সুযোগ ছিল, সম্ভাবনাও ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পুরনো
রোগে গল টেস্টে বিশাল হারই সঙ্গী হয়েছে বাংলাদেশের। শেষদিনের প্রথম
ঘণ্টাতেই ম্যাচ বাঁচানোর আশার সমাধি। মাত্র দেড় সেশনেই অলআউট হয় ২৫৯ রানের
বিশাল হার। তবে গলের দুঃস্বপ্নে আচ্ছন্ন হয়ে থাকার সুযোগ নেই। পরের
ম্যাচটাই যে বাংলাদেশের শততম টেস্ট। মাঝে আর দু’দিন। এরই মধ্যে ভাঙা
আত্মবিশ্বাস জোড়া দিয়ে ঐতিহাসিক উপলক্ষটি রাঙিয়ে রাখার জন্য প্রস্তুত হতে
হবে মুশফিকুরদের। গলের ব্যর্থতা ভুলে কলম্বোয় ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ
বাংলাদেশের সামনে।
যমজ সন্তানের বাবা হচ্ছেন রোনালদো
ক্রিশ্চিয়ানো
জুনিয়র-এর বাবা হয়েছিলেন সাত বছর আগেই। এ বার সারোগেসির মাধ্যমে ফের যমজ
পুত্র সন্তানের বাবা হতে চলেছেন রিয়াল মার্দিদ সুপারস্টার ক্রিশ্চিয়ানো
রোনাল্ডো। এমনই খবর জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’।
বউ-বান্ধবী নিয়ে সূর্যস্নানে ইংলিশ ক্রিকেটাররা
ক্যারিবিয়ান দ্বীপের সৌন্দর্য্য যে কাউকে
মুগ্ধ করে। ছোট ছোট দ্বীপের সমুদ্র সৈকতে বসে সূর্যস্নান নিয়ে মাস্তি করা
ওয়েস্ট ইন্ডিজে গেলে যেকোন ভ্রমণ পিপাসু মানুষের তো এগুলোই চাই । ইংলিশ
ক্রিকেটারদের ক্ষেত্রে তাইলে ব্যতীক্রম হবে কেন। ওডিআই সিরিজ খেলতে মরগানের
দল এখন ক্যারিবিয়ানে।
আবারো দেপোর্তিভোর কাছে বার্সেলোনার হার
আবারো দেপোর্তিভো লা করুনার কাছে হেরে
গেল বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেইন্ট জার্মেইনকে (পিএসজি) ৬-১
গোলে হারানো বার্সেলোনাকে এদিন দেখা যায়নি মাঠে।
লা
লিগায় পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান সমুন্নত রাখতে এই ম্যাচে জয় অত্যন্ত
জরুরি ছিল বার্সেলোনার জন্য। আর সে কারণেই ম্যাচের শুরু থেকে বলে
নিয়ন্ত্রণের ছিল লা লিগার এই জায়েন্ট। কিন্তু বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও
গোল শটের লড়াইয়ে বার্সার থেকে এগিয়ে যায় দেপোর্তিভো লা করুনা। ফল হিসেবে
৪০ মিনিটে প্রথম গোলটি পায় দেপোর্তিভের স্প্যানিশ ফরোয়ার্ডার জোসেলু।
বার্সেলোনার গোলরক্ষক ও ডিফেন্ডার মাসচেরানোর মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগে
স্বল্প দূরত্ব থেকে গোলটি করেন তিনি। কিন্তু ৪৬ মিনিটে এই গোল পরিশোধ করে
দেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।
আর্সেনালেই থাকতে চান ওয়েঙ্গার
ছোট দল
লিনকোলনের বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ৫-০ গোলের বড় জয়ে
সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। এই জয়ের পরে গানার্স বস আর্সেন
ওয়েঙ্গার জানিয়েছেন দীর্ঘদিনের সম্পর্কের ধারাবাহিকতায় তিনি এই ক্লাবেই
থাকতে চান।
চলতি
সপ্তাহে আর্সেনালের হতাশজনক পারফরমেন্সে সমর্থকদের রোষনালে পড়েন ওয়েঙ্গার।
এমনকি তাকে দল থেকে সড়িয়ে দেবারও দাবী জানান সমর্থকরা। এমিরেটস স্টেডিয়ামে
শনিবার এফএ কাপের ম্যাচটির আগে এই ফ্রেঞ্চম্যানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের
প্রতিবাদেও মুখর ছিল গানার্স ভক্তরা। যদিও বড় জয়ে আগামী মাসে ওয়েম্বলীতে
সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। কিন্তু তারপরেও ওয়েঙ্গারের প্রতি কোন
ধরনের সহানুভূতি চোখে পড়েনি।
কোহলিদের দল পরিচালক কুম্বলে, দ্রাবিড় নতুন কোচ
অস্ট্রেলিয়া
সিরিজের পরই হয়ত ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন
আসছে। অনিল কুম্বলে হতে পারে কোহলিদের দল পরিচালক আর প্রশিক্ষক হতে পারে
অারেক লিজেন্ড ক্রিকেটার রাহুল দ্রাবিড়।
অস্ট্রেলিয়ার
বিরুদ্ধে ব্যাঙ্গালোর টেস্টে ৭৫ রানে জেতার পর কুম্বলে বিসিসিআই এর
বর্তমান প্রশাসনিক কমিটি (সিওএ) কর্তাব্যক্তিদের সঙ্গে দেখাও করেছেন বলে
একটি ইংরেজী দৈনিকের বরাত দিয়ে হিন্দুসান টাইমস এই খবর প্রকাশ করেছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আদালত কর্তৃক দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক
কমিটি (সিওএ) দ্বারা ভারতীয় বোর্ডের কার্যক্রম চলছে।
ইনজুরিতে নেইমার, থাকছেন না লা করুনার বিপক্ষে
প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি)
বিরুদ্ধে অতিমানবীয় এক খেলা উপহার দিয়ে বার্সেলোনার রেকর্ড গড়া ম্যাচের
নায়ক নেইমার। কিন্তু এই ম্যাচের পর ইনজুরিতে আক্রান্ত হয়ে লা করুনার
বিপক্ষে বার্সার জার্সি গায়ে নামতে পারছেন না ব্রাজিলিয়ান সুপারস্টার।
চ্যাম্পিয়নস
লিগের প্রথম লেগে ৪-০ গোলে পিছিয়ে থেকেও প্রথম কোন দল হিসেবে বার্সেলোনা
কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তাও ঘরের মাঠে ১ গোল খেয়ে। আর এই ফলাফলের
মূল কৃতিত্ব যায় নেইমারের কাছে। কেননা ম্যাচের ৮৮ মিনিট থেকে ৯৫ মিনিট
পর্যন্ত তার করা দুটি গোল ও একটি গোল সহায়তা পুরো ম্যাচের চিত্র পাল্টে
দেয়। যেখানে বার্সেলোনার খেলোয়াড়রা পর্যন্ত বিশ্বাস করতে পারছিল না, তারা
জিতে গেছে।
Subscribe to:
Posts (Atom)







