ফিফা বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি উপস্থিত না থাকায় চটেছেন আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। তিনি বলেন, ‘আমি মেসির ওপর সত্যিই ক্ষিপ্ত। ঘরে বসে টিভি দেখে অন্যের সাথে যুদ্ধ করা যায় না। আসল লড়াইটা এখানে এসে করা যেতো।’
সুইজারল্যান্ডের
জুরিখে সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে ফিফা বর্ষসেরা অ্যাওয়ার্ড নাইট। ফিফা
বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় শীর্ষ তিনে মনোনিত ছিলেন মেসি। কিন্তু সেরার
খেতাবটা জিতে নিয়েছেন রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো।







