত দ্বৈরথ। প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে ছাড়িয়ে যেতে নামেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
 
গত ম্যাচেই যেমন রোনালদোকে ছাড়িয়ে সর্বোচ্চ গোলসংখ্যা নিজের করে নিলেন মেসি। সম্প্রতি দারুণ ছন্দে রয়েছেন মেসি। আর কিছুটা ছন্দ হারিয়ে ফেলেছেন রোনালদো! যার প্রভাব পড়েছে পরিসংখ্যানেও।

অপরাজিত থাকার নতুন রেকর্ড রিয়ালের

টানা অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়ল লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লিগে দেপোর্তিভো লা করুনার বিরুদ্ধে জয়ের মাধ্যমে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে দলটি।
এর আগে টানা ৩৪ ম্যাচ জয়ের রেকর্ড ছিল মাদ্রিদের। ১৯৮৮ সালের অক্টোবর থেকে ১৯৮৯ সালের এপ্রিল পর্যন্ত লিও বিনহেকের-এর অধীনে এই রেকর্ড গড়েছিল দলটি।

মোস্তাফিজের নতুন হেয়ার স্টাইল



খুব সাধাসিধে হিসেবে পরিচিত মোস্তাফিজ সাধারণের বাইরে কিছুই করতে দেখা যায় না তাকে তবে নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে চুলে নতুন হেয়ার স্ট্যাইল করেছেন কাটার মাস্টার

নতুন চুলের স্টাইল বিশ্বজুড়ে এখন ফ্যাশন। তবে আমাদের দেশের ক্রিকেটারদের জন্য তা প্রচলিত না হওয়ায় অবাক করেছে ক্রিকেট ভক্তদের। আর তবে এখন পর্যন্ত ভক্তদের কাছ থেকে ভালই মতামত পেয়েছেন তিনি

সিডনিতে বাংলাদেশের ক্যাম্প শুরু আজ

নিউজিল্যান্ড সফরের জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হচ্ছে আজ। সিডনির ব্ল্যাক টাউন গ্রাউন্ডে কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে অনুশীলন শুরু হবে। গত ৮ ডিসেম্বর মুশফিকুর রহিমের নেতৃত্বে দেশত্যাগ করা ১৩ ক্রিকেটার পৌঁছে গেছেন সিডনিতে। তাদের নিয়েই ক্যাম্প শুরু করবেন টাইগার কোচ। গতকাল বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

মেসি জাদুতে জয়ে ফিরলো বার্সা

লা লিগায় টানা তিন ম্যাচ ড্রয়ের পর লিওনেল মেসির জোড়া গোল জয়ে ফিরল বার্সেলোনা। শনিবার মেসি আর লুইস সুয়ারেজের গোলে ওসাসুনাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে লুইস এনরিকের দল।
 
মালাগার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ১-১ গোলে ড্র। সর্বশেষ এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তে গোল হজম করে ড্র। টানা তিন ড্র শীর্ষে থাকা রিয়ালের থেকে ছয় পয়েন্ট পিছিয়ে দেয় বার্সাকে।

রামোসের গোলে জিতলো রিয়াল

ম্যাচ এগোচ্ছিলো ড্রয়ের দিকেই। তবে শেষ দিকে রিয়ালের পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করলেন অধিনায়ক সার্জিও রামোস। আর দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে জিনেদিন জিদান শিষ্যরা।

বিশ্বকাপে ৪৮ দল খেলোয়াড়দের হত্যার সামিল : গার্দিওলা

বিশ্বকাপে ৪৮ দলের প্রস্তাব খেলোয়াড়দের হত্যার সামিল বলে জানিয়েছেন পেপ গার্দিওলা। এই প্রস্তাবের সমালোচনা করে ম্যানচেস্টার সিটির কোচ বলেন, প্রতিযোগিতা যত বাড়বে ম্যাচও বাড়বে, সাথে সাথে আবহও বাড়বে।
 
ম্যান সিটির এই কোচ বিশ্বাস করেন ফুটবলের সর্বোচ্চ সংস্থার নির্ধারিত কোন প্রতিযোগিতা থাকলে এমনিতেই খেলোয়াড়দের স্বার্থটি চাপা পড়ে যায়। এটা হাই প্রোফাইল আন্তর্জাতিক টুর্নামেন্ট কিংবা লোভনীয় প্রাক মৌসুম ট্যুর যাই হোক না কেন। চলতি সপ্তাহে ফিফা সভাপতি গিয়ান্নি ইনফানতিনো বিশ্বকাপে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮এ করার পরিকল্পনা গণমাধ্যমে প্রকাশ করেছেন।
Recent Posts Widget