ক্রিকইনফোর সাময়িকীর প্রচ্ছদে বাংলাদেশ

প্রতিমাসেই ‘ক্রিকেট মান্থলি’ নামে একটি ক্রিকেট বিষয়ক ম্যাগাজিন বের করে ক্রিকেটের জনপ্রিয় ‍ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো। সেপ্টেম্বরে তাদের প্রচ্ছদে ঠাঁই পেয়েছে বাংলাদেশ ক্রিকেটের গল্প। ‘রেড সান রাইজিং’ নামের এই প্রচ্ছদটি লিখেছেন সিদ্ধার্ত মোঙ্গা ও মোহাম্মদ ইসাম।
 
লেখাটিতে উঠে আসে বাংলাদেশ ক্রিকেটের উত্থানের গল্প। বলা হয়, অসংখ্যা হারের বঞ্চনা ও আশার মরিচীকার পর এবার সত্যিই বদলে যাচ্ছে বাংলাদেশ, দেখছে নতুন শুরু।

খেলোয়াড়দের মানসিকতা নিয়ে কাজ করবেন ওয়ালশ

বাংলাদেশের নতুন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ বলেছেন, বোলারদের মানসিকতা দৃঢ়করণে কাজ করবেন তিনি। রবিবার প্রথমবারের মতো কোচ হিসেবে মিরপুর স্টেডিয়ামে এসে তিনি এ কথা বলেন।
 
শনিবার রাতে ঢাকায় এসেছেন ক্যারিবীয় বোলিং কিংবদন্তি। একরাত বিশ্রাম নিয়েই রবিবার দুপুরে মিরপুর স্টেডিয়ামে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বাংলাদেশের বোলিং সম্পর্কে তিনি বলেন, বোলিং লাইন আপ খুব শক্ত ভিত্তির উপর দাড়িয়ে আাছে। আমি খেলোয়াড়দের মানসিকতা নিয়ে কাজ করবো এবং খেয়াল রাখবো যাতে তারা ইনজুরি মুক্তভাবে ধারাবাহিক পারফর্ম করতে পারবে। 
 

২৫ তারিখ থেকে মাঠের ক্রিকেটে আশরাফুল

চলতি মাসের ২৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ন্যাশনাল ক্রিকেট লিগ। আর এই টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরছেন মোহাম্মদ আশরাফুল।
 
বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০১৪ সালের জুন মাসে ৮ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানাও করা হয়েছিল।

ধোনি এখনও সেরা ব্যাটসম্যান: গাঙ্গুলী

ভারতের ওয়ানডে ও টুয়েন্টি টুয়েন্টি দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখনো দলের সেরা ব্যাটসম্যান বলে মনে করেন দেশটির সাবেক দলপতি সৌরভ গাঙ্গুলী।
 
আমেরিকার ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টুয়েন্টি টুয়েন্টি ম্যাচের শেষ বলে ধোনি আউট হয়ে গেলে ক্যারাবীয়দের কাছে মাত্র ১ রানে হারে ভারত। ফলে গুঞ্জন উঠে, ক্যারিয়ারের শেষ প্রান্তে ধোনি। কিন্তু এমন গুঞ্জনের সাথে দ্বিমত পোষণ করেছেন গাঙ্গুলী, 'ভারতীয় দলে সেরা ব্যাটসম্যানদের একজন ধোনি। সে এখনও ম্যাচ জয়ের ক্ষমতা রাখে।'

বাংলাদেশের ব্যাটিং পরামর্শক সামারাবিরা; সহকারী কোচ হ্যালসেল

আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে শ্রীলংকার থিলান সামারাবিরাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া দলের সহকারী কোচ নিয়োগ পেয়েছেন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল।
 
শুক্রবার সকালে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে সামারাবিরা ও হ্যালসেলের নিয়োগের বিষয়টি জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
 
তিনি বলেন, ‘শুধুমাত্র ইংল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং পরামর্শক হিসেবে সামারাবিরাকে নিয়োগ দেয়া হবে। সামারাবিরাকে পর্যবেক্ষণ করা হবে। পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা করা হবে। এছাড়া হ্যালসেলকে সহকারী কোচ করা হয়েছে।’
 
১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারে শ্রীলংকার হয়ে ৮১টি টেস্ট ও ৫৩টি ওয়ানডে খেলেন সামাবিরা। টেস্টে ৫৪৬২ ও ওয়ানডেতে ৮৬২ রান করেন ৩৯ বছর বয়সী সামারাবিরা।
 
ই্ত্তেফাক

আগুয়েরোর বিরুদ্ধে তিন ম্যাচের নিষেধাজ্ঞা

ম্যাচে ওয়েস্ট হ্যামের ডিফেন্ডার উইনস্টন রিডকে কনুই দিয়ে আঘাত করার অপরাধে আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। শুক্রবার সন্ধ্যায় আগুয়েরোকে নিষিদ্ধ করে এফএ বিবৃতি দেয়।
 
আগামী শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি। কিন্তু সেখানে থাকছেন না এই তারকা ফুটবলার। লিগে ঘরের মাঠে বোর্নমাউথের বিপক্ষে এবং লিগ কাপে সোয়ানসি সিটির বিপক্ষেও খেলা হবে না তার।0

এবার চোটের কারণে ছিটকে গেলেন মেসি

লিওনেল মেসিকে ঘিরে থাকা শঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। চোটের কারণে ছিটকে পড়লেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।  বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে থাকছেন না তিনি।
 
শুক্রবার অনুশীলন শেষে বাউসা বলেন, “সে (মেসি) খেলতে পারবে না। (তাকে নিয়ে) আমরা কোনোরকম ঝুঁকি নিতে পারি না। অবশ্যই তার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে।”
 
উরুগুয়ের বিপক্ষে কুঁচকির সমস্যা নিয়ে মাঠে নামেন মেসি। ব্যথা নিয়েই পুরো ম্যাচে দুর্দান্ত খেলেন, জয়সূচক একমাত্র গোলটিও করেন অবসর ভেঙে ফেরা বার্সেলোনা তারকা।
 
কিন্তু ম্যাচ শেষে নিজেই প্রচণ্ড ব্যথার কথা জানান। অবস্থা গুরুতর হলেও চোটকে জয় করে ভেনেজুয়েলার মাঠে বাংলাদেশ সময় আগামী বুধবার ভোরে হতে যাওয়া ম্যাচে খেলার ইচ্ছা প্রকাশ করেন মেসি। কিন্তু শেষ পর্যন্ত তাকে ছাড়াই মাঠে নামতে যাচ্ছে ১৪ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে ওঠা আর্জেন্টিনা।
 
কোনোরকম ঝুঁকি এড়াতে মেসিকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন কোচ এদগার্দো বাউসা। 
 
Recent Posts Widget