অশ্বিন স্মার্ট ক্রিকেটার: মুরালিধরন

ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ভুয়সী প্রশংসা করে স্পিন গ্রেট শ্রীলঙ্কার মুত্তিয়া মুরলিধরন বলেছেন, তামিলনাড়ুর এ তারকা খেলোয়াড়ের যথেষ্ট উন্নতি হয়েছে এবং তিনি একজন স্মার্ট ক্রিকেটার।
 
তামিলনাড়ু প্রিমিয়ার লিগের এক অনুষ্ঠানের পাশে মুরলিধরন সাংবাদিকদের বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে অশ্বিনের অনেক উন্নতি হয়েছে। সাম্প্রতিক ম্যাচগুলোতে সে সত্যিকারার্থেই ভাল ক্রিকেট খেলেছে। আগামী দিনগুলোতে নিজের দক্ষতা প্রমাণের জন্য তার অভিজ্ঞতা ও মেধা আছে। আমার দৃষ্টিতে প্রকৃতপক্ষে সে একজন স্মার্ট ক্রিকেটার। তার পারফরমেন্স দেখার অপেক্ষায় আছি।’

অভিযোগ দিলে পাশে থাকবে বিসিবি

চুক্তি ছিল আট ম্যাচের। কিন্তু কাউন্টি দল এসেক্সের হয়ে এক ম্যাচ খেলেই গত ১২ জুলাই হঠাৎ দেশে ফিরেছিলেন তামিম ইকবাল। বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট বলছে, কিছু শ্বেতাঙ্গ তরুণের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা। তাই আতঙ্কেই পরিবার নিয়ে ফিরে এসেছেন এ বাঁহাতি ওপেনার। যদিও তামিম তা অস্বীকার করেছেন এবং ফেরার কারণ ‘ব্যক্তিগত’ বলে উল্লেখ করেছেন। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, তামিম যদি এটা নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করে, তবে হুলুস্থুল ঘটিয়ে ছাড়বে এবং তার পাশে থাকবে বিসিবি।

২০১৯ বিশ্বকাপে ক্যারিবিয়রা সরাসরি খেলতে চায় : গেইল

সম্প্রতি নিজ মাঠে জিম্বাবুয়ের কাছে শ্রীলংকার ওয়ানডে সিরিজ পরাজয়ের পর ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশ নেয়ার আশার আলো দেখছে ওয়েস্ট ইন্ডিজ এবং ক্যারিবিয়ান আক্রমণাত্মক ওপেনার ক্রিস গেইল বলেছেন, ইংল্যান্ডে অনুষ্ঠিত এ মেগা ইভেন্টে সরাসরি খেলার সুযোগ পেতে তারা কঠোর পরিশ্রম করবে।
 
বর্তমানে ওয়ানডে দলে না থাকা এ তারকা খেলোয়াড় সাংবাদিকদের বলেন, ‘আমরা ২০১৯ বিশ্বকাপ জিততে চাই। ওয়েস্ট ইন্ডিজকে সরাসরি খেলার অংশীজন হতে অবশ্যই আমরা কঠোর পরিশ্রম করব।’
 
আগ্রাসী এ ব্যাটসম্যানের আশা তার মত খেলোয়াড়দের ২০১৯ বিশ্বকাপ দলে রাখতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নিয়ম-কানুন সহজ করবে।

এখনও ক্রিকেট উপভোগ করছি

লম্বা ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। ফেরার আগেই আরও একবার অপ্রত্যাশিতভাবে তাকে নিয়ে আলোচনা হচ্ছে। বলা হচ্ছে, বিসিবি তার বিকল্প খোঁজ করছে ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে। এই বিষয়ে মন্তব্য করতে চাইলেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তারপরও নিজের অধিনায়কত্ব, ঈদের ছুটি ও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিস্তারিত কথা বললেন এই ফাস্ট বোলার। অধিনায়কের একান্ত সাক্ষাৎকার নিয়েছেন দেবব্রত মুখোপাধ্যায়

জয়াবর্ধনের হৃদয়ে বাংলাদেশ

আন্তর্জাতিক ক্রিকেটের পাঠ চুকিয়েছেন বছর দুই আগে। শ্রীলঙ্কান ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনের ক্যারিয়ারের সবচেয়ে মধুর সময়ের, গৌরবের উৎস হয়ে আছে বাংলাদেশ। ২০১৪ সালে ঢাকায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ছিলেন শ্রীলঙ্কার হয়ে। প্রায় দুই যুগের বর্ণিল ক্যারিয়ারে এটাই মাহেলার একমাত্র বৈশ্বিক টুর্নামেন্ট জয়ের ঘটনা।

টি২০ দলে ফিরলেন গেইল

ভারতের বিপক্ষে একমাত্র টোয়েন্টি২০ ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রিস গেইল। আগামী ৯ জুলাই কিংস্টোনের সাবিনা পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
 
জ্যামাইকান এই তারকা ওপেনার সর্বশেষ ২০১৬ সালে এপ্রিলে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। ম্যাচটিতে ইংল্যান্ডকে পরাজিত করে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয়বারের মত টি২০ বিশ্বকাপের শিরোপা জিতে। টি২০ ফর্মেটে ক্যারিবীয়দের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক গেইল। চলতি বছরের এপ্রিলে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনি টি২০ ক্রিকেটে দশ হাজার রানের কোটা পূর্ণ করেছেন।
Recent Posts Widget