IPL Winners – List of Indian Premier League Champions [2008-2016]

Check out below the complete list of Indian Premier League Champions – IPL T20 cricket tournament Trophy Winners with Final Match Venue, Winners, Runner up team and Final Result.

List of Indian Premier League winners – IPL Champions

বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার টেস্ট দলে দুই নতুন মুখ

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া টুয়েন্টি টুয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করা আসলি গুনারত্নে ও নিরোশান ডিকবেলাকে রাখা হয়েছে টেস্ট দলে। 

আরও শক্তি ও সামর্থ্য নিয়ে ফিরবে কোহলি: স্টার্ক

পুনে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে শূন্য ও ১৩ রান করেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তবে ব্যাঙ্গালুরুতে সিরিজের দ্বিতীয় টেস্টে কোহলিকে সেরা রূপেই দেখা যাবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক, ‘আরও শক্তি ও সামর্থ্য নিয়েই পরের টেস্টে ফিরবে কোহলি। দ্বিতীয় টেস্টে বড় ইনিংস খেলে দিতে পারে সে।’
 
পুনে টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২ মিনিট ক্রিজে থাকতে পেরেছেন কোহলি। এই ২ মিনিটে মাত্র ২ বল খেলে শূন্য হাতেই বিদায় নেন তিনি। কোহলিকে বিদায় করেছিলেন স্টার্ক। এমনকি ঐ টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ কোহলি। মাত্র ১৩ রান করতে পারেন তিনি। এবার শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার জয়ের নায়ক স্টিভ ও’কেফির।

আমার চাইতেও ভালো ব্যাটসম্যান হতে পারবে স্মিথ: পন্টিং

বর্তমান অধিনায়ক স্টিভেন স্মিথ, ভবিষ্যতে তার চেয়ে ভালো ব্যাটসম্যান হতে পারবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তিনি বলেন, ‘যে ফর্মে রয়েছে স্মিথ, আরও ১শ’ টেস্ট খেললে আমার চাইতেও ভালো ব্যাটসম্যান হতে পারবে স্মিথ।’
 
১৬৮ টেস্টে ৪১টি সেঞ্চুরি ও ৬২টি হাফ-সেঞ্চুরিতে ১৩ হাজার ৩৭৮ রান করে অবসরে গিয়েছেন পন্টিং। টেস্ট ফরম্যাটে অস্ট্রেলিয়ার মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারীও তিনি। তবে অদূর ভবিষ্যতে স্মিথ তাকে ছাড়িয়ে যাবে বলে মনে করেন পন্টিং, ‘ক্যারিয়ারের সেরা ফর্মে আছে স্মিথ। এই ফর্ম ধরে রাখলে ভবিষ্যতে আমাকে ছাড়িয়ে যাবে সে। আরও ১শ’ টেস্ট খেলতে পারলে আমার চাইতে ভালো ব্যাটসম্যান হয়ে যাবে স্মিথ।’ 

ভয়ে পিচের চেহারাই পাল্টে ফেলছে ভারত!

পুনেতে প্রথম টেস্টে শোচনীয় পরাজয়ের পর স্বাগতিক ভারত দ্বিতীয় টেস্ট জিততে মরিয়া। এজন্য তারা পিচের চেহারাই পাল্টে ফেলতে চলেছে। আগামী ৪ মার্চ ব্যাঙ্গালুরুতে শুরু হবে এই টেস্ট। এখানকার পিচ অনেকটা শক্ত হবে বলেই কিউরেটরের বরাতে খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।

ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের এই ২২ গজ প্রস্তুতের দায়িত্ব দেয়া হয়েছে কিউরেটর কে শ্রীরামকে।অথচ একই নামের (শ্রীধরণ শ্রীরাম) আরেক ভারতীয়ের পরিকল্পনায় প্রথম টেস্টে ধরাশায়ী হয় বিরাট কোহলিরা। ঘূর্ণি উইকেটে অস্ট্রেলিয়ার স্পিন বোলিং কোচ শ্রীধরণ শ্রীরামের ছাত্র স্টিভ ও'কিফ দুই ইনিংসে তুলে নেন ১২ উইকেট।

