বর্ষসেরা একাদশেও রিয়ালের জয়জয়কার

বর্ষসেরা একাদশেও রিয়ালের জয়জয়কার
ফিফার বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো, কোচ হয়েছেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের এই আধিপত্য দেখা গেছে ফিফার বর্ষসেরা একাদশেও। এই ক্লাব থেকেই একাদশে স্থান পেয়েছেন মোট পাঁচজন।

বর্ষসেরা কোচ জিদান

বর্ষসেরা কোচ জিদান
বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদ বস জিনেদিন জিদান। রিয়ালকে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন এই ফরাসি কোচ। এছাড়া গত মৌসুমে তার অধীনে লা লিগা ট্রফিও জিতেছে রিয়াল। সেসব সাফল্যের স্বীকৃতি হিসেবে সোমবার লন্ডনের পলেডিয়াম থিয়েটারে জিদানের নাম ঘোষণা করা হয়েছে সেরা কোচ হিসেবে।

পঞ্চমবারের মতো বর্ষসেরা রোনালদো

পঞ্চমবারের মতো বর্ষসেরা রোনালদো
ফের বর্ষসেরা ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। সোমবার লন্ডনের পলেডিয়াম থিয়েটারে বার্সেলোনার মেসি ও পিএসজির নেইমারকে পেছনে ফেলে টানা দ্বিতীয়বারের মতো জিতে নেন এই পুরস্কার। জমকালো অনুষ্ঠানে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেন দু্ই কিংবদন্তি আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা ও ব্রাজিলের রোনালদো।

কোচ কোম্যানকে বরখাস্ত করল এভারটন

কোচ কোম্যানকে বরখাস্ত করল এভারটন
কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটন। সোমবার কোম্যানকে বরখাস্তের ঘোষণা দিল ক্লাব কর্তৃপক্ষ।
 
ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'এভারটন ফুটবল ক্লাব নিশ্চিত করে জানাচ্ছে যে রোনাল্ড কোম্যান ক্লাব ত্যাগ করছেন। গত ১৬ মাস ধরে ক্লাবকে সার্ভিস দেওয়ায় ক্লাব তাকে ধন্যবাদ জানাচ্ছে। '

সাকিবের দেখানো পথে কোহলির পথচলা

সাকিবের দেখানো পথে কোহলির পথচলা
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর হঠাৎ করেই সাদা পোশাক থেকে ছয় মাসের বিশ্রাম চান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মূলত অবসাদগ্রস্ততার কারণেই সাকিব এই বিশ্রাম চান। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে বিশ্রাম দেয় তারকা ক্রিকেটারকে।

পাকিস্তানের স্বপ্নপূরন

পাকিস্তানের স্বপ্নপূরন
প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের লজ্জা উপহার দিলো পাকিস্তান। সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ৯ উইকেটে জিতে পাকিস্তান। ফলে পাঁচ ম্যাচের সিরিজ ৫-০ ব্যবধানে জিতে নেয় তারা। চলতি বছর দক্ষিণ আফ্রিকা ও ভারতের কাছে ৫-০ ব্যবধানে হারের পর পাকিস্তানের কাছেও হোয়াইটওয়াশ হলো শ্রীলঙ্কা। একই বছর তিনবার ৫-০ ব্যবধানে সিরিজ হারা প্রথম দল হিসেবে পরিচিতিও পেল শ্রীলঙ্কা।

সিলেটে সেরা পেসার বাছাই করবেন ওয়াকার

সিলেটে সেরা পেসার বাছাই করবেন ওয়াকার
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্সের পেসার হান্ট কর্মসূচিতে অংশ নিতে বাংলাদেশে আসছেন পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াকার ইউনুস।
 
মঙ্গলবার তার সিলেটে আসার কথা। তিনি সিলেট সিক্সার্সের উদ্যোগে অনুষ্ঠিত বোলার হান্ট কার্যক্রমের চূড়ান্ত পর্বে সেরা ১০ বোলার নির্বাচন করবেন।
Recent Posts Widget