বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে প্রথম সেঞ্চুরি তুলে নিলেন জাতীয় দলের ব্যাটসম্যান সাব্বির রহমান। রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রাজশাহী কিংসের হয়ে ৫৩ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি।
মাহমুদের অসাধারণ দুইয়ে দুই | মাহমুদুল্লাহর অবিশ্বাস্য চমক, দুর্দান্তভাবে জিতলো খুলনা
মাঝখানে একটি দুর্ঘটনা আছে খুলনা টাইটানসের। রংপুর রাইডার্সের বিপক্ষে ৪৪ রানে অলআউট হওয়ার সেই লজ্জার আগে-পরে অবশ্য তাদের ভাগ্যলিপি অন্যভাবেই লেখা হয়েছে। তবে সেই একই চিত্রনাট্য যে বারবার রচিত হতে পারে, সেটি সম্ভবত ধারণার বাইরেই ছিল তামিম ইকবালের। এ জন্যই জেতা ম্যাচ হারতে হারতেও ঠিক বিশ্বাস হতে চায়নি চিটাগং ভাইকিংস অধিনায়কের, ‘এ রকম ঘটনা প্রতি দশবারে একবার ঘটার কথা।’
রাজশাহী কিংসের বিপক্ষে যখন একবার ঘটেই গেছে, তখন নিজের দলকে অন্তত নিরাপদ ভাবার অবকাশ ছিল তাঁর। কিন্তু মাহমুদ উল্লাহর নিয়তি এটাও ঠিক করে রেখেছিল যে বল হাতে শেষ ওভারের ঝলকে তিনি বারবার জেতাবেন খুলনাকে। তাঁর ক্ষেত্রে যে এই ঘটনা ঘটল দুইবারে দুইবারই। তাঁর বোলিং জাদুতে শেষ ওভারে নিশ্চিত হওয়া অবিশ্বাস্য দুই জয়ের মোড়কে রংপুর ম্যাচের ব্যাটিং লজ্জা এখন দিব্যি আড়াল হয়ে অন্যভাবে বিকশিত হওয়ার পথে আছেন খুলনার অধিনায়ক মাহমুদ উল্লাহও।
সতীর্থদের আরো বেশি উন্নতি করার আহ্বান জানিয়েছেন মেসি
নেইমারদের কাছে উড়ে যাওয়ার পর সতীর্থদের সংঘবদ্ধ থাকার আহবান জানিয়েছেন মেসি। ফিলিপে কৌতিনিয়ো, নেইমার ও পাওলিনিয়োর গোলে বেলো হরিজন্তের মিনেইরাও স্টেডিয়ামে
চিরপ্রতিদ্বন্দ্বীদের ৩-০ ব্যবধানে হারায় ব্রাজিল। এ নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে টানা চার ম্যাচ জয়হীন থাকল আর্জেন্টিনা।
ম্যাচ শেষে মেসি বলেন, “আমরা এই ফল আশা করিনি। প্রথম গোলের আগে পর্যন্ত ম্যাচটি সমানে সমান ছিল, আমরা ভালো খেলছিলাম।”
আতঙ্কিত হওয়ার মতো কিছু দেখছেন না আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউসা
ব্রাজিলের কাছে হেরে যাওয়ার পরও আতঙ্কিত হওয়ার মতো কিছু দেখছেন না আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউসা (Argentine coach Edgardo
Bauza)। চোটের কারণে তিন ম্যাচ বাইরে থাকার পর ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে মাঠে ফেরেন লিওনেল মেসি।
তারকা এই ফরোয়ার্ড খেলার পরও বেলো হরিজন্তেতে শুক্রবার সকালে হওয়া ম্যাচে নেইমারদের কাছে উড়ে যায় তার দল। ফিলিপে কৌতিনিয়ো, নেইমার ও পাওলিনিয়োর গোলে ম্যাচটি ৩-০ ব্যবধানে জেতে স্বাগতিকরা।
আর্জেন্টিনা বিশ্বকাপে যেতে পারবে তো! | মেসিরা এখন কী করবেন?
শেষ বাঁশি বাজার পর ক্লান্ত, বিধ্বস্ত শরীর যেন আর চলতেই চাইছিল না। তা সত্ত্বেও কোনোরকমে ড্রেসিং-রুমে ফিরতে হলো লিও মেসিকে। আর্জেন্টিনার সাজঘর তখন নীরবতায় আচ্ছন্ন। এক কোণে বসে রয়েছেন কোচ এডগার্ডো বাউজা। শুক্রবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে এইভাবে হার কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। ফুটবলারদের অবস্থাও প্রায় একইরকম। ১১ ম্যাচের পর মাত্র ১৬ পয়েন্ট পেয়ে লাতিন আমেরিকান জোনে ষষ্ঠ স্থানে রয়েছে আর্জেন্টিনা। প্রশ্ন উঠছে, ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে কি মেসিকে খেলতে দেখা যাবে?
আর্জেন্টিনার মহাতারকা এদিন বললেন, ‘এই ফল কখনোই প্রত্যাশিত নয়। ব্রাজিল কঠিন প্রতিপক্ষ। কিন্তু আমাদের আরও ভালো খেলা উচিত ছিল। প্রথম গোলের পরেও সবকিছু ঠিক ছিল। কিন্তু নেইমারের গোলই সব শেষ করে দিল। এরপর ব্রাজিল ম্যাচে সংশয়াতীত প্রাধান্য বিস্তার করে। আর আমরা ক্রমশ হারিয়ে যাই। জানি, এই হারের ফলে রাশিয়া বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া আরো কঠিন হয়ে পড়ল। যেকোনো মূল্যেই ফিরে আসতে হবে।
Subscribe to:
Posts (Atom)





