একনজরে দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির সময় সূচি

ক্রিকেট বিশ্বে প্রতীক্ষিত টুর্নামেন্টগুলোর মধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অন্যতম। ৪ বছর বিরতির পর ক্রিকেট রেঙ্কিং এ শীর্ষে থাকা ৮ ওয়ানডে দলএকটি ট্রফির জন্য লড়াই করে। ২০১৩ সালে অনুষ্ঠিত টুর্নামেন্টের পর টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করার সিদ্ধান্ত নেয় আইসিসি।

ইউরোপিয়ার সর্বোচ্চ গোল মেসির



ইউরোপিয়ার লিগগুলোর চ্যাম্পিয়নরা ট্রফি হাতে তুলেছে। লিগগুলোর সর্বোচ্চ গোলদাতা কারা তাও ঠিক হয়ে গেছে। সবার ওপরে বার্সেলোনা মহাতারকা লিওনেল মেসি। ইউরোপিয়ান সেরার পুরস্কার গোল্ডের স্যু-মেসির দখলে যাচ্ছে। ইপিএল ও বুন্দেস লিগায় শেষ মুহুর্তে এসে নির্ধারিত হয়েছে সেরা গোলদাতা।

প্রথমপ্রথম শ্রেনির ক্রিকেট থেকে সাঙ্গাকারার অবসরের ঘোষণা



প্রথম শ্রেনির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। কাউন্টি ক্রিকেটে এই মৌসুম খেলেই অবসর নিবেন সাঙ্গা।

৩৯ বছর বয়সী এই সারে ব্যাটসম্যান ২০১৫ সালে টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেন। শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছেন ২০১৪ সালে। গত দুবছর কাউন্টি ক্রিকেট ও ঘরোয়া টি টোয়েন্টি লিগে অংশ নিচ্ছেন এই বাঁহাতি।

যারা আমার সমালোচনা করেন তারা অজ্ঞ: রোনালদো



নিন্দুক-সমালোচকদের খুব একটা পাত্তা দেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। লা লিগা শিরোপা জিতেই সমালোচকদের একহাত নিয়েছেন। তাকে নিয়ে যারা বিরূপ মন্তব্য করেন তারা একরকম অজ্ঞ বলেছেন রিয়ালের মহাতারকা। অন্যদিকে প্রদিদ্বন্দ্বীতাপূর্ণ লিগ শেষে শিরোপা জয়ের উন্মাদনা অন্যরকম বলেছেন জিনেদিন জিদান।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারাটা ওয়েস্ট ইন্ডিজের জন্য লজ্জাজনক: এ্যাম্ব্রোস

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়াটা ওয়েস্ট ইন্ডিজের জন্য অত্যন্ত লজ্জাজনক বলে  স্বীকার করলেন দেশটির সাবেক কিংবদন্তী কার্টলি এ্যাম্ব্রোস। আগামী মাসের ১ তারিখ থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে আট দল নিয়ে টুর্নামেন্টের অষ্টম আসর। আইসিসির এ ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়ায় টুর্নামেন্টের সময় নিজ দেশে দুর্বল আফগানিস্তানের বিপক্ষে তিন টি-২০ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)।

আবারো ‘লা লিগা’ শিরোপার স্বাদ ফিরে পেল রিয়াল

ড্র করলেও লা লিগার শিরোপা নিশ্চিত ছিল রিয়ালের। তবে জিদান শিষ্যরা ড্রয়ের পথে গেলেন না, বীরের মতো ম্যাচ জিতে শিরোপা হাতে নিলেন। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং করিম বেনজেমার গোলে ২-০ ব্যবধানে মালাগাকে হারিয়ে লা লিগায় ৩৩তম শিরোপা নিজেদের করে নিল রিয়াল মাদ্রিদ।
Recent Posts Widget