পুনের ঘূর্ণি উইকেটে ভারতীয় দলের ভরাডুবির পরে এবার ব্যাঙ্গালুরুর উইকেট কেমন হবে, তা নিয়ে জোর জল্পনা রয়েছে। সেটিই জবাবে রোববার চিন্নাস্বামীর পিচ কিউরেটর কে শ্রীরাম বলেন, 'ব্যাঙ্গালুরুর উইকেটে আগের মতোই হবে। হার্ড, বাউন্সে ভরা। পুনের মতো তিন দিনে টেস্ট শেষ হবে বলে মনে হয় না। পাঁচ দিনের খেলার কথা ভেবেই করা হচ্ছে এই উইকেট।'

ওয়ার্নকেও ধাক্কা দিলেন ও'কিফ!

ভারতকে প্রথম টেস্টেই যা ধাক্কা দিলেন স্টিভ ও’কিফ, বলাই যায়, এ মুহূর্তে তিনিই অস্ট্রেলিয়ার সেরা তারকা। তাকে নিয়েই হইচই অস্ট্রেলীয় মিডিয়ায়। ছোট করে তার একটা ডাকনামও দেয়া হয়ে গেছে- ‘শক’।
‘শক’ যদি হন নায়ক, তাহলে খলনায়ক অবশ্যই শেন ওয়ার্ন। এই ও’কিফকেই তো তিনি প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম এগারোয় না নেয়ার পরামর্শ দিয়েছিলেন। বলেই দিয়েছিলেন, ‘ওর দ্বারা স্পিন হবে না।’ সেই ‘শক’ দুই ইনিংসে এক ডজন উইকেট নিয়ে ওয়ার্নকে রীতিমতো ‘শক’ দিয়ে গেলেন!

ও’কিফ দুই ইনিংসেই ভারতীয় ব্যাটিংয়ের বারোটা বাজিয়ে দেয়ার পরে অস্ট্রেলীয় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ওয়ার্নকে এখন কাঠগড়ায় তোলা হচ্ছে। কিংবদন্তি অস্ট্রেলীয় স্পিনার আরও অস্বস্তিতে পড়লেন টুইটারে সাবেক ইংরেজ অধিনায়ক মাইকেল ভন তাকে এ নিয়ে রীতিমতো বিদ্রুপ করায়। ওয়ার্নকে তিনি চাঁচাছোলা ভাষায় বিদ্রুপ করেন, ‘প্রিয় শেন, তোমাকে অস্ট্রেলিয়ার নির্বাচক করে দিলে খুব ভালো হতো। তাহলে আমরা পরের অ্যাশেজটাও জিততাম।’

পিএসএল এর ফাইনাল পাকিস্তানে অায়োজন স্রেফ পাগলামি: ইমরান খান

পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান দাবি করেছেন, পাকিস্তানের মাটিতে পিএসএল এর ফাইনাল ম্যাচ আয়োজন স্রেফ পাগলামি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকার ৫ মার্চ লাহোরে পিএসএল এর ফাইনাল আয়োজনের ঘোষণা দেয়ার কিছুক্ষণ পর এই সিদ্ধান্তের বিরোধিতা করে বক্তব্য দেন সাবেক ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান।
 
পাকিস্তানের সামা টিভিতে নাদিম মালিকের সঙ্গে টক শোতে তিনি বলেন, খোদা না করুক ওই সময় লাহোরে যদি কোন বোমা হামলা হয় না তাহলে পাকিস্তানে আরো ১০ বছর কোন ক্রিকেট খেলা হবে না। পরিস্থিতি অনুসারে এখন এই সিদ্ধান্ত স্রেফ পাগলামি।
Recent Posts Widget